West Indies vs Zimbabwe: জিম্বাবোয়েকে হারিয়ে এবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ, ভারতের বিদায় কি তাহলে নিশ্চিত?

West Indies vs Zimbabwe: সুপার এইট পর্বের চতুর্থ ম্য়াচে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে। এই ম্য়াচে ক্যারিবিয়ান ব্রিগেড ১০৭ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

West Indies vs Zimbabwe: সুপার এইট পর্বের চতুর্থ ম্য়াচে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে। এই ম্য়াচে ক্যারিবিয়ান ব্রিগেড ১০৭ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
West Indies Win

ওয়েস্ট ইন্ডিজের জয়ে বিপদ বাড়ল ভারতের

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সামনে সেমিফাইনালের রাস্তা আরও কঠিন হয়ে গেল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সুপার এইটের চতুর্থ ম্য়াচে জিম্বাবোয়েকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team)। আর সেইসঙ্গে তারা গ্রুপ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। আপাতত, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার কাছে ২-২ পয়েন্ট রয়েছে। কিন্তু, নেট রান রেটে ক্যারিবিয়ান ব্রিগেড অনেকটাই এগিয়ে গেল। উইন্ডিজের নেট রান রেট বর্তমানে ৫.৩৫০। সেখানে ভারতের নেট রান রেট -৩.৮০০। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সামনে শেষ চারের দরজা একেবারেই বন্ধ হয়ে গেল। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

আরও পড়ুন:

T20 World Cup Points Table: ভারত হারতেই বদলে গেল পয়েন্টস টেবিল! বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত টিম ইন্ডিয়ার?

একনজরে ম্য়াচের সারাংশ

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত যে কতখানি ভুল ছিল, সেটা জিম্বাবোয়ে ক্রিকেট দলের অধিনায়ক সিকন্দর রাজা হাড়ে হাড়ে টের পেলেন। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৫৪ রানের একটি ঐতিহাসিক স্কোর খাড়া করে। মাত্র ৩৪ বলে ৮৫ রান করলেন শিমরন হেটমায়ার। জয়ের জন্য ২৫৫ রান যে জিম্বাবোয়ে তাড়া করতে পারবে না, সেকথা সকলেই জানতেন। কত রানের ব্যবধানে তারা পরাজয় স্বীকার করে, সেটাই মূলত দেখার ছিল। যাইহোক, ১৭.৪ ওভারে তারা ১৪৭ রানে অলআউট হয়ে যায়। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করল। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে গুণাকেশ মোতি ৪ উইকেট শিকার করলেন। তিনটে উইকেট নেন আকিল হুসেন।

Advertisment

আরও পড়ুন:

T20 World Cup 2026, Indian Cricket Team Loss: টানা ৪ ম্য়াচ জিতেও কেন হারল ভারত? আজব যুক্তি দিলেন সূর্যকুমার

ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাব্য পথ:

১. উভয় ম্যাচে জয় এবং দক্ষিণ আফ্রিকার সাহায্য:

ভারতকে তাদের বাকি দুটি ম্যাচেই (জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ) জিততে হবে। যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি দুটি ম্যাচে (ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে) জিতে যায়, তবে প্রোটিয়ারা ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে এবং ভারত ৪ পয়েন্ট নিয়ে কোনও রান রেটের জটিলতা ছাড়াই সরাসরি দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে।

আরও পড়ুন:

Indian Cricket Team Semifinal Scenario: কনফার্ম নয় সেমিফাইনালের টিকিট, ভারতকে করতে হবে এই ৩ কাজ! দেখে নিন

২. তিন দলের টাই এবং রান রেটের লড়াই:

  • যদি দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ হারে (বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের কাছে), তবে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ - তিন দলের ঝুলিতেই ৪ পয়েন্ট করে জমা হবে।
  • এই ক্ষেত্রে নেট রান রেট (NRR) নির্ধারণ করবে, কোন ২ দল সেমিফাইনাল খেলবে। ভারতের বর্তমান NRR অনেক কম থাকায় তাদের আগামী দুটি ম্যাচেই বিশাল ব্যবধানে (কমপক্ষে ৫০+ রান বা ১২-১৩ ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করে) জিততে হবে। 
West Indies Cricket Team Indian Cricket Team ICC T20I World Cup 2026