/indian-express-bangla/media/media_files/2025/11/27/jess-jonassen-2025-11-27-12-53-25.jpg)
নাম প্রত্যাহার করলেন জেস জোনাসন
WPL 2026 Mega Auction: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের মেগা অকশন আজ অর্থাৎ ২৭ নভেম্বর আয়োজন করা হচ্ছে। এই নিলাম অনুষ্ঠানে মোট ২৭৭ ক্রিকেটার অংশগ্রহণ করছেন। যদিও মাত্র ৭৩ আসনই ফাঁকা রয়েছে। এই তালিকায় বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম রয়েছে। নিলাম অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েকঘণ্টা আগেই তারকা অলরাউন্ডার জেস জোনাসেন আচমকা নিজের নাম প্রত্যাহার করেছেন। জোনাসেনের এই সিদ্ধান্তের পিছনে অবশ্য একটি বড় কারণও রয়েছে।
WPL 2026 Auction Live Updates: বদলে গেল নিলামের নিয়ম, না জানলে মিস করবেন!
কেন নাম প্রত্যাহার করলেন জেস জোনাসেন?
ইএসপিএন ক্রিকইনফো-র একটি প্রতিবেদন অনুসারে অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডারের কাঁধে চোট রয়েছে। সেকারণে তিনি মহিলা প্রিমিয়ার লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এখনও পর্যন্ত তিনি চোট সারিয়ে উঠতে পারেননি। সম্পূর্ণ সুস্থ হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। আর সেকারণেই গত ২৬ নভেম্বর প্রি-অকশন ব্রিফিংয়ে WPL ফ্র্যাঞ্চাইজ়িকে এই চোটের ব্যাপারে জানিয়েছেন।
WPL 2026 Mega Auction: এই ক্রিকেটারদের ভাগ্য খুলবে আজ, হবে টাকার বৃষ্টি! জেনে নিন এখনই
৩৩ বছর বয়সি জোনাসেন WPL টুর্নামেন্টের তিনটে মরশুম দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলেছেন। বলা ভাল, ধামাকাদার পারফরম্য়ান্সের দৌলতে সকলের নজর কেড়ে নিয়েছেন। বাঁ-হাতি স্পিন বোলার জোনাসেন ২০.৭৫ বোলিং গড়ে মোট ৩৩ উইকেট শিকার করেছেন। এছাড়া ব্যাট হাতেও ১৮ ইনিংসে তিনি ২৯৫ রান করেছেন। ব্যাটিং গড় ২৪.৫৮ এবং স্ট্রাইক রেট ১৩৮.৪৯। এরমধ্যে জোড়া হাফসেঞ্চুরি রয়েছে। ইতিমধ্যে তাঁকে ৫ বার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে।
WPL Retention 2026: WPL নিলামের আগে কোন দল কাকে করল রিটেন? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
চোট পাওয়া ক্রিকেটারদের হবে না কোনও রিপ্লেসমেন্ট
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার প্রতীকা রাওয়াল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ খেলার সময় চোট পেয়েছিলেন। এছাড়া ইয়াস্তিকা ভাটিয়া, সিমর বিজে জোশিথা এবং পূজা বস্ত্রকার এখনও পর্যন্ত সম্পূর্ণ ফিট হতে পারেননি। এই ক্রিকেটারদের ভাগ্যও আজ নিলাম টেবিলে যাচাই করা হবে। যদিও তাঁদের খেলা নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট সংশয় রয়েছে। যদি কোনও ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেটারদের দলে নেয়, তাহলে আর রিপ্লেসমেন্ট করা যাবে না।
WPL: Richa Ghosh: রিচা ঘোষের 'পুষ্পা', কণিকা আহুজার ভাংড়া, রং ছড়াল ডব্লিউপিএলে, দেখুন
মার্কি সেট দিয়েই শুরু হবে WPL অকশন
২৭ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে থেকে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠানটি ৮ ক্রিকেটারের মার্কি সেট দিয়ে শুরু হবে। এই তালিকায় নাম রয়েছে দীপ্তি শর্মা (ভারত). রেণুকা সিং (ভারত), সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), সোফি একলেস্টন (ইংল্যান্ড), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), এমিলিয়া কের (নিউজিল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া) এবং লরা উলভার্টের (দক্ষিণ আফ্রিকা)। মেগা অকশনে সবার আগে এই ৮ ক্রিকেটারকে নিলাম টেবিলে তোলা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us