/indian-express-bangla/media/media_files/2025/12/06/yashasvi-jaiswal-3-2025-12-06-20-01-58.jpg)
ওয়ানডে কেরিয়ারের প্রথম শতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল
Yashasvi Jaiswal: চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুটো ম্য়াচে বড় রান করতে পারেননি টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। সেকারণে তাঁকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অনেকে তো আবার তাঁকে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছিলেন। কিন্তু, বিশাখাপত্তনমে আয়োজিত দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে চওড়া ব্যাটে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার। যেন বললেন, 'দ্যাখ কেমন লাগে?' ১১১ বলে হাঁকালেন একটি বিধ্বংসী শতরান। টিম ইন্ডিয়া আপাতত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।
IND vs SA Live Cricket Score, 3rd ODI: দোরগোড়ায় এলেও হাতছাড়া সেঞ্চুরি, হতাশ রোহিত শর্মা
এই ম্য়াচে শুরু থেকেই যশস্বীকে বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। তবে তাঁকে যোগ্য সঙ্গত দেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এই ম্য়াচে রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তবে দূর্ভাগ্য এটাই যে তিনি শেষপর্যন্ত ৭৫ রানে আউট হয়ে ফিরে যান। কিন্তু, যশস্বী থামেননি। তিনি দাপুটে মেজাজে ব্যাট চালিয়ে যান। শেষপর্যন্ত তিনি তিন অঙ্কের রান স্পর্শ করলেন। উল্লেখ্য, টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যশস্বীর ব্যাট থেকে শতরান বেরিয়ে এলেও ওয়ানডে ফরম্য়াটে এই প্রথমবার সেঞ্চুরি হাঁকালেন তিনি। এই ইনিংসে তিনি ১০ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন।
টসে জয় টিম ইন্ডিয়ার
এই ম্য়াচে টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, ২০ ম্য়াচ পর টস জিতল টিম ইন্ডিয়া। প্রোটিয়া ব্রিগেড প্রথমে ব্যাট করতে নেমে ২৭০ রান তুলেছিল। দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক এই ম্য়াচে দুর্দান্ত একটি শতরান (১০৬) করেছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক চারটি করে উইকেট শিকার করেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ছিল ২৭১ রানের। সেকারণে শুরুটা বেশ ধীরে-সুস্থেই করেন যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। প্রথম উইকেটে ১৫৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। আপাতত যশস্বীর সঙ্গে ব্যাট করছেন বিরাট কোহলি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us