WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র

Delhi Capitals Women Win: চলতি মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম্য়াচ জিতল দিল্লি ক্যাপিটালস। ইউপি ওয়ারিয়র্সকে তারা ৭ উইকেটে একেবারে দুরমুশ করে দিয়েছে।।

Delhi Capitals Women Win: চলতি মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম্য়াচ জিতল দিল্লি ক্যাপিটালস। ইউপি ওয়ারিয়র্সকে তারা ৭ উইকেটে একেবারে দুরমুশ করে দিয়েছে।।

author-image
Koushik Biswas
New Update
Delhi Capitals (9)

ইউপি ওয়ারিয়র্সকে ৭ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস

২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2026) সপ্তম ম্য়াচে বুধবার (১৪ জানুয়ারি) আরও একবার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। এদিনের ম্য়াচে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ওয়ারিয়র্সকে তারা মাত্র ১৫৪ রানে আটকে দেয়। এই টার্গেট তাড়া করতে নেমে জেমিমা রডরিগসের (Jemimah Rodrigues) দল ৭ উইকেটে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়।  

Advertisment

WPL 2026, DC vs GG Highlights: জেতা ম্য়াচ হাতছাড়া জেমিমা ব্রিগেডে, দিল্লির কুর্সিতে রাজত্ব গুজরাটের

ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারল না ইউপি

ইউপি ওয়ারিয়র্সের শুরুটা একেবারেই খারাপ হয়। কিরণ নবগিরে শূন্য রানে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর অধিনায়ক মেগ ল্যানিং এবং ফিবি লিচফিল্ড ইনিংসের হাল ধরেন। মেগ ল্যানিং এই ম্য়াচে ৩৮ বলে ৫৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে, লিচফিল্ড স্কোরকার্ডে যোগ করেন ২৭ রান।

MI vs DC, WPL 2026 Highlights: দ্বিতীয় ম্য়াচেই দুরন্ত জয় হরমনপ্রীতদের, অধিনায়ক হিসেবে সুখকর হল না জেমিমার স্মৃতি

অন্যদিকে, হারলিন দেওল ৩৬ বলে ৪৭ রান করেন। কিন্তু, রিটায়ার্ড আউট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। শেষের দিকে ইউপি ওয়ারিয়র্সের ব্যাটাররা ক্রমাগত উইকেট হারাতে শুরু করে। দিল্লির হয়ে মারিজান কাপ দুর্দান্ত বোলিংয়ের দৌলতে ২ উইকেট শিকার করেন। এছাড়া শেফালি বর্মা ২ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রানের গতিতেও যথেষ্ট লাগাম টানেন।

Lizelle Lee Catch Viral Video: বয়স ৩৩, বাজপাখির ক্ষিপ্রতা! দুরন্ত ক্যাচে নজর কাড়লেন এই প্রোটিয়া উইকেটকিপার

শেষ ওভারে ম্য়াচ জিতল দিল্লি

১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের শুরুটা বেশ ভাল হয়। শেফালি বর্মা এবং লিজ়েল লি-র মধ্যে প্রথম উইকেটে গড়ে ওঠে একটি মজবুত পার্টনারশিপ। তাঁর ইউপি-র বোলারদের উপর যথেষ্ট চাপ তৈরি করেছিলেন। শেফালি বর্মা ৩৬ রানে আউট হলেন। 

এরপর লিজ়েল লি-র আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত থাকে। তিনি শেষপর্যন্ত ৪৪ বলে ৬৭ রান করেন। লি আউট হওয়ার পর এই ম্য়াচটা বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে। ইউপি ওয়ারিয়র্সের বোলার আশা শোভনা দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। তিনি শেফালি বর্মার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এরপর তিনি লরা উলভার্টকেও বেশ অস্বস্তিতে ফেলেছিলেন। আর এভাবেই ওয়ারিয়র্স এই ম্য়াচে কামব্যাক করে।

Jemimah Rodrigues Record: অধিনায়ক হিসেবে অভিষেক ম্য়াচেই ইতিহাস জেমিমার, ভাঙলেন স্মৃতির রেকর্ড

১৫ ওভারের মাথায় দীপ্তি শর্মার হাতে বল তুলে দেওয়া হবে। তিনি লাগাতার ২ উইকেট নিয়ে দিল্লিকে যথেষ্ট চাপে ফেলে দেন। কিন্তু, লরা উলভার্ট ধৈর্য্য হারাননি। তিনি শেষপর্যন্ত ব্যাট হাতে টিকে থাকেন। অপরাজিত ২৫ রান করে মাঠ ছাড়লেন। উলভার্টের বুদ্ধিদীপ্ত ইনিংসই দিল্লির জয়ের সবথেকে বড় কারণ।

শেষকালে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান করে ম্য়াচটা জিতে নেয়। ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে এটা দিল্লির প্রথম জয়। আশা করা যায়, এই জয় তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। ইউপি ওয়ারিয়র্সও যথেষ্ট চেষ্টা করেছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা আর জিততে পারেনি।

Jemimah Rodrigues UP Warriorz Delhi Capitals WPL 2026