/indian-express-bangla/media/media_files/2025/11/27/wpl-2026-auction-2025-11-27-10-11-42.jpg)
কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে WPL নিলাম অনুষ্ঠান
WPL 2026 Mega Auction: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান আজ অর্থাৎ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিল্লিতে আয়োজন করা হচ্ছে। মহিলা প্রিমিয়ার লিগ ইতিহাসে এটাই প্রথম মেগা অকশন হতে চলেছে। এই নিলাম অনুষ্ঠানে মোট ২৭৭ ক্রিকেটার ভাগ্য যাচাই করবেন। এরমধ্যে ১৯৪ ভারতীয় এবং ৮৩ বিদেশি ক্রিকেটার রয়েছে। যদিও মাত্র ৭৩ আসনই আপাতত ফাঁকা রয়েছে। প্রত্যেকটা দল কমপক্ষে ১৫ এবং সর্বাধিক ১৮ ক্রিকেটার রাখতে পারেন। আসুন, এই মহিলা প্রিমিয়ার লিগের মেগা অকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
WPL Retention 2026: WPL নিলামের আগে কোন দল কাকে করল রিটেন? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটারদের উপর থাকবে সকলের নজর
WPL মেগা অকশনে প্রত্যেকের নজর থাকবে ভারতীয় মহিলা দলের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটারদের উপর। নিলামের জন্য সর্বাধিক বেস প্রাইস ৫০ লাখ টাকা ধার্য্য করা হয়েছে। এরমধ্যে নাম রয়েছে বিশ্বকাপের 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার দীপ্তি শর্মারও। আশা করা হচ্ছে, দীপ্তির উপর টাকার বৃষ্টি হতে পারে।
WPL: Richa Ghosh: রিচা ঘোষের 'পুষ্পা', কণিকা আহুজার ভাংড়া, রং ছড়াল ডব্লিউপিএলে, দেখুন
ইউপি ওয়ারিয়র্স ইতিমধ্যে দীপ্তিকে রিলিজ় করে দিয়েছে। সেকারণে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ়ি আপাতত তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে। ৪০ লাখ বেস প্রাইসে যুক্ত কিরণ নবগিরের উপরও হাত উপুড় করে টাকা ঢালা হতে পারে। কিরণ একজন পাওয়ার হিটিং ব্যাটার। সেকথা মাথায় রেখে নিলাম টেবিলে উঠতে পারে ঝড়।
WPL 2025: চোট, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আশা শোভনা
ভারতীয় ক্রিকেটারদের খুলবে কপাল
২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয় করার পর ভারতীয় ক্রিকেটারদের থেকে প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে। এই নিলাম অনুষ্ঠানে পেস বোলার ক্রান্তি গৌড়, স্পিনার শ্রী চরণী এবং অলরাউন্ডার স্নেহ রানার জন্য ৩০ লাখ বেস প্রাইস ধার্য্য করা হয়েছে। আশা করা হচ্ছে, নিলামদাররা এই ক্রিকেটারদের জন্য জোর গলায় দর হাঁকবেন। পাশাপাশি লেফট আর্ম স্পিনার বৈষ্ণবী শর্মার জন্য বেস প্রাইস ১০ লাখ টাকা ধার্য্য করা হয়েছে। যদিও তাঁর পারফরম্য়ান্স বিচার করে বলা যেতেই পারে যে এই অঙ্কটা অনেকটাই উর্ধ্বমুখী হবে।
WPL final 2024: চ্যাম্পিয়ন হল RCB, আনন্দে এই ট্যাক্সি চালক যা করলেন... হৃদয় গলে জল ক্রিকেট দুনিয়ার
নজর থাকবে বিদেশি ক্রিকেটারদের উপরেও
এই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারেরও। নিলাম অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজ়িগুলোর নজর মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, এমিলি কের, লরা উলভার্ট এবং সোফি একলেস্টনের মতো সুপারস্টার ক্রিকেটারদের উপরেও থাকবে। এই ক্রিকেটাররা ভাসতে পারেন টাকার বন্যায়। প্রসঙ্গত, ভারতীয় সময় অনুসারে বেলা ৩টে বেজে ৩০ মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us