Yuvraj Singh Latest News: চলে গেলেন 'দেশের গর্ব', শোকে ভেঙে পড়লেন যুবরাজ!

Yuvraj Singh: ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে যুবরাজ সিংয়ের পরিচয় আর আলাদা করে দেওয়ার দরকার নেই। সম্প্রতি, তাঁর একটি টুইট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। সেই বিষয়ে আলোচনা করা যাক।

Yuvraj Singh: ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে যুবরাজ সিংয়ের পরিচয় আর আলাদা করে দেওয়ার দরকার নেই। সম্প্রতি, তাঁর একটি টুইট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। সেই বিষয়ে আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
Yuvraj Singh (13)

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং

Yuvraj Singh: গত শুক্রবার (২১ নভেম্বর) একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বায়ু সেনার উইং কম্যান্ডার নমনশ স্যায়াল। এই ঘটনায় গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করেছেন। এই পোস্টের মাধ্যমেই শোকজ্ঞাপন করেছেন তিনি। কী লিখেছেন যুবরাজ? আসুন, তা দেখে নেওয়া যাক।

Advertisment

Tejas fighter jet crashed: ভল্ট খেয়েই বেসামাল, মুহূর্তে আছড়ে পড়ল তেজস, আগুনের গোলায় পরিণত হল যুদ্ধ বিমান

২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক লিখেছেন, 'দুবাইয়ে এয়ার শো চলাকালীন তেজস (Tejas) বিমান দুর্ঘটনায় ভারতীয় উইং কম্যান্ডার নমনশ স্যায়ালের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। উনি ছিলেন সাহস, শৃঙ্খলা এবং দেশসেবার প্রতীক। এই কঠিন সময়ে ওঁর পরিবার এবং ভারতীয় বায়ু সেনার প্রতি আমার গভীর সমবেদনা রইল। আত্মোৎসর্গ এবং বলিদানের জন্য গোটা দেশ ওঁকে চিরকাল মনে রাখবে।'

Advertisment

Yuvraj Singh-Abhishek Sharma: রাতভর পার্টি, বান্ধবী...! যুবরাজের কড়া শাসনে শুধরে যান এই তারকা ক্রিকেটার

দেখে নিন, যুবরাজ সিংয়ের সেই ভাইরাল পোস্ট:

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার দুবাইয়ে একটি এয়ার শো আয়োজন করা হয়েছিল। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন ভারতীয় বায়ু সেনার উইং কম্যান্ডার নমনশ স্যায়াল। ৩৭ বছর বয়সি এই পাইলট তেজসের হালকা লড়াকু বিমান (LCA Mk-1) ওড়াচ্ছিলেন। সেইসময় আচমকাই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। চোখের নিমেষে আকাশ থেকে আছড়ে পড়ে মাটিতে। ভয়ানক বিস্ফোরণে সবকিছু শেষ হয়ে যায়।

Yuvraj Singh on IND-PAK: ভারত-পাক ম্যাচে এগিয়ে বাবররাই, বড় মন্তব্য এবার যুবরাজ সিংয়ের

এই ব্যাপারে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এই দুর্ঘটনায় কম্যান্ডার স্যায়াল ভয়ঙ্কর চোট পান। আর সেকারণেই তাঁর মৃত্যু হয়েছে। 

কী ঘটেছিল ওই প্রদর্শনীতে?

দুবাই এয়ার শো। বিশ্বের অন্যতম বড় অ্যাভিয়েশন প্রদর্শনী। আর এই অনুষ্ঠানেই তেজস বিমান দুর্ঘটনার মুখে পড়ল। এই দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, মাঝ আকাশে ওড়ার সময়ই বিমানটি আচমকা নীচের দিকে ঝুঁকে পড়ে। এরপর তাতে আগুন ধরে যায়। গোটা এয়ারফিল্ড কালো ধোঁয়ায় ভরে যায়।

Yograj Singh on Yuvraj Singh: 'দেশের জন্য ছেলে মুখে রক্ত উঠে মারা গেলেও কিছু মনে করতাম না', বিস্ফোরক যুবরাজের বাবা

ইতিপূর্বে, ২০২৪ সালের মার্চ মাসেও রাজস্থানের জয়সলমীরে একটি তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। যদিও সেইসময় বিমান চালক নিরাপদে প্রাণ বাঁচাতে পেরেছিলেন।

Yuvraj Singh Tejas