Yuvraj Singh Love Story: সাড়ে ৩ বছরের অপেক্ষা, রাগে ডিলিট করেছিলেন ফোন নম্বরও! কীভাবে হেজ়লের প্রেমে পড়লেন যুবরাজ?

Yuvraj Singh Love Story: ২০১৬ সালের ৩০ নভেম্বর যুবরাজ সিং এবং হেজ়ল কিচের বিবাহ সম্পন্ন হয়। তবে এই রাস্তাটা একেবারেই সহজ ছিল না। দুজনের লাভ স্টোরি 'ফিল্মি' বললেও বোধহয় কম বলা হবে।

Yuvraj Singh Love Story: ২০১৬ সালের ৩০ নভেম্বর যুবরাজ সিং এবং হেজ়ল কিচের বিবাহ সম্পন্ন হয়। তবে এই রাস্তাটা একেবারেই সহজ ছিল না। দুজনের লাভ স্টোরি 'ফিল্মি' বললেও বোধহয় কম বলা হবে।

author-image
Koushik Biswas
New Update
Yuv raj Singh and Hazel Keech

যুবরাজ সিং এবং হেজ়ল কিচ

Yuvraj Singh and Hazel Keech: 'লভ কে লিয়ে কুছ ভি করেগা...'। এই লাইনটার গুরুত্ব যে কতখানি সেটা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের থেকে ভাল আর কে'ই বা বলতে পারে? ব্রিটিশ মডেল তথা বলিউড অভিনেত্রী হেজ়ল কিচকে বিয়ে করেন যুবরাজ সিং। আপাতত দুজনেই সুখে-শান্তিতে সংসার করছেন। কিন্তু, এই বিয়ে করার জন্য যুবরাজকে যে কতখানি কাঠ-খড় পোড়াতে হয়েছিল, সেকথা কি আপনাদের জানা আছে? যদি না জানা থাকে, তাহলে প্রতিবেদনের বাকি অংশে চোখ বুলিয়ে নিন।

Advertisment

Yuvraj Singh Latest News: চলে গেলেন 'দেশের গর্ব', শোকে ভেঙে পড়লেন যুবরাজ!

২০১৬ সালের ৩০ নভেম্বর যুবরাজ সিং এবং হেজ়ল কিচের বিবাহ সম্পন্ন হয়। তবে এই রাস্তাটা একেবারেই সহজ ছিল না। দুজনের লাভ স্টোরি 'ফিল্মি' বললেও বোধহয় কম বলা হবে। হেজ়লকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন যুবরাজ। তিনি এই বলি নায়িকার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল। কিন্তু, সে গুড়ে বালি! কারণ যুবরাজকে প্রথম দর্শনে একেবারেই পছন্দ হয়নি এই ব্রিটিশ মডেলের। তারপর...

Yuvraj Singh Coach: এবার কোচের ভূমিকায় যুবরাজ সিং? সামলাবেন IPL-এর এই দলকে!

বেশ কয়েকবছর আগে 'কপিল শর্মা শো' অনুষ্ঠানে এসেছিলেন ভারতীয় ক্রিকেটের এই পাওয়ার কাপল। সেখানে যুবরাজ জানান যে হেজ়লের সঙ্গে প্রথমবার ডেট করার জন্য তাঁকে প্রায় ৩ বছর অপেক্ষা করতে হয়েছিল। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অলরাউন্ডারের কথায়, হেজ়লকে তিনি একবার কফি ডেটের প্রস্তাব দিয়েছিলেন। সেইসময় এই বলি অভিনেত্রী প্রস্তাবে সায় দিলেও, পরবর্তীকালে নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দেন। যাতে ওই কফি ডেটে তাঁকে আর না যেতে হয়। প্রায় ৭ থেকে ৮ বার তিনি যুবরাজের সঙ্গে এমন 'কাণ্ড' ঘটিয়েছেন।

Yuvraj Singh Love Story: হেজেল কিচ প্রথম ডেটে রাজি হতে যুবরাজকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করিয়েছিলেন!
হেজেল কিচ প্রথম ডেটে রাজি হতে যুবরাজকে সাড়ে তিন বছর পর্যন্ত অপেক্ষা করিয়েছিলেন!

রেগে গিয়েছিলেন যুবরাজ

টি-২০ বিশ্বকাপের এক ওভারে ৬ ছক্কা হাঁকানো এই ক্রিকেটার জানান, বেশ কয়েকবার এমন ঘটনার পর তিনি রেগে আগুন হয়ে যান। এরপর নিজের মোবাইল থেকে হেজ়লের নম্বর ডিলিট করে দেন যুবরাজ। এরপর কেটে যায় প্রায় সাড়ে ৩ বছর। আচমকা একদিন ফেসবুকে পাঠানো যুবরাজের ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করেন হেজ়ল কিচ। আর সেইসঙ্গে কার্যত ICU-তে ঢুকে যাওয়া একটা প্রেমকাহিনী নতুন করে অক্সিজেন পায়। শুরু হয় রূপকথার এক নতুন অধ্যায়। ২০১১ সালে যুবরাজ যখন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, সেইসময় হেজ়ল তাঁকে 'গুড লাক' মেসেজও পাঠিয়েছিলেন।

Yuvraj Singh-Abhishek Sharma: রাতভর পার্টি, বান্ধবী...! যুবরাজের কড়া শাসনে শুধরে যান এই তারকা ক্রিকেটার

এরপর আর কী? তাঁরা নিয়মিতভাবে একে অপরকে ডেট করতে শুরু করেন। সুযোগ বুঝে ২০১৫ সালে 'বডিগার্ড' সিনেমার এই অভিনেত্রীকে যুবরাজ প্রেম প্রস্তাব দেন। এরপর শীঘ্রই তাঁরা সোশ্যাল মিডিয়ায় বাগদানের খবর ঘোষণা করেন। অবশেষে ২০১৬ সালের ৩০ নভেম্বর দুজনে বসেন বিয়ের পিঁড়িতে। চার-হাত এক হয়। বেজে ওঠে বিসমিল্লার সানাই।

Yuvraj Singh Hazel Keech