/indian-express-bangla/media/media_files/2025/11/28/shikha-pandey-1-2025-11-28-02-13-03.jpg)
ইউপি ওয়ারিয়র্সে যোগ দিলেন শিখা পান্ডে
WPL 2026 Mega Auction: মহিলা প্রিমিয়ার লিগ যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই একাধিক মহিলা ক্রিকেটারের ভাগ্য বদলে গিয়েছে। ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের মেগা অকশনেও সেই ছবিটা দেখতে পাওয়া গেল। ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার তথা বায়ুসেনার উইং কম্যান্ডার শিখা পাণ্ডের (Shikha Pandey) ঝুলি টাকায় ভরিয়ে দিয়েছে ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। আপাতত টিম ইন্ডিয়ায় (Indian Women Cricket Team) কামব্যাক করার চেষ্টা চালাচ্ছেন শিখা। আশা করা যায়, আসন্ন WPL মরশুমে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করতে পারবেন। আর সেই সুবাদে ভারতীয় ক্রিকেট দলের দরজাও তাঁর সামনে খুলে যাবে।
Jinisha Sharma, WPL 2026 Mega Auction: নিলাম টেবিলে 'ভাইরাল গার্ল', চিনতে পারেন এই মহিলাকে?
শিখা পাণ্ডের উপর টাকার বৃষ্টি
মেগা অকশন চলাকালীন শিখা পাণ্ডের নাম উঠতে না উঠতেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। ইউপি ওয়ারিয়র্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে শুরু হয়ে যায় দড়ি টানাটানি। শেষপর্যন্ত ইউপি জয়লাভ করে। ইউপি ওয়ারিয়র্স ২.৪০ কোটি টাকা খরচ করে শিখাকে দলে নিয়েছে। গত মরশুমে শিখা পাণ্ডেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু, তা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালস শিখার জন্য কোনও দর হাঁকেনি।
WPL 2026 Auction Highlights: অবশেষে দল পেলেন প্রতীকা রাওয়াল, কারা নিল ভারতীয় ওপেনারকে?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১১ সাল থেকে ভারতীয় বায়ুসেনায় চাকরি করছেন শিখা পাণ্ডে। ২০১১ সালে তিনি সার্ভিসেসের সদস্য ছিলেন। ২০২০ সালে তিনি স্কোয়াড্রন লিডার পদে পৌঁছে যান। আসন্ন মরশুমে প্রত্যেকের নজরই শিখার উপর থাকবে।
Anushka Sharma WPL 2026: এবার WPL খেলবেন অনুষ্কা শর্মা! কোন দলের হয়ে জানেন?
নজরকাড়া রেকর্ড শিখা পাণ্ডের
মহিলা প্রিমিয়ার লিগের নিলাম ইতিহাসে শিখা পাণ্ডে পঞ্চম সর্বাধিক মূল্যবান ক্রিকেটার হিসেবে নাম লেখালেন। ইতিপূর্বে, এই তালিকায় নাম রয়েছে -- দীপ্তি শর্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগস, রিচা ঘোষ এবং হরমনপ্রীত কৌরের। তবে এই পাহাড়প্রমাণ অর্থের চাপও শিখার উপর দেখা যেতে পারে। এখনও পর্যন্ত মহিলা প্রিমিয়ার লিগে শিখা ২৭ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে তিনি ৩০ উইকেট শিকার করেন। গত ৩৩ মাস ধরে ভারতীয় ক্রিকেটে সুযোগ পাননি শিখা। যদিও এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৬২ ম্য়াচ খেলেছেন। শিকার করেছেন মোট ৪৩ উইকেট।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us