/indian-express-bangla/media/media_files/2026/02/09/brian-bennett-2026-02-09-18-18-14.jpg)
অসাধারণ একটি ক্যাচ তালুবন্দি করলেন ব্রায়ান বেনেট
ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের আসর ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। এই টুর্নামেন্টের তৃতীয় দিন খেলতে নেমেছিল জিম্বাবোয়ে (Zimbabwe Cricket Team) এবং ওমান ক্রিকেট দল। এই ম্য়াচে জিম্বাবোয়ে কার্যত ধামাকাদার মেজাজে জয়লাভ করল। কলম্বোয় আয়োজিত টুর্নামেন্টের অষ্টম ম্য়াচে ওমান ৮ উইকেটে হেরে গিয়েছে। তাও আবার ৩৯ বল বাকি থাকতে! এই জয়ের পর জিম্বাবোয়ে ক্রিকেটাররা রীতিমতো উল্লাসে ফেটে পড়েছেন।
আরও পড়ুন:
T20 World Cup Records: টি-২০ বিশ্বকাপে লজ্জার রেকর্ড, শ্রীলঙ্কার উপর চাপল কলঙ্কের বোঝা!
ব্যাট হাতে চুড়ান্ত ফ্লপ ওমান
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টস জিতে জিম্বাবোয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে ওমানের শুরুটা একেবারে ভাল হল না। টপ অর্ডারের পাঁচজন ব্যাটার তো ২ অঙ্কের রানই করতে পারলেন না। সর্বাধিক ২৮ রান করলেন দলের উইকেটকিপার বিনায়ক শুক্লা।
আরও পড়ুন:
এছাড়া সুফিয়ান মেহমুদ এবং নাদিম খান যথাক্রমে ২৫ এবং ২০ রান করেন। শেষপর্যন্ত ১৯.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায়। জিম্বাবোয়ের হয়ে তিনটে করে উইকেট শিকার করলেন রিচার্জ এনগারাভা, ব্লেসিং মুজারাবানি এবং ব্র্যাড ইভানস। এছাড়া একটি উইকেট নেন অধিনায়ক সিকন্দর রাজা।
আরও পড়ুন:
T20 World Cup 2026: বিশ্বকাপের 'অচেনা অতিথি', তৃতীয় দিন ডেবিউয়ের পথে এই ক্রিকেট দল!
গ্রুপ টেবিলের শীর্ষে জিম্বাবোয়ে
জয়ের জন্য মাত্র ১০৯ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে ক্রিকেট দল। মাত্র ২ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেট। তাঁর ব্যাট থেকে ৭ বাউন্ডারি বেরিয়ে এসেছে। এছাড়া ব্রেন্ডন টেলর করেন ৩০ বলে ৩১ রান। তিনিও তিনটে বাউন্ডারি হাঁকান। যদিও শেষপর্যন্ত রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
আরও পড়ুন:
T20 World Cup 2026 Points Table: প্রথম ম্য়াচ জিতেও ভারতের নীচে পাকিস্তান! মুখ পুড়ল সলমানদের
এছাড়া জিম্বাবোয়ের অপর ওপেনার তাডিওয়ানাসে মারুমানি ১১ বলে করলেন ২১ রান। তিনি ৫ বাউন্ডারি হাঁকিয়েছেন। ওমান বোলারদের মধ্যে ২ উইকেট শিকার করলেন সুফিয়ান মেহমুদ। এই জয়ের পাশাপাশি গ্রুপ বি'র শীর্ষে উঠে এল জিম্বাবোয়ে ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট তাদের ঝুলিতে আসার পাশাপাশি নেট রান রেটও ২.৭০২ হয়ে গিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us