/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/run-out-759.jpg)
ভিডিও দেখুন: আজহার আলির পর ফের একটা হাস্যকর রান আউট (ছবি টুইটার)
গত বৃহস্পতিবারের ঘটনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহিতে দু’ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলছিল পাকিস্তান। টেস্টের দ্বিতীয় দিনে খবরের শিরোনামে চলে এসেছিলেন আজহার আলি। হাস্যকর রান আউট হন তিনি। আজহার আলির ড্রাইভ গালির পাশ দিয়ে একেবার বাউন্ডারি লাইনে পৌঁছে গিয়েছিল। কিন্তু বাউন্ডারি লাইনের ঠিক আগে এসে বলটা থেমে গিয়েছিল। আজহার নিশ্চিত ছিলেন যে চারই মেরেছেন তিনি। সেজন্য একবারে ক্রিজের মাঝখানে দাঁড়িয়ে আসাদা শাফিকের সঙ্গে আলোচনা করছিলেন। আর ততক্ষণেই ফিল্ডারের থেকে পাওয়া বল নিয়ে রান আউট করে দেন অজি কিপার। আজহার বুঝেই উঠতে পারেননি যে, তিনি রান আউট হয়ে গিয়েছিলেন। এই ভিডিও টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: ভিডিও দেখুন: ‘হাস্যকর’ রান আউট করে কোহলির ধমক খেলেন জাদেজা
Best run out of the year ????????????????????????????????????????#AzharAli & #Shafiq
Just Pakistani things ????????????????????????#AUSvsPAKpic.twitter.com/8nAdzAJfv7— Rahul Toleti (@rahul199727) October 18, 2018
আজহারের রান আউটের রেশ কাটতে না-কাটতেই আবারও ক্রিকেট দেখল বিচিত্র একটা রান আউট। যদিও আন্তর্জাতিক ম্যাচ নয়। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে প্লানকেট শিল্ড ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলিংটন ও ওটাগো। ক্রিজে ছিলেন অলরাউন্ডার ন্যাথান স্মিথ ও মিশেল রিপন। ম্যাচের ৪৭ ওভারে ওটাগোর ব্যাটসম্যান রিপন ফ্লিক করেন লেগে। নিশ্চিত দু’রানের জন্য তিনি দৌড় শুরু করেন। কিন্তু প্রথম রানের পরেই স্ট্রাইকার্স এন্ডে যাওয়ার পথে দু’বার স্লিপ কেটে পড়ে যান তিনি। এরপর স্মিথ দু’রান নেওয়া থেকে নিজেকে বিরত রাখতে ক্রিজে ফিরে আসার চেষ্টা করেন। ফেরার পথে স্মিথও পিচের মাঝপথে পড়ে যান। ওয়েলিংটনের উইকেটকিপার ফিল্ডারের থেকে বল নিয়ে ঝড়ের বেগে বেল ফেলে দেন। আর তখনও দুই ব্যাটসম্যান উঠতে পারেননি।
Yet another contender for the best/worst run out of all time award, this one courtesy of Otago's Nathan Smith in the Plunket Shield last night.
Why does this keep happening?! pic.twitter.com/SWmvfFalt5
— Wisden (@WisdenCricket) October 19, 2018


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us