WPL 2026 Auction Highlights: অবশেষে দল পেলেন প্রতীকা রাওয়াল, কারা নিল ভারতীয় ওপেনারকে?

WPL Auction 2026: চতুর্থ বছর পা রাখতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিল্লিতে এই টুর্নামেন্টের মেগা অকশন আয়োজন করা হবে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

WPL Auction 2026: চতুর্থ বছর পা রাখতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিল্লিতে এই টুর্নামেন্টের মেগা অকশন আয়োজন করা হবে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Pratika Rawal: প্রীতিকা রাওয়াল। (বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার)

প্রতীকা রাওয়াল

WPL Mega Auction 2026 Live Updates: চতুর্থ বছর পা রাখতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিল্লিতে এই টুর্নামেন্টের মেগা অকশন আয়োজন করা হবে। পাঁচটি দল মিলিয়ে এই মেগা অকশনে মোট ৭৩ আসন ফাঁকা রয়েছে। এই নিলাম অনুষ্ঠানে মোট ২৭৭ ক্রিকেটার অংশগ্রহণ করতে চলেছেন। এই ক্রিকেটারদের উপর ৫ ফ্র্যাঞ্চাইজি দর হাঁকবে। প্রসঙ্গত, এই ২৭৭ ক্রিকেটারের মধ্যে ১৯৪ ভারতীয় এবং ৮৩ বিদেশি ক্রিকেটার রয়েছেন। এই নিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে জেনে নেওয়া যাক, কোন ফ্র্যাঞ্চাইজ়ির হাতে আপাতত কত টাকা রয়েছে। সেইসঙ্গে কখন-কোথায় দেখবেন এই নিলাম অনুষ্ঠান।

Advertisment

শুরু হচ্ছে RTM কার্ডের ব্যবহার

এই প্রথমবার WPL নিলামে RTM (Right To Match) কার্ডের ব্যবহার করা হবে। এই কার্ডের সাহায্যে যদি কোনও দল কোনও ক্রিকেটারকে রিলিজ করে দেয়, তাহলে অকশনে আবারও তাঁর জন্য দর হাঁকতে পারে। আরও বেশি দামে তাঁকে দলে নিতে হবে।

WPL 2026 Mega Auction: এই ক্রিকেটারদের ভাগ্য খুলবে আজ, হবে টাকার বৃষ্টি! জেনে নিন এখনই

Advertisment

মার্কি সেট দিয়েই শুরু হবে WPL অকশন

২৭ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে থেকে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠানটি ৮ ক্রিকেটারের মার্কি সেট দিয়ে শুরু হবে। এই তালিকায় নাম রয়েছে দীপ্তি শর্মা (ভারত). রেণুকা সিং (ভারত), সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), সোফি একলেস্টন (ইংল্যান্ড), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), এমিলিয়া কের (নিউজিল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া) এবং লরা উলভার্টের (দক্ষিণ আফ্রিকা)। মেগা অকশনে সবার আগে এই ৮ ক্রিকেটারকে নিলাম টেবিলে তোলা হবে। 

WPL Retention 2026: WPL নিলামের আগে কোন দল কাকে করল রিটেন? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

কোন ফ্র্যাঞ্চাইজ়ির হাতে কত টাকা রয়েছে

২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে যে ক্রিকেটারদের রিটেন করা হয়েছে, তাঁদের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজ়ি মোট ৩৩.৯ কোটি টাকা খরচ করেছে। অর্থাাৎ, এখনও ৪১.২ কোটি টাকা বাকি রয়েছে। এই টাকা নিয়েই নিলাম টেবিলে বসবেন ফ্র্যাঞ্চাইজ়ি মালিকরা। এই মেগা অকশনে সবথেকে বেশি টাকা রয়েছে ইউপি ওয়ারিয়র্সের হাতে। তাঁদের পকেটে আপাতত ১৪.৫ কোটি টাকা রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট জায়ান্টসের নাম। তাদের কাছে রয়েছে ৯ কোটি টাকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি-র কাছে রয়েছে ৬.১৫ টাকা। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫.৭৫ কোটি এবং দিল্লি ক্যাপিটালসের কাছে ৫.৭ কোটি টাকা রয়েছে।

WPL: Richa Ghosh: রিচা ঘোষের 'পুষ্পা', কণিকা আহুজার ভাংড়া, রং ছড়াল ডব্লিউপিএলে, দেখুন

কখন-কোথায় হবে লাইভ স্ট্রিমিং?

২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। অন্যদিকে, জিও হটস্টারে আপনারা এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংও উপভোগ করতে পারেন। আবারও মনে করিয়ে দিই, দুপুর সাড়ে ৩টে থেকে এই অনুষ্ঠান শুরু হবে।

  • Nov 27, 2025 21:03 IST

    WPL 2026 Auction Live Updates: নিলাম অনুষ্ঠানের শেষ ক্রিকেটার

    WPL 2026 Auction Live Updates: এই নিলাম অনুষ্ঠানের শেষ ক্রিকেটার হলেন আয়ুশি সোনি। গুজরাট জায়ান্টস তাঁকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছে। এরপর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।



  • Nov 27, 2025 21:00 IST

    WPL 2026 Auction Live Updates: শেষবেলায় দল পেলেন প্রতীকা

    WPL 2026 Auction Live Updates: ফের একবার নিলাম টেবিলে উঠল প্রতীকা রাওয়ালের নাম। অবশেষে ইউপি ওয়ারিয়র্স তাঁকে ৫০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছে। অন্যদিকে রাজেশ্বরী গায়কোয়াড়কে ৪০ লাখ টাকার বিনিময়ে দলে নিল গুজরাট জায়ান্টস।



  • Nov 27, 2025 20:16 IST

    WPL 2026 Auction Live Updates: আনসোল্ড প্রতীকা রাওয়াল

    WPL 2026 Auction Live Updates: ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেও WPL অকশনে কোনও দল তাঁর প্রতি আগ্রহ দেখাল না। অন্য়দিকে, ইয়াস্তিকা ভাটিয়াকে তুলে নিল গুজরাট জায়ান্টস।

     



  • Nov 27, 2025 19:25 IST

    WPL 2026 Auction Live Updates: গুজরাটের হয়ে খেলবেন অনুষ্কা শর্মা!

    WPL 2026 Auction Live Updates: গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন অনুষ্কা শর্মা। অনুষ্কাকে দলে নেওয়ার জন্য আরসিবি যথেষ্ট লড়াই করেছিল। শেষপর্যন্ত ৪৫ লাখ টাকা খরচ করে গুজরাট তাঁকে দলে টেনে নেয়।



  • Nov 27, 2025 19:19 IST

    WPL 2026 Auction Live Updates: বেয়ারহ্যামের হাত ধরল গুজরাট

    WPL 2026 Auction Live Updates: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসের হয়ে খেলবেন জর্জিয়া বেয়ারহ্যাম। বেয়ারহ্যামের জন্য আরসিবি জোর লড়াই চালিয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত ৫০ লাখ টাকার বিনিময়ে গুজরাট জয়লাভ করে।



  • Nov 27, 2025 19:07 IST

    WPL 2026 Auction Live Updates: আরসিবি-র হয়ে খেলবেন পূজা

    WPL 2026 Auction Live Updates: আগামী মরশুমে পূজা বস্ত্রকার আরসিবি-র হয়ে খেলবেন। পূজার জন্য আরসিবি ৮৫ লাখ টাকা খরচ করল।



  • Nov 27, 2025 19:01 IST

    WPL 2026 Auction Live Updates: শিখার উপর টাকার বৃষ্টি

    WPL 2026 Auction Live Updates: এই নিলাম অনুষ্ঠানে দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেটার হিসেবে নাম লেখালেন শিখা পাণ্ডে। শিখার জন্য ইউপি ওয়ারিয়র্স ২.৪ কোটি টাকা খরচ করল। আশা করা যায়, আসন্ন মরশুমে তিনি ধামাকা পারফরম্য়ান্স করতে পারবেন।



  • Nov 27, 2025 18:59 IST

    WPL 2026 Auction Live Updates: ঘর ওয়াপসি হল কাশভির

    WPL 2026 Auction Live Updates: গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন কাশভি গৌতম। রাইট টু ম্য়াচ কার্ড ব্যবহার করে কাশভিকে দলে নিয়েছে গুজরাট।



  • Nov 27, 2025 18:57 IST

    WPL 2026 Auction Live Updates: ইউপি ক্যাপিটালসের হয়ে খেলবেন ডটিন

    WPL 2026 Auction Live Updates: ডিয়েন্ড্রা ডটিনকে ৮০ লাখ টাকার বিনিময়ে দলে নিল ইউপি ওয়ারিয়র্স। ব্যাট এবং বল দুটো ডিপার্টমেন্টেই চৌখস তিনি।



  • Nov 27, 2025 17:30 IST

    WPL 2026 Auction Live Updates: আনসোল্ড রইলেন অ্যালেনা কিং

    WPL 2026 Auction Live Updates: অ্যালেনা কিংয়ের জন্য কোনও দলই বিড করল না। অস্ট্রেলিয়ার এই তারকা স্পিনার আনসোল্ড রয়ে গেলেন। বিশ্বকাপে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন তিনি। কিন্তু, তা সত্ত্বেও কেউ আগ্রহ দেখাল না।



  • Nov 27, 2025 17:18 IST

    WPL 2026 Auction Live Updates: ফের মুম্বইয়ে গেলেন শাবনিম ইসমাইল

    WPL 2026 Auction Live Updates: শাবনিম ইসমাইলকে মাত্র ৬০ লাখ টাকার বিনিময়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এটা অসাধারণ একটি ডিল। কারণ ইসমাইল মুম্বইয়ের জার্সিতে ইতিপূর্বে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন।



  • Nov 27, 2025 17:16 IST

    WPL 2026 Auction Live Updates: ঘর ওয়াপসি হল ক্রান্তি গৌড়ের

    WPL 2026 Auction Live Updates: ইউপি ওয়ারিয়র্সের হয়ে আরও একবার খেলতে দেখা যাবে ক্রান্তি গৌড়কে। ৫০ লাখ টাকাতেই রাইট টু ম্য়াচ কার্ড ব্যবহার করে ইউপি তাঁকে দলে নিল।



  • Nov 27, 2025 17:15 IST

    WPL 2026 Auction Live Updates: আরসিবি-তে যোগ দিলেন লরেন বেল

    WPL 2026 Auction Live Updates: আরসিবি-র হয়ে খেলতে দেখা যাবে লরেন বেলকে। ৯০ লাখ টাকার বিনিময়ে লরেনকে তারা দলে নিয়েছে।

     



  • Nov 27, 2025 17:11 IST

    WPL 2026 Auction Live Updates: আনসোল্ড রইলেন উমা ছেত্রী

    WPL 2026 Auction Live Updates: আনসোল্ড রইলেন উমা ছেত্রী। কোনও দলই এই উইকেটকিপার ব্যাটারের জন্য বিড করল না।



  • Nov 27, 2025 17:10 IST

    WPL 2026 Auction Live Updates: দিল্লি ক্যাপিটালসে গেলেন লিজ়লে লি

    WPL 2026 Auction Live Updates: ৩০ লাখ টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে গেলেন লিজ়লে লি। যেদিন লি ফর্মে থাকেন, সেদিন যে কোনও প্রতিপক্ষ বোলারের ত্রাস হয়ে ওঠেন।



  • Nov 27, 2025 17:08 IST

    WPL 2026 Auction Live Updates: আনসোল্ড রইলেন এমি জোন্স

    WPL 2026 Auction Live Updates: ইংল্যান্ডের তারকা উইকেটকিপার এমি জোন্স আনসোল্ড রইলেন। এই সিদ্ধান্ত সবাইকে হতবাক করেছে। হোয়াইট বল ক্রিকেটে জোন্সের পারফরম্য়ান্স যথেষ্ট ভাল।



  • Nov 27, 2025 16:45 IST

    WPL 2026 Auction Live Updates: ইউপি ওয়ারিয়র্সে গেলেন হারলিন দেওল

    WPL 2026 Auction Live Updates: এবার পালা হারলিন দেওলের। টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডারকে নিয়ে তেমন দর কেউ হাঁকল না। ৫০ লাখে ইউপি ওয়ারিয়র্সে গেলেন তিনি।



  • Nov 27, 2025 16:44 IST

    WPL 2026 Auction Live Updates: আরসিবি-তে গেলেন রাধা যাদব

    WPL 2026 Auction Live Updates: এবার নিলাম টেবিলে আরও এক ভারতীয় অলরাউন্ডার। রাধা যাদব। তাঁরও ৩০ লাখ টাকা বেস প্রাইস ছিল। অবশেষে ৬৫ লাখে তিনি আরসিবি ব্রিগেডে গেলেন।



  • Nov 27, 2025 16:42 IST

    WPL 2026 Auction Live Updates: দিল্লি ক্যাপিটালসে গেলেন স্নেহ রানা

    WPL 2026 Auction Live Updates: স্নেহ রানার বেস প্রাইস ছিল ৩০ লাখ। ভারতীয় এই অলরাউন্ডারকে নিয়ে দড়ি টানাটানি হবে, আশা করা হয়েছিল। হলও তাই। ৫০ লাখ টাকায় তিনি দিল্লি ক্যাপিটালসে গেলেন।



  • Nov 27, 2025 16:40 IST

    WPL 2026 Auction Live Updates: আরসিবি-তে গেলেন নাদিন ডি ক্লার্ক

    WPL 2026 Auction Live Updates: ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন নাদিন ডি ক্লার্ক। তিনটে ডিপার্টমেন্টেই নজর কেড়েছিলেন তিনি। অবশেষে ৬৫ লাখ টাকায় তাঁকে দলে নিল আরসিবি।



  • Nov 27, 2025 16:37 IST

    WPL 2026 Auction Live Updates: দিল্লিতে গেলেন শ্রী চরণী

    WPL 2026 Auction Live Updates: শ্রী চরণীর বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। ২১ বছর বয়সি এই বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারকে ১ কোটি ৩০ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন।



  • Nov 27, 2025 16:33 IST

    WPL 2026 Auction Live Updates: ইউপি-র হয়ে খেলবেন কিরণ নবগিরে

    WPL 2026 Auction Live Updates: আগামী মরশুমে কিরণ নবগিরে ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলবেন। আরসিবি রাইট টু ম্য়াচ কার্ডের ব্যবহার করেছিল। কিন্তু, ইউপি শেষ বাজিমাত করেন।



  • Nov 27, 2025 16:31 IST

    WPL 2026 Auction Live Updates: আরিসিবি-তে গেলেন জর্জিয়া

    WPL 2026 Auction Live Updates: জর্জিয়া ভোলের বেস প্রাইস ছিল ৪০ লাখ টাকা। ৬০ লাখ টাকার বিনিময়ে তাঁকে দলে নিল আরসিবি।



  • Nov 27, 2025 16:28 IST

    WPL 2026 Auction Live Updates: কোটিপতি হলেন ফিবি লিচফিল্ড

    WPL 2026 Auction Live Updates: ইউপি ওয়ারিয়র্সে যোগ দিলেন ফিবি লিচফিল্ড। লিচফিল্ডের জন্য ১.২ কোটি টাকা খরচ করেছে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন লিচফিল্ড।



  • Nov 27, 2025 16:07 IST

    WPL 2026 Auction Live Updates: লরা উলভার্টকে চমকে দিল দিল্লি ক্যাপিটালস

    WPL 2026 Auction Live Updates: লরা উলভার্টের উপর সকলেরই নজর ছিল। শেষপর্যন্ত দিল্লি তাঁকে সই করিয়ে নিল। লরাকে ১.১ কোটি টাকা দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। প্রসঙ্গত, ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং সেমিফাইনালে শতরান করেছিলেন লরা উলভার্ট। তাঁর থেকে বড় রানের প্রত্যাশা করা যেতেই পারে।



  • Nov 27, 2025 16:05 IST

    WPL 2026 Auction Live Updates: ইউপি-র হয়ে খেলবেন মেগ ল্যানিং

    WPL 2026 Auction Live Updates: দিল্লি ক্যাপিটালসের হয়ে আর খেলতে দেখা যাবে না মেগ ল্যানিং। আগামী বছর তিনি ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলবেন। তাঁকে ১.৯০ কোটি দিয়েছে।



  • Nov 27, 2025 16:01 IST

    WPL 2026 Auction Live Updates: আবারও ইউপির হয়ে খেলবেন সোফি

    WPL 2026 Auction Live Updates: সোফি একলেস্টন আবারও ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলবেন। রাইট টু ম্য়াচ কার্ড ব্যবহার করে ইউপি তাঁকে দলে টেনে নিল।



  • Nov 27, 2025 15:59 IST

    WPL 2026 Auction Live Updates: গুজরাটের হয়ে খেলবেন রেণুকা

    WPL 2026 Auction Live Updates: আগামী মরশুমে রেণুকা সিং ঠাকুর গুজরাটের হয়ে খেলবেন। ৬০ লাখ টাকা খরচ করে গুজরাট জায়ান্টস তাঁকে দলে নিল।



  • Nov 27, 2025 15:58 IST

    WPL 2026 Auction Live Updates: মুম্বইয়ে গেলেন এমিলিয়া কের

    WPL 2026 Auction Live Updates: এমিলিয়া কেরের জন্য জলের দরে টাকা খরচ করল মুম্বই ইন্ডিয়ান্স। নিউ জিল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে তারা ৩ কোটি টাকায় কিনে নিল।



  • Nov 27, 2025 15:53 IST

    WPL 2026 Auction Live Updates: ৩.২ কোটি টাকা পেলেন দীপ্তি শর্মা

    WPL 2026 Auction Live Updates: ৩.২ কোটি টাকা খরচ করে ইউপি ওয়ারিয়র্স ঘরে টানল দীপ্তি শর্মাকে। রাইট টু ম্য়াচ কার্ড ব্যবহার করে ইউপি দীপ্তিকে টেনে নিল। দিল্লিও লড়াইয়ে ছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা হাল ছেড়ে দেয়।



  • Nov 27, 2025 15:48 IST

    WPL 2026 Auction Live Updates: ২ কোটি পেলেন সোফি ডিভাইন

    WPL 2026 Auction Live Updates: সোফি ডিভাইনকে নিয়ে যথেষ্ট দড়ি টানাটানি চলল। অবশেষে গুজরাট টাইটান্স ২ কোটি টাকার বিনিময়ে ডিভাইনকে নিল। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারকে দলে নিতে দিল্লি এবং আরসিবি চেষ্টা করেছিল।



  • Nov 27, 2025 15:46 IST

    WPL 2026 Auction Live Updates: অ্যালিসা হিলি আনসোল্ড

    WPL 2026 Auction Live Updates: আনসোল্ড রইলেন অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারের জন্য কোনও ফ্র্যাঞ্চাইজ়ি আগ্রহ প্রকাশ করল না। এটা সত্যিই অবাক করার মতো সিদ্ধান্ত।



  • Nov 27, 2025 15:40 IST

    WPL 2026 Auction Live Updates: শুরু হয়ে গেল নিলাম অনুষ্ঠান

    WPL 2026 Auction Live Updates: শুরু হলে গেল নিলাম অনুষ্ঠান। বেলা সাড়ে তিনটে থেকে এই অনুষ্ঠান শুরু হল।



  • Nov 27, 2025 14:23 IST

    WPL 2026 Auction Live Updates: বৈষ্ণবী শর্মার জন্য হতে পারে টাকার বৃষ্টি

    WPL 2026 Auction Live Updates: আনক্যাপড ক্রিকেটার বৈষ্ণবী শর্মার জন্য টাকার অঙ্ক উর্ধ্বমুখী হতে পারে। মধ্যপ্রদেশের এই লেফট আর্ম স্পিনার ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (মালয়েশিয়া) হ্যাটট্রিক উইকেট শিকার করে প্রচারের আলোয় উঠে এসেছিলেন। এই টুর্নামেন্টে সর্বাধিক উইকেটও তিনি শিকার করেন। ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছেন ইতিমধ্য়ে। সিনিয়র মহিলা টি-২০ ট্রফির ১১ ম্য়াচে তিনি ২১ উইকেট শিকার করেন।



  • Nov 27, 2025 13:42 IST

    WPL 2026 Auction Live Updates: নিলাম থেকে নাম প্রত্যাহার অজি তারকার

    WPL 2026 Auction Live Updates: শুরু হওয়ার মাত্র কয়েকঘণ্টা আগেই তারকা অলরাউন্ডার জেস জোনাসেন আচমকা নিজের নাম প্রত্যাহার করেছেন। ইএসপিএন ক্রিকইনফো-র একটি প্রতিবেদন অনুসারে অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডারের কাঁধে চোট রয়েছে।

    পড়ুন বিস্তারিত:

    নিলাম থেকে নাম প্রত্যাহার অজি তারকার



  • Nov 27, 2025 13:04 IST

    WPL 2026 Auction Live Updates: বিদেশি ক্রিকেটারদের চাহিদা আকাশছোঁয়া

    WPL 2026 Auction Live Updates: প্রথমবার WPL মেগা নিলামে বিদেশি ক্রিকেটারদের আকাশছোঁয়া চাহিদা দেখা যেতে পারে। লরা উলভার্ট, সোফি একলেস্টন, সোফি ডিভাইন, এমিলিয়া কের, অ্য়ালিসা হিলি এবং মেগ ল্যানিংয়ের মতো তারকা ক্রিকেটারের নাম এই তালিকায় রয়েছে। লরা উলভার্টে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। সেমিফাইনাল এবং ফাইনাল ম্য়াচে তিনি শতরান করেছেন। তাঁর জন্য টাকার বন্যা ছুটতে পারে। এছাড়া এই তালিকায় রয়েছেন ফোয়েবে লিচফিল্ড, নাদিন ডি ক্লার্ক, জর্জিয়া বল এবং অ্যালানা কিং।



  • Nov 27, 2025 12:25 IST

    WPL 2026 Auction Live Updates: এবারের নিলাম অনুষ্ঠানে নয়া নিয়ম

    WPL 2026 Auction Live Updates: এই প্রথমবার WPL নিলামে RTM (Right To Match) কার্ডের ব্যবহার করা হবে। এই কার্ডের সাহায্যে যদি কোনও দল কোনও ক্রিকেটারকে রিলিজ করে দেয়, তাহলে অকশনে আবারও তাঁর জন্য দর হাঁকতে পারে। আরও বেশি দামে তাঁকে দলে নিতে হবে।



  • Nov 27, 2025 11:07 IST

    WPL 2026 Auction Live Updates: কখন-কোথায় দেখবেন?

    WPL 2026 Auction Live Updates: এই অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। অন্যদিকে, জিও হটস্টারে আপনারা এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংও উপভোগ করতে পারেন। দুপুর সাড়ে ৩টে থেকে এই অনুষ্ঠান শুরু হবে।



  • Nov 27, 2025 11:06 IST

    WPL 2026 Auction Live Updates: কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নিলাম অনুষ্ঠান

    WPL 2026 Auction Live Updates: চতুর্থ বছর পা রাখতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিল্লিতে এই টুর্নামেন্টের মেগা অকশন আয়োজন করা হবে।



WPL 2026 Mega Auction