/indian-express-bangla/media/media_files/2025/11/27/mallia-sagar-2025-11-27-18-19-34.jpg)
মহিলা প্রিমিয়ার লিগের নিলামদার মল্লিকা সাগর
WPL 2026 Mega Auction: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ নিলামে ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হয়েছে। পাশাপাশি ব্রাত্য থেকেছেন বেশ কয়েকজন ক্রিকেটারও। মার্কি ক্রিকেটারদের ভাগ্যও ইতিমধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। ৩.২ কোটি টাকার বিনিময়ে ইউপি ওয়ারিয়র্স দলে গিয়েছেন দীপ্তি শর্মা। মহিলা প্রিমিয়ার লিগে তিনি দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেটার। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেও. আনসোল্ড রয়ে গেলেন।
WPL 2026 Mega Auction News: নিলাম শুরু হওয়ার আগেই 'চরম দুঃসংবাদ', মাথায় বাজ ফ্রাঞ্চাইজ়ি মালিকদের!
আনসোল্ড রইলেন অজ়ি অধিনায়ক
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) ২০২৫ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠানে রিলিজ় হয়ে গিয়েছেন। মার্কি ক্রিকেটারদের তালিকায় যখন অ্যালিসা হিলির নাম উঠেছিল, সেইসময় কেউ পাত্তা দিলেন না। সেকারণে শেষপর্যন্ত তাঁকে আনসোল্ড থাকতে হয়। হিলির বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। কিন্তু, কোনও দলই তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করেনি। শেষবেলায় যদি কোনও ফ্রাঞ্চাইজ়ি তাঁকে নেবে বলে মনে করে, তাহলে ৫০ লাখ টাকাতেই নিতে হবে।
WPL 2026 Auction Live Updates: RCB-র হাতে এবার 'বড় দাঁও', দলে নিল এই বিধ্বংসী ক্রিকেটারকে!
মহিলা প্রিমিয়ার লিগে অ্যালিসা হিলি এখনও পর্যন্ত ১৭ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ২৬.৭৫ ব্যাটিং গড়ে মোট ৪২৮ রান করেছেন। এরমধ্যে তিনটে হাফসেঞ্চুরি রয়েছে।
Deepti Sharma, WPL 2026 Mega Auction: দীপ্তিকে নিয়ে চূড়ান্ত নাটকীয়তা, লড়েও হার মানলেন সৌরভরা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৩৫ বছর বয়সি অ্য়ালিসা হিলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১০ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ৩০.৫৬ ব্যাটিং গড়ে মোট ৪৮৯ রান করেছেন। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে তিনি ৩৫.৯৮ ব্যাটিং গড়ে মোট ৩,৫৬৩ রান করেছেন। এরমধ্যে ৭ শতরান ছাড়াও ১৮ হাফসেঞ্চুরি রয়েছে। এর পাশাপাশি ১৬২ টি-২০ ম্য়াচে তিনি মোট ৩,০৫৪ রান করেছেন। একটি শতরান এবং ১৭ অর্ধশতরান করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us