/indian-express-bangla/media/media_files/2026/01/30/yuvraj-singh-14-2026-01-30-11-27-07.jpg)
যুবরাজ সিং এবং হ্যাজল কিচ
Yuvraj Singh: ক্রিকেটার যুবরাজ সিংকে যাঁরা ফলো করেন, তাঁরা খুব ভাল করেই জানেন যে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অলরাউন্ডারের শৈশবকাল একেবারেই সহজ ছিল না। তাঁর বাবা-মা যোগরাজ সিং (Yograj Singh) এবং শবনম সিংয়ের মধ্য়ে অনেক বছর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল। যুবরাজের বাবা যথেষ্টই কড়া মেজাজি ছিলেন। টি-২০ বিশ্বকাপে ছয় ছক্কার মালিক আগেই জানিয়েছিলেন, 'ছোটবেলায় ক্রিকেট ছাড়া আমাকে অন্য কোনও খেলার অনুমতি দেওয়া হয়নি।'
আরও পড়ুন:
Yuvraj Singh Latest News: কাছের মানুষকে হারালেন যুবরাজ, ভাঙল শোকের পাহাড়
'আমার মা'কে অনেক কষ্ট করতে হয়েছে...'
এই কড়া অনুশাসন যুবরাজকে যে একজন বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছিল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু, যুবির নিজে এমন একজন বাবা হতে চান, যা তিনি নিজে ছোটবেলায় পাননি। সম্প্রতি সানিয়া মির্জার একটি পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন যুবরাজ। সেখানেই তিনি পরিবারের লড়াই নিয়ে খুল্লমখুল্লা আলোচনা করেন। বিশেষ করে তাঁর মায়ের কষ্টের কথা তুলে ধরেন।
আরও পড়ুন:
যুবরাজ বললেন, 'আমার মা'কে অনেক কষ্ট করতে হয়েছে। এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না। কিন্তু, আমি আগে বাবা-মায়ের সঙ্গেই ছিলাম। যেদিন আমি প্রথম চেক পেয়েছিলাম, সেটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল। মনে হয়েছিল, আমি আমার মায়ের জন্য কিছু অন্তত করতে পারব। যিনি এত বছর ধরে আমাকে রক্ষা করে চলেছেন। সেই মানুষটাকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছিল। এমন একটা বাড়ি যেটা সে নিজের বলে মনে করতে পারে।'
আরও পড়ুন:
Yuvraj Singh Latest News: চলে গেলেন 'দেশের গর্ব', শোকে ভেঙে পড়লেন যুবরাজ!
'হ্যাজেলের জন্য়ই সম্পর্ক ভাল হয়েছে...'
বাবার কথা বলতে গিয়ে যুবরাজ তাঁর স্ত্রী তথা বলিউডের মডেল এবং অভিনেত্রী হ্যাজ়েল কিচের (Hazel Keech) ব্যাপারে উল্লেখ করেন। যুবির কথায়, 'আমার সঙ্গে আমার সন্তানদের সম্পর্ক খুবই ভাল। আর এরজন্য যাবতীয় কৃতিত্ব প্রাপ্য হ্যাজলের। সন্তানরা যখন জন্মেছিল, সেইসময় ডায়পার বদলাতে কিংবা দুধ পান করাতে আমি অস্বস্তিবোধ করতাম। কিন্তু, হ্যাজ়ল আমাকে বুঝিয়েছিল যে এই কাজগুলো করলে সন্তানদের সঙ্গে আমার সম্পর্ক আরও দৃঢ় হবে। ওর কথাগুলো একেবারই সঠিক ছিল। আজ পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আমি সন্তানদের সঙ্গে হয়ত এক মাসের বেশি সময় দেখা করতে পারি না। কিন্তু, প্রতিদিনও আমরা কথা বলি। ওরা আমাকে মিস করে, আমি ওদের।'


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us