WPL 2026 MI vs RCB: আগুন সেঞ্চুরি ন্যাট শিভার ব্রান্টের, তৃতীয় জয় ছিনিয়ে আনল মুম্বই ইন্ডিয়ান্স

WPL 2026 MI vs RCB: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে সোমবার অর্থাৎ ২৬ জানুয়ারি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হয়। এই ম্য়াচে মুম্বই ১৫ রানে জয়লাভ করে।

WPL 2026 MI vs RCB: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে সোমবার অর্থাৎ ২৬ জানুয়ারি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হয়। এই ম্য়াচে মুম্বই ১৫ রানে জয়লাভ করে।

author-image
Koushik Biswas
New Update
MI wins against RCB

শতরানের পথে ন্যাট শিভার ব্রান্ট

WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে সোমবার অর্থাৎ ২৬ জানুয়ারি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্যাচটি বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নজরকাড়া পারফরম্যান্স করে। জবাবে আরসিবি-র ব্যাটিং একেবারেই জঘন্য হয়। মুম্বইয়ের হয়ে ন্যাট শিভার ব্রান্ট (Nat Sciver-Brunt) চোখ ধাঁধানো একটি শতরান করেন। এবারের মহিলা প্রিমিয়ার লিগে ব্রান্টই প্রথম শতরান করলেন। আর এই শতরানের দৌলতেই মুম্বই ১৫ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দেয়।

Advertisment

আরও পড়ুন:

MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা

প্রথম সেঞ্চুরি হাঁকালেন ন্যাট শিভার ব্রান্ট

এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স শুরুটা একেবারেই ভাল করতে পারেনি। ৭ বলে ৭ রান করে আউট হয়ে যান সজীবন সজনা। তবে এরপর হেইলি ম্যাথিউস এবং ন্যাট শিভার ব্রান্ট দুর্দান্ত ব্যাটিং করলেন। দ্বিতীয় উইকেটে দুজনে ১৩১ রানের ধামাকাদার পার্টনারশিপ গড়ে তোলেন। হেইলি ম্যাথিউস ৩৯ বলে ৯ চারের দৌলতে ৫৬ রান করেন।

আরও পড়ুন:

GG W vs RCB W, WPL 2026 Highlights: জয়ের ধারা অব্যাহত আরসিবি-র, ৬১ রানে হারাল গুজরাটকে

অন্যদিকে, ন্যাট শিভার ব্রান্ট ৫৭ বলে করেন ১০০ রান। তিনি ১৬ চার ছাড়াও একটি ছক্কা হাঁকিয়েছেন। তবে অধিনায়ক হরমনপ্রীত কাউরের ব্যাট থেকে ১২ বলে ২০ রান বেরিয়ে আসে। আর এভাবে মুম্বই নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৯ রান করে।

আরও পড়ুন:

WPL 2026, MI vs UPW Highlights: অবশেষে কাটল গ্রহের দশা, মহিলা প্রিমিয়ার লিগে খাতা খুলল ইউপি যোদ্ধারা

লক্ষ্য তাড়া করতে পারল না আরসিবি 

জয়ের জন্য ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কার্যত তাসের ঘরের মধ্যে ভেঙে পড়ে। তারা পাওয়ার-প্লে'র মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে। দলের ওপেনার গ্রেস হ্যারিস ৯ বলে করেন ১৫ রান।

আরও পড়ুন:

WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র

অন্যদিকে স্মৃতি মান্ধানা ৭ বলে ছয় রান করে ফিরে যান। অন্যদিকে জর্জিয়া বোল ৬ বলে ৯ রান করেছেন। গৌতমী নায়েক ২ বলে করেন ১ রান। আরসিবি-র টপ অর্ডার মুম্বইয়ের সামনে কার্যত নতি স্বীকার করে। রিচা ঘোষ সর্বাধিক ৫০ বলে ৯০ রান করেন। আরসিবি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। শেষ পর্যন্ত মুম্বই ১৫ রানে এই ম্যাচে জয়লাভ করে। হেইলি ম্যাথিউস সর্বাধিক তিন উইকেট শিকার করেছেন।

Nat Sciver-Brunt Royal Challengers Bengaluru Mumbai Indians WPL 2026