/indian-express-bangla/media/media_files/2025/11/27/jinisha-sharma-2025-11-27-22-00-51.jpg)
ইউপি ওয়ারিয়র্স দলের মালকিন জিনিশা শর্মা
WPL 2026 Mega Auction: শেষ হল ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সবথেকে বেশি দাম পেলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)। ইউপি ওয়ারিয়র্সে (UP Warriorz) তাঁর 'ঘর ওয়াপসি' হয়েছে। WPL ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দামি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন দীপ্তি। প্রথম স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা (৩.৪০ কোটি)। তবে এই অনুষ্ঠান চলাকালীন ওয়ারিয়র্স ব্রিগেডের টেবিলে বসা এক মহিলা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছেন। কে এই 'ভাইরাল গার্ল'? কী'ই বা তাঁর পরিচয়? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Royal Challengers Bengaluru: এবার RCB-র হয়ে খেলবেন এই সুন্দরী, আগুন ছোটাবেন বল হাতে!
এই মহিলা আর কেউ নন, ইউপি ওয়ারিয়র্স দলের মালকিন জিনিশা শর্মা (Jinisha Sharma)। প্রসঙ্গত, WPL টুর্নামেন্টে ইউপি ওয়ারিয়র্স দলের মালকিন জিনিশা শর্মা আসলে ক্যাপ্রি গ্লোবাল এবং ক্যাপরি স্পোর্টস সংস্থার ডিরেক্টর। এই সংস্থার অধীনেই রয়েছে ইউপি ওয়ারিয়র্স। কয়েক বছর আগে ক্যাপ্রি স্পোর্টস WPL ফ্র্যাঞ্চাইজ়ি কিনেছিল। শোনা যায়, ২০২৩ সালে এই সংস্থা ইউপি ওয়ারিয়র্স দলকে অধিগ্রহণ করার জন্য মোট অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিল।
WPL 2026 Auction Live Updates: অবশেষে দল পেলেন প্রতীকা রাওয়াল, কারা নিল ভারতীয় ওপেনারকে?
জেনে নিন জিনিশার ব্যাকগ্রাউন্ড
ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ এক্সেটর থেকে পড়াশোনা করেছেন জিনিশা। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় যথেষ্ট তুখোড় ছিলেন। পরবর্তীকালে ব্যবসার দিকে মনোনিবেশ করেন তিনি। সম্প্রতি ফোর্বসকে একটি ইন্টারভিউয়ে জিনিশা বলেন, 'ফোর্বস তাঁর চিন্তাভাবনার গভীরত্বকে যথেষ্ট প্রভাবিত করেছে।' ইংল্যান্ডেই তিনি মাস্টার্স ডিগ্রি শেষ করেন। তারপর পাকাপাকিভাবে ভারতে আসার সিদ্ধান্ত নেন।
Deepti Sharma, WPL 2026 Mega Auction: দীপ্তিকে নিয়ে চূড়ান্ত নাটকীয়তা, লড়েও হার মানলেন সৌরভরা
নিলাম অনুষ্ঠানের পর কী বললেন জিনিশা?
Some new names added ✅
— Women's Premier League (WPL) (@wplt20) November 27, 2025
Some familiar ones return ✅@UPWarriorz owner Jinisha Sharma reflects on a successful #TATAWPL Mega Auction 🙌#TATAWPLAuctionpic.twitter.com/EeVe2sOPHS
দীপ্তি শর্মার জন্য খরচ করেছেন ৩.২০ কোটি টাকা
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠানে দিল্লি ক্যাপিটালস মাত্র ৫০ লাখ টাকায় দীপ্তি শর্মাকে দলে নিয়েছিল। এরপর ইউপি ওয়ারিয়র্স আরটিএম কার্ড ব্যবহার করে। আর সেখানেই বাজিমাত হয়ে যায়। এরপর দিল্লিকে প্রশ্ন করা হয়েছিল যে তারা কত টাকার বিনিময়ে দীপ্তিকে নিজেদের দলে নিতে চায়। জবাবে দিল্লি ৩.২০ কোটি টাকার অফার দেয়। এই পরিস্থিতিতে ইউপি ওয়ারিয়র্স ৩.২০ কোটি টাকার বিনিময়েই দীপ্তিকে ফের নিজেদের ঘরে ফিরিয়ে নেয়। আর এভাবেই দীপ্তি শর্মা WPL ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেটার হিসেবে নাম লিখিয়ে ফেললেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us