/indian-express-bangla/media/media_files/2026/01/15/washington-sundar-1-2026-01-15-18-20-28.jpg)
টি-২০ বিশ্বকাপে ওয়াশিংটন সুন্দরের খেলা নিয়ে উঠছে প্রশ্ন
Washington Sundar: বর্তমানে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team ) 'মিনি হাসপাতাল'-য়ে পরিণত হয়েছে। একাধিক ক্রিকেটার চোটের কারণে খেলতে পারছেন না। এই তালিকায় নবতম সংযোজন হলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সূত্রের খবর, সুন্দরের চোট নিয়ে যতটা আশা করা হয়েছিল, তার থেকে অনেক বেশি সিরিয়াস। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচ খেলতে নেমে তামিলনাড়ুর এই ক্রিকেটার পাঁজরে চোট পেয়েছিলেন। সেকারণে বাকি দুটো ম্য়াচ থেকে আগেই ছিটকে গিয়েছেন তিনি। এমনকী, টি-২০ সিরিজও খেলতে পারবেন না। তবে সম্প্রতি একটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, যতটা আশা করা হয়েছিল, সুন্দরের চোট তার থেকে অনেক বেশি সিরিয়াস। আশঙ্কা করা হচ্ছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) থেকেও হয়ত তিনি ছিটকে যেতে পারেন।
আরও পড়ুন:
২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে পারবেন না সুন্দর?
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুন্দরের চোট চিকিৎসকদের প্রত্যাশার তুলনায় অনেক বেশি সিরিয়াস। সেকারণে তাঁকে আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে যেতে হবে। ওই রিপোর্টে আরও যোগ করা হয়েছে, চলতি সপ্তাহের শেষেই বেঙ্গালুরু পৌঁছে যাবেন। সূত্রের দাবি, বিসিসিআই-এর মেডিক্যাল টিম সুন্দরকে সেন্টার অফ এক্সেলেন্সে সম্পূর্ণ পরীক্ষা করবেন। তারপরই জানা যাবে যে পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আসন্ন টি-২০ বিশ্বকাপে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের বাকি ২ ম্যাচে তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন আয়ুশ বদৌনি। BCCI-এর একজন আধিকারিক ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আপাতত কোনও তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্য়ানেজমেন্ট। আশা করা যায়, টি-২০ বিশ্বকাপের দ্বিতীয়ার্ধে ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবে। তবে সুন্দরকে কড়া নজরে রাখছে BCCI-এর মেডিক্যাল টিম। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটা দলই তাদের স্কোয়াড পরিবর্তন করতে পারে। ভারত শেষপর্যন্ত কী করে, আপাতত সেটাই দেখার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us