/indian-express-bangla/media/media_files/2026/02/22/2026-first-lunar-eclipse-india-march-3-2026-02-22-11-21-02.jpg)
ভারতে এই চন্দ্রগ্রহণ বিকেল ৩:২০ মিনিটে শুরু হবে
Chandra Grahan 2026: চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ। যাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দেশজুড়ে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই ঘটতে চলেছে বছরে প্রথম দীর্ঘতম চন্দ্রগ্রহণ। ২০২৬ সালের ফাল্গুন পূর্ণিমা ৩ মার্চ, মঙ্গলবার, এবং এই দিনে দেশের বিভিন্ন অংশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এটিই হবে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ।
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা
ভারতে এই চন্দ্রগ্রহণ বিকেল ৩:২০ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ৬:৪৭ মিনিটে শেষ হবে। চন্দ্রগ্রহণ স্থায়ী হবে প্রায় ৩ ঘন্টা ২৭ মিনিট। এর মধ্যে পূর্ণ চন্দ্রগ্রহণ বিকেল ৪:৩৪ মিনিটে শুরু হবে।
তবে ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে খুব অল্প সময়ে। কারণ চন্দ্রোদয় হবে সন্ধ্যা ৬:২২ মিনিটে এবং গ্রহণ শেষ হবে ৬:৪৭ মিনিটে, অর্থাৎ প্রায় ২৫ মিনিটের জন্য।
দেশের বিভিন্ন অঞ্চলে চন্দ্রোদয়ের সময়ানুযায়ী দৃশ্যমানতার সময় পরিবর্তিত হতে পারে, রাজধানী দিল্লিতে ঠিক সন্ধ্যা ৬:২২ মিনিটে দেখা যাবে গ্রহণ। চন্দ্রগ্রহণের সূতক কাল গ্রহণের কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয়। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণের সূতক সময়কাল ভারতে সকাল ৬:২০ মিনিটে শুরু হবে এবং গ্রহণ সমাপ্তির সাথে, সন্ধ্যা ৬:৪৭ মিনিটে শেষ হবে।
ভারতের কোথায় কোথায় চন্দ্রগ্রহণ দেখা যাবে?
ভারতে, এই চন্দ্রগ্রহণ পশ্চিমবঙ্গ এবং এর উত্তর-পূর্ব অংশে, পাশাপাশি মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম এবং অরুণাচল প্রদেশের মতো উত্তর-পূর্ব রাজ্যগুলিতে দৃশ্যমান হবে। এছাড়াও, দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানে চাঁদ আংশিকভাবে দৃশ্যমান হবে।
আরও পড়ুন- সস্তার প্ল্যানে ফের বড় চমক, নয়া রিচার্জ প্ল্যানে শোরগোল ফেলল Jio
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us