WPL 2026 Live Streaming Info: কখন-কোথায় দেখবেন WPL-এর লাইভ স্ট্রিমিং? না জানলে হাত কামড়াবেন

WPL 2026: শুরু হচ্ছে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ। প্রথম ম্য়াচে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আশা করা হচ্ছে, ২ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

WPL 2026: শুরু হচ্ছে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ। প্রথম ম্য়াচে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আশা করা হচ্ছে, ২ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

author-image
Koushik Biswas
New Update
WPL 2026 Live Streaming

কখন-কোথায়-কীভাবে দেখবেন WPL 2026 টুর্নামেন্টের ম্যাচ

WPL 2026: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ২০২৬ উইমেন্স প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে গত বছরের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং প্রাক্তন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্সও। আশা করা হচ্ছে, প্রত্যেকটা ম্য়াচই যথেষ্ট রোমাঞ্চকর হতে চলেছে।

Advertisment

Top 4 Unsold Cricketers in WPL 2026 Auction: আশা ছিল আকাশছোঁয়া, হয়ে গেলেন ব্রাত্য! চেনেন এই ৪ ক্রিকেটারকে?

প্রত্যেক বছরের মতো এবারও ২০২৬ ডব্লুপিএল টুর্নামেন্টে ডবল রাউন্ড-রবিন ফরম্যাটে আয়োজন করা হবে। অর্থাৎ, লিগ পর্বে ৫ দলই একে অপরের বিরুদ্ধে ২ বার করে খেলতে নামবে। লিগ পর্বের শেষে শীর্ষ ৩ দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। তালিকায় যে দল শীর্ষে থাকবে, তারা সরাসরি কনফার্ম করতে পারবে ফাইনালের টিকিট। দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর মধ্যে আয়োজন করা হবে এলিমিনেটর ম্য়াচ। এই ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে দ্বিতীয় ফাইনালিস্টকে।

WPL 2026 Mega Auction: ভারতীয় বায়ুসেনার অফিসার, খেলেন ক্রিকেটও! দেশের এই তারকা বোলারকে চেনেন?

প্রসঙ্গত ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমবার WPL খেতাব জয় করেছিল। গত বছর তারা ২০২৪ সালের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাত থেকে ট্রফি ছিনিয়ে নেয়। প্রসঙ্গত, প্রথম তিন মরশুমেই দিল্লি ক্যাপিটালস ফাইনালে উঠেছিল। কিন্তু, শেষ ম্য়াচে তাদের স্বপ্নভঙ্গ হয়। এবার তারা অবশ্যই সেই স্বপ্নপূরণ করতে চাইবে।

Jinisha Sharma, WPL 2026 Mega Auction: নিলাম টেবিলে 'ভাইরাল গার্ল', চিনতে পারেন এই মহিলাকে?

কোথায়-কখন দেখবেন WPL 2026 টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং?

২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস (Star Sports) নেটওয়ার্কে করা হবে। এর পাশাপাশি সমর্থকরা জিও হটস্টার (Jio Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে এই টুর্নামেন্টের ডিজিটাল স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।

Mumbai Indians Royal Challengers Bengaluru JIO Hotstar WPL 2026 Star Sports