WPL 2026 DC W vs GG W Highlights: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হার দিল্লির, গুজরাট জিততেই 'তুলকালাম' পয়েন্ট টেবিলে

DC W vs GG W Highlights: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও শেষপর্যন্ত হারতে হল দিল্লি ক্যাপিটালসকে। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে তারা মাত্র ৩ রানে পরাস্ত হল।

DC W vs GG W Highlights: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও শেষপর্যন্ত হারতে হল দিল্লি ক্যাপিটালসকে। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে তারা মাত্র ৩ রানে পরাস্ত হল।

author-image
Koushik Biswas
New Update
DC W vs GG W Highlights

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল গুজরাট জায়ান্টস

WPL 2026: চলতি মহিলা প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক করতে পারল না দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারা গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) বিরুদ্ধে খেলতে নেমেছিল। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে অ্যাশলে গার্ডনারের দল ৩ রানে জয়লাভ করেছে। একেবারে শেষ বলে নির্ধারিত হয় এই ম্য়াচের ফলাফল। আর এই জয়ের পাশাপাশি পয়েন্টে টেবিলে দেখা গেল তুলকালাম পরিবর্তন।

Advertisment

আরও পড়ুন:

MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা

হাফসেঞ্চুরি বেথ মুনির

প্রসঙ্গত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এই ম্য়াচে গুজরাটের হয়ে বেথ মুনি ছাড়া আর কেউ তেমন নজর কাড়তে পারলেন না। অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার-ব্যাটার ওপেন করতে নেমে ৪৬ বলে ৫৮ রান করলেন। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৭ বাউন্ডারি। এছাড়া অনুষ্কা শর্মা ২৫ বলে করলেন ৩৯ রান এবং তনুজা কানওয়ার ১১ বলে ২১ রান। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। দিল্লির বোলারদের মধ্যে একাই ৪ উইকেট শিকার করেন শ্রী চরণী।

আরও পড়ুন:

RCB-W vs DC-W Match Highlights: আরসিবি যেন অশ্বমেধের ঘোড়া, টানা চতুর্থ ম্য়াচ জিতে শীর্ষে রাজত্ব স্মৃতিদের

লড়েও হার দিল্লি ক্যাপিটালসের

এরপর ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরুটা তারাও একেবারে প্রত্যাশা অনুসারে করতে পারেনি। দলের টপ অর্ডার ব্যাটাররা কেউই তেমন বড় রান করতে পারলেন না। কিছুটা হলেও সম্মান বাঁচানোর চেষ্টা করেছিলেন লরা উলভার্ট। তিনি ২৩ বলে ২৪ রান করেন। ম্য়াচটা যে এমন একটা হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে যাবে, সেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তবে শেষবেলায় যথেষ্ট লড়াই করলেন নিকি প্রসাদ। ২৪ বলে তাঁর ৪৭ রানের ঝোড়ো ইনিংস দিল্লির নিষ্প্রভ প্রদীপে কিছুটা হলেও অক্সিজেন দিয়েছিল। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন স্নেহ রানা। তিনিও ১৫ বলে ২৯ রান করেন। কিন্তু, স্নেহ আউট হতেই যাবতীয় অঙ্ক বদলে যায়। শেষ পর্যন্ত গুজরাট ৩ রানে জয়লাভ করে।

আরও পড়ুন:

WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র

পয়েন্ট টেবিলে 'বড়সড়' রদবদল

এই ম্য়াচে গুজরাট জায়ান্টস জয়লাভ করতে না করতেই পয়েন্টস টেবিলে একটা বড়সড় লাফ দিল। ৮ অঙ্ক সংগ্রহ করে তারা এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেল গত বছরের রানার্স আপ দিল্লি ক্যাপিটালস। এমনকী, গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের কাছেও ৬ পয়েন্ট রয়েছে। তবে নেট রানরেট ভাল থাকার কারণে তারা তৃতীয় স্থানে রয়েছে। আর একেবারে শেষ সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে ইউপি ওয়ারিয়র্স। তারা ৬ ম্য়াচে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।

WPL 2026 Delhi Capitals Gujarat Giants