Yashasvi Jaiswal Comeback: ফসকে গেল 'সোনার হরিণ', কাজে লাগল না সুযোগ! টিম ইন্ডিয়ার দরজা চিরতরে বন্ধ যশস্বীর?

Yashasvi Jaiswal Comeback: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আদৌ সুযোগ পাবেন যশস্বী জয়সওয়াল? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারলেন না তিনি।

Yashasvi Jaiswal Comeback: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আদৌ সুযোগ পাবেন যশস্বী জয়সওয়াল? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারলেন না তিনি।

author-image
Koushik Biswas
New Update
Yashasvi Jaiswal RR 34

টিম ইন্ডিয়ার তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal: নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আদৌ সুযোগ পাবেন যশস্বী জয়সওয়াল? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারলেন না তিনি। হাসপাতাল থেকে ফেরার পর ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) মুম্বইয়ের হয়ে খেলতে নেমেছিলেন যশস্বী। গোয়ার বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচে তিনি মাত্র ৪৬ রান করে আউট হয়ে গেলেন। আর সেটাও তিনি করেছেন ৬৪ বলে। সেকারণে খুব বেশি প্রভাব তিনি বিস্তার করতে পারেননি।

Advertisment

Yashasvi Jaiswal Brother: যশস্বী জয়সওয়ালের দাদাকে চেনেন? তোলপাড় করছেন ঘরোয়া ক্রিকেট

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্য়াচে যশস্বী জয়সওয়াল দুর্দান্ত শতরান করেছিলেন। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলে যেহেতু অধিনায়ক শুভমান গিলের প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যশস্বীকে আদৌ টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিজয় হাজারে ট্রফিতে যদি যশস্বী যদি একটা বড় রানের ইনিংস খেলতে পারতেন, তাও না হয় একটা কথা বলার মতো জায়গা তৈরি হত। কিন্তু, সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারলেন না।

Yashasvi Jaiswal Hundred: চাপের মুখে আগুন সেঞ্চুরি, চওড়া ব্যাটে সমালোচকদের জবাব দিলেন যশস্বী

স্বভাব বিরুদ্ধ স্লো ইনিংস খেললেন যশস্বী

যশস্বী জয়সওয়াল সাধারণত আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন। কিন্তু, গোয়ার বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচে একেবারে বিপরীত ছবি দেখতে পাওয়া গেল। জয়পুরিয়া বিদ্যালয় গ্রাউন্ডে আয়োজিত এই ম্য়াচে যশস্বী জয়সওয়াল ৬৪ বল খেলে মাত্র ৪৬ রান করলেন। এই ইনিংসে তিনি ৬ চার মেরেছেন। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, যশস্বী জয়সওয়াল খেলতে নামলেও তিনি এখনও পর্যন্ত সম্পূর্ণ ফিট নন। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলী এই ব্যাপারটির উপরেই বেশ করে গুরুত্ব দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ২ কিংবা ৩ জানুয়ারি আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে। অন্যদিকে, বল হাতে নজর কাড়তে ব্যর্থ হন অর্জুন তেন্ডুলকরও। 

Yashasvi Jaiswal Run Out Drama: শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে উত্তপ্ত মুহূর্ত, আম্পায়ারের নির্দেশে মাঠ ছাড়লেন যশস্বী

নেটেও করলেন মাত্র ১ ঘণ্টা অনুশীলন

ইতিপূর্বে যশস্বী জয়সওয়াল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মুম্বই ক্রিকেট দলের সঙ্গে জোরদার অনুশীলন করেছিলেন। শিশির ভেজা উইকেটে তিনি সতীর্থ বোলারদের নিয়ে প্রায় এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন। ইতিমধ্যে স্পিন এবং পেস বোলারদের খুব সহজেই তিনি খেললেন। সেটা দেখেই মনে করা হচ্ছিল যে আসন্ন ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে হয়ত তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু, বুধবার গোয়ার বিরুদ্ধে তিনি যারপরনাই হতাশ করলেন। 

Yashasvi Jaiswal Century: আগুন শতরান যশস্বীর, চালকের আসনে টিম ইন্ডিয়া

যশস্বী প্রথম তিনটি ম্যাচ মিস করেছেন

যশস্বী জয়সওয়াল গ্যাস্ট্রোএন্টেরাইটিসে (একটি অন্ত্রের রোগ) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আর সেকারণে তিনি চলতি বিজয় হাজারে ট্রফির প্রথম তিনটি ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে পারেননি। যদিও মুম্বই বর্তমানে এই টুর্নামেন্টে যথেষ্ট ভাল জায়গায় রয়েছে। তবে গোয়ার বিপক্ষে এই ম্যাচটি সহ আরও চারটি ম্যাচ বাকি রয়েছে। রোহিত শর্মার অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়াল মুম্বাইয়ের হয়ে ভাল পারফরম্যান্স করবেন বলেই সকলে আশা করেছিলেন। কিন্তু, সেই আশায় তিনি জল ঢেলে দেন।

Yashasvi Jaiswal Vijay Hazare Trophy India vs New Zealand