/indian-express-bangla/media/media_files/2025/11/23/yuvraj-singh-13-2025-11-23-10-08-21.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং
IS Bindra Passed Away: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি ইন্দরজিৎ সিং বিন্দ্রা রবিবার (২৫ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতীয় ক্রিকেট প্রশাসনে তাঁর অবদান দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন একজন সুদক্ষ প্রশাসকের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)।
আরও পড়ুন:
প্রয়াত BCCI-র প্রাক্তন সভাপতি, শোকে ডুবল ভারতীয় ক্রিকেট! শ্রদ্ধাজ্ঞাপন জয় শাহের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রায় ৩০ বছর পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বিন্দ্রা। তাঁর নামেই নামাঙ্কিত হয়েছে মোহালি ক্রিকেট স্টেডিয়াম। আইএস বিন্দ্রা স্টেডিয়াম নামটার সঙ্গে আপনারা সকলেই পরিচিত। আর যুবরাজ সিং নিজেও পঞ্জাব থেকেই উঠে এসেছেন। ফলে 'বিন্দ্রা স্যার'-এর প্রভাব যে তাঁর উপর কতখানি ছিল, তা সহজেই অনুমেয়।
আরও পড়ুন:
Yuvraj Singh on IND-PAK: ভারত-পাক ম্যাচে এগিয়ে বাবররাই, বড় মন্তব্য এবার যুবরাজ সিংয়ের
সোমবার (২৬ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি টুইট করেছেন যুবরাজ সিং। সেখানে তিনি লিখেছেন, 'আই এস বিন্দ্রা স্যারের প্রয়াণে আমি একেবারে শোকস্তব্ধ। ভারতীয় ক্রিকেটে উনি সুদক্ষ একজন প্রশাসক ছিলেন। আমি খুব অল্প বয়স থেকেই ওঁকে দেখে বড় হয়েছি। ওঁর দুরদর্শিতা এবং ভারতীয় ক্রিকেটে অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।'
দেখে নিন সেই টুইট:
Saddened to hear about the passing of I.S. Bindra sir. A great administrator of the game whose influence I witnessed from a very young age. His vision and contribution to Indian cricket will always be remembered.
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 26, 2026
My condolences to his family. 🙏#ISBindra
সূত্রের খবর, গত রবিবার মধ্যাহ্নভোজের পর থেকেই বিন্দ্রার শরীর খারাপ হতে শুরু করে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন:
Abhishek Sharma Record: মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি, ক্রিকেট ইতিহাসে নয়া রেকর্ড অভিষেকের
১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আইএস বিন্দ্রা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ২৩তম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি, ১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৪ দশক ধরে ভারতীয় ক্রিকেট প্রশাসনে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন।
আরও পড়ুন:
India vs New Zeland 3rd T20I Highlights:অভিষেকের পর হাফসেঞ্চুরি সূর্যের, ৮ উইকেটে জয় টিম ইন্ডিয়ার!
অন্যদিকে, ১৯৮৭ এবং ১৯৯৬ বিশ্বকাপের আয়োজন ভারতে করা হয়েছিল। আর এই আয়োজনে জগমোহন ডালমিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে আইএস বিন্দ্রা গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। এই ২ বিশ্বকাপের আসরই ভারতে বসাতে যথেষ্ট পরিশ্রম করেছিলেন তিনি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us