Yuzvendra Chahal Marriage Rumour: ধনশ্রী অতীত, ফের বিয়ের পিঁড়িতে বসছেন চাহাল? ভাইরাল হল বিস্ফোরক পোস্ট

Yuzvendra Chahal: ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। বিগত কয়েকবছর ভারতীয় ক্রিকেট দলে তিনি সেভাবে সুযোগ পাননি।

Yuzvendra Chahal: ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। বিগত কয়েকবছর ভারতীয় ক্রিকেট দলে তিনি সেভাবে সুযোগ পাননি।

author-image
Koushik Biswas
New Update
Yuzvendra Chahal and Dhahashree Verma

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা

Yuzvendra Chahal: এবার শুরু করতে চলেছেন জীবনের নতুন ইনিংস। অন্তত তেমনই ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। ২০২০ সালে ডান্সার তথা কন্টেন্ট ক্রিয়েটার ধনশ্রী বর্মাকে (Dhanashree Verma) বিয়ে করেছিলেন তিনি। যদিও খুব বেশিদিন তাঁরা একই ছাদের নীচে জীবন কাটাতে পারলেন না। ২০২২ সাল থেকেই একে অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশেষে ২০২৫ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। শোনা যাচ্ছে, ডিভোর্সের মাত্র ৮ মাসের মধ্যেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

Advertisment

Yuzvendra Chahal Birthday: খুনের চেষ্টা মাতাল সতীর্থের, ব়্যাগিং থেকে ডিভোর্সের ধাক্কা, চেনেন এই ক্রিকেট তারকাকে?

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যুজবেন্দ্র চাহাল তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানেই তিনি লেখেন, 'আমি বিয়ের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র একজন পাত্রী চাই।' বলার অপেক্ষা রাখে না, এই পোস্টটি চোখের নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সমর্থকদের একাংশ ইতিমধ্যে আনন্দে আত্মহারা হতে শুরু করেছেন। কেউ কেউ আবার অতীতের স্মৃতি মনে করানোর চেষ্টা করছেন। অনেকে এই পোস্টটি আরজে মাহভেশকেও ট্যাগ করেছেন।

Advertisment

Yuzvendra Chahal: চাহালের হ্যাটট্রিকে আনন্দে আত্মহারা, ভালবাসায় ভরিয়ে কী লিখলেন নতুন বান্ধবী?

কীভাবে হয়েছিল দুজনের বিয়ে?

সম্প্রতি রিয়্যালিটি শো 'রাইজ় অ্যান্ড ফল'-য়ে এসেছিলেন ধনশ্রী বর্মা। সেখানে তিনি টেলি অভিনেতা অর্জুন বিজলানিকে বলেন, 'আমাদের বিয়েটা লাভ এবং অ্যারেঞ্জ, দুভাবেই হয়েছিল। শুরুটা হয়েছিল অ্যারেঞ্জ ম্য়ারেজের মতোই। আসলে, ও ডেট না করেই বিয়েটা করতে চেয়েছিল। আর আমি তখন বিয়ের ব্যাপারে কোনও চিন্তাভাবনাও করিনি।'

Yuzvendra Chahal Hat-Trick: শুধুমাত্র হ্যাটট্রিক নয়, আরও কী কী রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল?

তিনি আরও বলেন, 'এরপর ওর (যুজবেন্দ্র) দেখা করলাম। আমার হৃদয় জিততে কোনও চেষ্টাই বাকি রাখেনি। অবশেষে আমি বিয়ের জন্য রাজি হই। অগাস্ট মাসে আমাদের বাগদান হয়েছিল। আর ডিসেম্বরে বিয়ে। বাগদান এবং বিয়ের মধ্যে যে সময়টুকু পেয়েছিলাম, তার মধ্যেই আমরা চুটিয়ে প্রেম করেছি। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি।'

Yuzvendra Chahal RJ Mahvash: টিম বাসে কী করছে গার্লফ্রেন্ড? মাহভেশকে নিয়ে 'বাড়াবাড়ি' চাহালের! দেখুন VIDEO

শেষকালে ধনশ্রী বললেন, 'এরপর সময় যত এগোতে লাগল, ততই ওর ব্যবহারে পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। অনেক সময়ই কেউ আসলে যেটা চায়, তার বদলে উল্টোটাই পেয়ে যায়। একটা সময় ওর আচরণ একেবারে বদলে গিয়েছিল। কিন্তু, সেটাও আমি অগ্রাহ্য করেছিলাম। ভালবাসার উপর ভরসা রেখেছিলাম। কিন্তু, সেই ভরসার দাম পেলাম না।' 

Yuzvendra Chahal Dhanashree Verma