/indian-express-bangla/media/media_files/2026/02/13/australia-vs-zimbabwe-2026-02-13-14-43-58.jpg)
জিম্বাবোয়ের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
ICC T20I World Cup 2026: চলতি টি-২০ বিশ্বকাপে সবথেকে বড় অঘটনের সাক্ষী হল অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তারা জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল। শ্রীলঙ্কার কলম্বোয় এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। তবে শেষপর্যন্ত জিম্বাবোয়ে (Zimbabwe Cricket Team) ২৩ রানে জয়লাভ করল। ইতিপূর্বে, ওমানের বিরুদ্ধে জয়লাভ করেছিল জিম্বাবোয়ে। সেকারণে তারা ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে উঠে এল।
আরও পড়ুন:
বিধ্বংসী ব্যাটিং জিম্বাবোয়ের
এই ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তারা ১৬৯ রান করেছিল। জিম্বাবোয়ে যে এমন ব্যাটিং করবে, সেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দলের ওপেনার ব্রায়ান বেনেট ৫৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকে ৭ বাউন্ডারি বেরিয়ে এসেছিল। অপর ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি ২১ বলে ৩৫ রান করেন। তিনিও ৭ বাউন্ডারি হাঁকালেন। এছাড়া রায়ান ব্রাল ৩০ বলে করেছেন ৩৫ রান। এছাড়া অধিনায়ক সিকন্দর রাজা ১৩ বলে ২৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। অজ়ি বোলারদের মধ্যে একটি করে উইকেট শিকার করলেন মার্কাস স্টোয়েনিস এবং ক্যামেরন গ্রিন।
আরও পড়ুন:
India vs Zimbabwe: মানবিক সিদ্ধান্ত ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের, শুনলে চোখ ভিজবে আপনারও
ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ অস্ট্রেলিয়া
জয়ের জন্য ১৭০ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু শুরু থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র ম্যাট রেনেশ (৪৪ বলে ৬৫ রান) ছাড়া আর কেউ হাফসেঞ্চুরি করতে পারলেন না। এছাড়া গ্লেন ম্য়াক্সওয়েল ৩১ বলে করলেন ৩২ রান। পঞ্চম উইকেটে তাঁদের মধ্যে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সবথেকে লজ্জার বিষয় হল, অজ়ি ব্রিগেডের ৮ ব্যাটার তো দুই অঙ্কের রানই করতে পারলেন না। শেষপর্যন্ত ৩ বল বাকি থাকতে তারা ১৪৬ রানে অলআউট হয়ে যায়।
আরও পড়ুন:
Zimbabwe Cricketer Record: সামনে এল জিম্বাবোয়ে ক্রিকেটের ভয়ঙ্কর সত্যি! শুনলে চমকে উঠবেন
এই ম্য়াচে একটি অনন্য রেকর্ড কায়েম করলেন জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ১০০ উইকেট শিকার করেছেন। এই ম্য়াচে তাঁর হাতেই সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনি চারটে উইকেট তুলে নেন। পুরস্কার গ্রহণ করতে এসে মুজারাবানি বললেন, 'আজ আমি যে পারফরম্য়ান্স করেছি, তা নিয়ে অত্যন্ত খুশি। অস্ট্রেলিয়াকে হারাতে পেরে সত্যিই খুব ভাল লাগছে। এবার যদি সুপার এইটে নাম লেখাতে পারি, তাহলে সত্যিই খুব ভাল লাগবে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us