/indian-express-bangla/media/media_files/2025/11/21/boxing-2025-11-21-16-50-41.jpg)
বিশ্ব বক্সিং কাপে দুর্দান্ত পারফরম্য়ান্স টিম ইন্ডিয়ার
World Boxing Cup 2025: বিশ্ব বক্সিং কাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্য়ান্স করল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে গড়েছে এক নয়া ইতিহাস। প্রত্যেকটা বিভাগেই নজর কেড়েছেন ভারতীয় বক্সাররা। এই টুর্নামেন্টে ভারত মোট ২০ পদক জয় করেছে। তবে ভারতীয় বক্সারদের মধ্যে উজ্জ্বলতর পারফরম্য়ান্স করলেন জেসমিন লম্বোরিয়া। অলিম্পিক টুর্নামেন্টে সোনার পদকজয়ী বক্সারকে পরাস্ত করলেন তিনি। পুরুষদের মধ্যে হিতেশ গুলিয়া এবং শচীন সিবাচ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বিশ্ব বক্সিং কাপের ভারতীয় খেলোয়াড়দের এই পারফরম্য়ান্স যথেষ্ট স্মরণীয় হয়ে থাকবে।
৯ সোনার পদক জয় করেছে ভারতীয় দল
গত ২০ নভেম্বর গ্রেটার নয়ডায় ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার দাপট ছিল চোখে পড়ার মতো। এই টুর্নামেন্টে ভারত মোট ২০ পদক জয় করেছে। এরমধ্যে ৯ সোনার পদক রয়েছে। মহিলা বক্সাররা ৭ এবং পুরুষরা ২ সোনার পদক জয় করেছেন। চ্যাম্পিয়নশিপের অন্তিম দিনে মোট ১৫ ভারতীয় বক্সার লড়াইয়ে নেমেছিলেন। এরমধ্যে জেসমিন লম্বোরিয়া (৫৭ কিলোগ্রাম), প্রীতি পানওয়ার (৫৪ কিলোগ্রাম) মীনাক্ষী হুড্ডা (৪৮ কিলোগ্রাম), পারভিন হুডা (৮০ কিলোগ্রাম), অরুন্ধতী চৌধুরী (৭০ কিলোগ্রাম) এবং নুপূর শ্যরণ (৮০+ কিলোগ্রাম) সোনার পদক জয় করেছেন।
অন্যদিকে, জোড়া সোনার পদক জয় করেছেন ভারতের পুরুষ বক্সাররা। শচীন সিবাচ ৬০ কিলোগ্রাম এবং হিতেশ গুলিয়া ৭০ কিলোগ্রাম ক্যাটেগরিতে সোনার পদক জয় করেছেন। এর পাশাপাশি রুপোর পদক জয় করেছেন জাদুমণি সিং (৫০ কিলোগ্রাম), পবন বর্তবাল (৫৫ কিলোগ্রাম), অবিনাশ জামওয়াল (৬৫ কিলোগ্রাম), অঙ্কুশ ফাংগাল (৮০ কিলোগ্রাম), নরেন্দ্র বেরওয়াল (৯০+ কিলোগ্রাম) এবং পুরা রানি (৮০ কিলোগ্রাম)। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দল ৫ ব্রোঞ্জ পদকও জয় করেছে। এই তালিকায় নাম রয়েছে নীরজ ফোগত (৬৫ কিলোগ্রাম), সেবাতি (৭৫ কিলোগ্রাম), সুমিত কুন্ডু (৭৫ কিলোগ্রাম), জুগনু (৮৫ কিলোগ্রাম) এবং নবীনের (৯০ কিলোগ্রাম)।
টুর্নামেন্টে আলাদা করে নজর কাড়লেন জেসমিন
ভারতের 'মেয়ে' জেসমিন লম্বোরিয়া বক্সিং বিশ্বকাপ ফাইনালে সবথেকে বড় ম্য়াচে জয়লাভ করলেন। প্যারিস অলিম্পকে সোনার পদকজয়ী বক্সারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন তিনি। এই ম্য়াচে জেসমিন ৪-১ ব্যবধানে জয়লাভ করেন। শুরু থেকেই তাঁকে বেশ আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া যাচ্ছিল। গোটা ম্য়াচটাই তিনি নিজের নিয়ন্ত্রণে রাখেন। পুরুষদের মধ্যে শচীন সিবাচ সবথেকে বড় ম্য়াচে জয়লাভ করেন। তিনি কিরঘিস্তানের মুন্নরবেক সইতবেককে ৫-০ ব্যবধানে পরাস্ত করেন। এই ম্য়াচে শচীনের একতরফা দাপট দেখতে পাওয়া যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us