/indian-express-bangla/media/media_files/2026/01/09/wpl-2026-opening-ceremony-1-2026-01-09-11-38-50.jpg)
শুরু হতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগের মহা সংগ্রাম
WPL 2026: চতুর্থ মরশুমে পা রাখতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগ। শুক্রবার অর্থাৎ ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রতি বছরের মতো এবারও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এই টুর্নামেন্টের জন্য একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে প্রখ্যাত ব়্যাপার হানি সিং (Honey Singh) তাঁর সুরের জাদুতে মঞ্চ মাতাবেন। অন্যদিকে, ডান্স পারফরম্য়ান্সে মুগ্ধ করবেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সবমিলিয়ে গোটা অনুষ্ঠান যে জমজমাট হতে চলেছে, তা বলা যেতেই পারে।
WPL 2026 Live Streaming Info: কখন-কোথায় দেখবেন WPL-এর লাইভ স্ট্রিমিং? না জানলে হাত কামড়াবেন
২ লেগে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট
মহিলা প্রিমিয়ার লিগে প্রথম লেগের ম্যাচগুলো ৯ থেকে ১৭ জানুয়ারি নব্য মুম্বইয়ে আয়োজন করা হবে। অন্যদিকে, দ্বিতীয় লেগ শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ম্য়াচগুলো বরোদায় আয়োজন করা হবে। ফাইনাল ম্য়াচও বরোদাতেই খেলা হবে। লিগ পর্বে মোট ২০ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরপর ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর এবং ২ দিন পর অর্থাৎ ৫ ফেব্রুয়ারি ফাইনাল ম্য়াচের আয়োজন করা হবে। এই সূচিতে মাত্র দুটো ডাবল হেডার রয়েছে। ১০ জানুয়ারি এবং ১৭ জানুয়ারি খেলা হবে।
গত ৩ মরশুমের বিজেতা
২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এই খেতাব জয় করেছিল। এরপর ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) জেতে চ্যাম্পিয়নশিপ। ২০২৬ সালে কোন দল এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের মাথায় তুলতে পারে, সেটাই আপাতত দেখার। পয়েন্ট তালিকায় যে দল শীর্ষস্থানে থাকবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর মধ্যে এলিমিনেটর ম্য়াচের আয়োজন করা হবে।
WPL 2026 Mega Auction: ভারতীয় বায়ুসেনার অফিসার, খেলেন ক্রিকেটও! দেশের এই তারকা বোলারকে চেনেন?
কোথায়-কখন দেখবেন WPL 2026 টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং?
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস (Star Sports) নেটওয়ার্কে করা হবে। এর পাশাপাশি সমর্থকরা জিও হটস্টার (Jio Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে এই টুর্নামেন্টের ডিজিটাল স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। ভারতীয় সময় অনুসারে, আজকের ম্য়াচটি সন্ধাা সাড়ে সাতটা থেকে শুরু হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us