Yuki Bhambri ATP Ranking: ইতিহাস গড়লেন ভারতের এই টেনিস তারকা, প্রশংসার বন্যা বিশ্বজুড়ে

Yuki Bhambri ATP Ranking: ইতিহাস গড়লেন ভারতের টেনিস তারকা ইউকি ভামব্রি। সম্প্রতি এটিপি ক্রমতালিকায় তিনি একটি বড়সড় সাফল্য অর্জন করেছেন। এক লাফে এন্ট্রি নিয়েছেন শীর্ষ ২০-র মধ্যে।

Yuki Bhambri ATP Ranking: ইতিহাস গড়লেন ভারতের টেনিস তারকা ইউকি ভামব্রি। সম্প্রতি এটিপি ক্রমতালিকায় তিনি একটি বড়সড় সাফল্য অর্জন করেছেন। এক লাফে এন্ট্রি নিয়েছেন শীর্ষ ২০-র মধ্যে।

author-image
Koushik Biswas
New Update
Yuki Bhambri

ভারতীয় টেনিস তারকা ইউকি ভাম্বরি

Yuki Bhambri: ইতিহাস গড়লেন ভারতের টেনিস তারকা ইউকি ভামব্রি। সম্প্রতি এটিপি ক্রমতালিকায় তিনি একটি বড়সড় সাফল্য অর্জন করেছেন। এক লাফে এন্ট্রি নিয়েছেন শীর্ষ ২০-র মধ্যে। আর সেইসঙ্গে তিনি অর্জন করলেন কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ এটিপি ব়্যাঙ্কিং। প্রসঙ্গত, এই সাফল্যের পাশাপাশি তিনি রোহন বোপান্নার স্পেশাল ক্লাবেও নিজের নাম লিখিয়ে ফেললেন। রোহন বোপান্নার পর দ্বিতীয় ভারতীয় টেনিস তারকা হিসেবে ভামব্রি পুরুষদের ডাবলস বিভাগে প্রথম ২০-র মধ্যে জায়গা করে নিলেন।

Advertisment

আরও পড়ুন:

Carlos Alcaraz: অস্ট্রেলিয়া ওপেনে রাজত্ব আলকারাজ়ের, জোকোভিচকে হারিয়ে গড়লেন ইতিহাস

এটিপি ডাবলস ব়্যাঙ্কিংয়ে গড়লেন ইতিহাস

গতবার প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ভাম্বরি ২২ নম্বরে ছিলেন। এবার একটি লম্বা লাফ দিয়ে তিনি এই প্রথমবার এটিপি ডাবলস ক্রমতালিকায় ২০ নম্বরের মধ্যে চলে এলেন। ৩৩ বছর বয়সি এই ভারতীয় টেনিস তারকা আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। আর সেকারণেই এই ব়্যাঙ্কিংয়ে তাঁর উত্থান যথেষ্ট লক্ষণীয়। ইতিমধ্যে বেশ কয়েকটি এটিপি ট্যুর ফাইনালে তিনি অংশগ্রহণ করেছেন। নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেও।

আরও পড়ুন:

Elena Rybakina Wins Australian Open 2026: টেনিস কোর্টের নয়া 'সম্রাজ্ঞী', অস্ট্রেলিয়ান ওপেনে রাজত্ব কাজ়াক সুন্দরীর

অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত পারফরম্য়ান্স

সুইডেনের আন্দ্রে গোরান্সনের সঙ্গে জুটি বেঁধে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন ইউকি ভাম্বরি। তৃতীয় রাউন্ডে উঠে তিনি ব়্যাঙ্কিং পয়েন্ট অর্জন করেছেন। প্রথম রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি জেমস ডাকওয়ার্থ এবং ক্রুজ় হিউয়িট জুটিকে হারানোর পর, দ্বিতীয় রাউন্ডে স্যান্টিয়াগো গঞ্জালেস এবং ডেভিড পেলকে পরাস্ত করেন। এই ম্য়াচে ইন্দো-সুইডিশ জুটি দুর্দান্ত কামব্যাকের পাশাপাশি ৪-৬, ৭-৬ (৫) এবং ৬-৩ ব্যবধানে জয়লাভ করে। কিন্তু পরবর্তী রাউন্ডে ব্রাজিলিয়ান জুটি অরল্যান্ডো লুজ় এবং রাফেল মাটোসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬-৭ (৭) এবং ৩-৬ ব্যবধানে হেরে যান।

আরও পড়ুন:

Novak Djokovic News: জোকোভিচের মাথায় 'ঈশ্বরের হাত'! চমকে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনে

২০২৫ সালে আগুন ফর্মে ছিলেন ভাম্বরি

২০২৫ সালে ইউকি ভাম্বরি লাগাতার ভাল পারফরম্য়ান্স করেছেন। গত বছর তিনি নিউজিল্যান্ডের মাইকেল ভেনাসের সঙ্গে জুটি বেঁধে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনাল পর্যন্ত সফর নিশ্চিত করেছিলেন। এর পাশাপাশি ২০২৫ সালের মার্চ মাসে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে ভাম্বরি প্রথমবার এটিপি ৫০০ খেতাব জয় করেছিলেন।

Yuki Bhambri