/indian-express-bangla/media/media_files/2026/01/24/smriti-mandhana-rcb-2026-01-24-23-53-58.jpg)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা
WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) কার্যত দুরমুশ করে দিল দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals)। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজিত চলতি মরশুমের ১৫ নম্বর ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গোটা দল একেবারে ফ্লপ হয়ে যায়। চলতি মরশুমে এই প্রথমবার তারা পরাজয়ের সাক্ষী হল। ইতিপূর্বে, আরসিবি টানা ৫ ম্য়াচে জয়লাভ করেছে। কিন্তু, জেমিমা রডরিগসের (Jemimah Rodrigues) নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস সেই বিজয় রথ আটকে দেয়।
আরও পড়ুন:
MI vs DC Weather Update: বৃষ্টিই বিগড়ে দেবে যাবতীয় 'খেল'! মুম্বই না দিল্লি, কারা যাবে শেষ চারে?
খুব বেশি রান করতে পারেনি বেঙ্গালুরু
এই ম্য়াচে টস জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণিত হয়েছে। আরসিবি ব্যাটাররা শুরু থেকেই টলমল পায়ে এগোতে থাকে। এই ম্য়াচে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ৩৪ বলে ৩৮ রান করেন। দলের হয়ে তিনিই সর্বাধিক রান করেন। অন্যদিকে রাধা যাদব ১৭ বলে করেছেন ১৮ রান। আর বাকি ব্যাটাররা সেভাবে নজর কাড়তে পারলেন না। ৮ ব্যাটার তো দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারেননি। আর তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায়।
আরও পড়ুন:
MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা
দিল্লি ক্যাপিটালসের হয়ে নন্দিনী শর্মা আরও একবার দুর্দান্ত বল করলেন। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেন। এছাড়া শিনেল হেনরি, মারিজান কাপ এবং মিন্নু মানি দুটো করে উইকেট তুলে নেন। আর শ্রী চরণী ১ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন।
আরও পড়ুন:
লরা উলভার্টের ম্য়াচজয়ী ইনিংস
এই টার্গেট তাড়া করতে নেমে দিল্লি ঝড়ের গতিতে শুরু করে। শেফালি বর্মা ৮ বলে করেন ১৬ রান। শুরুর দিকে কয়েকটা উইকেট হারালেও লক্ষ্যভ্রষ্ট হয়নি দিল্লি। লরা উলভার্ট একটি ম্য়াচজয়ী ইনিংস উপহার দিলেন। তিনি ৩৮ বলে করলেন ৪২ রান। তাঁর এই ইনিংসে ৪ চার এবং ১ ছক্কা রয়েছে। জেমিমা ২৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এছাড়া মারিজান কাপও ব্যাট হাতে নজর কাড়লেন। তিনি ১৫ বলে অপরাজিত ১৯ রান করেন। আর সেই সুবাদে দিল্লি ৩ উইকেট হারিয়ে টার্গেট হাসিল করে নেয়।
আরও পড়ুন:
WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র
প্রসঙ্গত, চলতি মরশুমে প্রথম ৬ ম্য়াচের মধ্যে এটা দিল্লির তৃতীয় জয়। এই জয়ের পাশাপাশি তারা পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে। সেইসঙ্গে পা বাড়ায় প্লে-অফের দিকেও। যদিও শীর্ষস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us