/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/JPEG-3.jpg)
India Vs West Indies 1st ODI, IND vs WI Live
India Vs WI 1st ODI Today Live Streaming: দু'দিন আগেই টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ভারত। এবার পঞ্চাশ ওভারের লড়াই শুরু কোহলি ব্রিগেডের। এবার মিশন ওয়ান ডে। তিন ম্য়াচের সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ আজ। এই প্রতিবেদনে রইল কখন আর কোথায় কীভাবে দেখবেন এই ম্য়াচ।
বৃহস্পতিবার, ৮ অগাস্ট অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান-ডে ম্য়াচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান-ডে ম্য়াচ কোথায় খেলা হবে?
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান-ডে ম্য়াচটি অনুষ্ঠিত হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান-ডে ম্য়াচ কখন শুরু?
ভারতীয় সময় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ান-ডে ম্য়াচ শুরু হবে সন্ধ্য়া ৭টায় ।
কোন টিভি চ্যানেলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান-ডে ম্যাচ দেখা যাবে?
টিভি-তে সনি টেন ওয়ান (ইংরাজি) ও সনি টেন থ্রি (হিন্দি) চ্য়ানেলে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান-ডে ম্যাচ।
অনলাইনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান-ডে ম্যাচ কোথায় দেখা যাবে?
সনি লিভে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।
গায়ানাতে বৃহস্পতিবার ৮ তারিখে প্রথম ওয়ান ডে খেলার পরে ভারত চলতি মাসের ১১ ও ১৪ তারিখে পরের দুটি ওয়ান ডে খেলবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। এরপর টানা একসপ্তাহের বিশ্রাম। ২২ তারিখ থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যান্টিগাতে। প্রথম টেস্টের পরে তিনদিনের বিরতি। তারপর ৩০ তারিখ থেকে ফের দ্বিতীয় টেস্ট শুরু জামাইকাতে। এরপর দেশে ফিরে আসার পর পরপর হোম সিরিজ খেলবে বিরাটের ভারত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us