/indian-express-bangla/media/media_files/2025/07/07/aadhaar-fraud-alert-2025-07-07-14-20-02.jpg)
Aadhaar Card Update: আধার কার্ড আপডেট হল এখন আরও সহজ।
Aadhaar Card Update 2025: ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আধার কার্ড (Aadhaar Card) এখন আরও সহজে আপডেট করা যাবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) ঘোষণা করেছে যে ২০২৫ সালের নভেম্বর থেকে আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ এবং মোবাইল নম্বর অনলাইনে পরিবর্তন করা যাবে — আর এজন্য কোনও অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।
আগে এই কারণেও আধার সেবা কেন্দ্রে যেতে হত
আগে আধারে পরিবর্তন আনতে হলে আধার সেবা কেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ ও ডকুমেন্ট জমা দিতে হতো। কিন্তু ইউআইডিএআই এখন সরকারি ডেটাবেস যেমন প্যান (PAN), পাসপোর্ট ও রেশন কার্ডের সঙ্গে ইন্টিগ্রেশন করছে। ফলে অনেক তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে এবং প্রক্রিয়া হবে অনেক দ্রুত। বিদ্যুৎ বা জলের বিলের মতো ইউটিলিটি বিল এখন ঠিকানার প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে — যা ডকুমেন্ট যাচাইয়ের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।
আরও পড়ুন- এয়ারটেলের রিচার্জ প্ল্যানে বিরাট বদল, ন্যূনতম রিচার্জ করতে কত টাকা লাগবে?
অনলাইনে কী কী তথ্য আপডেট করা যাবে?
নাম (Name), ঠিকানা (Address), জন্মতারিখ (Date of Birth), মোবাইল নম্বর (Mobile Number)। অনলাইনে আপডেট করতে হলে, UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://myaadhaar.uidai.gov.in-এ যান। আপনার আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে লগইন করুন। আপডেট আধার (Update Aadhaar) অপশনটি সিলেক্ট করুন।
আরও পড়ুন- আপনি কি আপনার সেভিংস অ্যাকাউন্টে ৩ গুণ বেশি সুদ চান? এই ছোট্ট কাজটি অবিলম্বে করুন
যেটি পরিবর্তন করতে চান (নাম, ঠিকানা ইত্যাদি) সেটি বেছে নিন। প্রয়োজনে প্রমাণপত্র (ডকুমেন্ট) আপলোড করুন। সাবমিট করার পর অনলাইনে আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। যাচাই শেষ হলে পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে আধার প্রোফাইলে দেখা যাবে।
আরও পড়ুন- আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন
UIDAI জানিয়েছে, ১৪ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আধার আপডেট সম্পূর্ণ ফ্রি থাকবে। তবে আপনার মোবাইল নম্বর অবশ্যই আধারের সঙ্গে লিংক থাকা চাই, নইলে OTP যাচাই সম্ভব হবে না। আপডেটের পর নতুন আধার পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। UIDAI-এর নতুন ডিজিটাল ব্যবস্থা মানুষের সময়, খরচ আর পরিশ্রম বাঁচাবে। সরকারি ডাটাবেসগুলির ইন্টিগ্রেশন পুরো সিস্টেমকে করবে দ্রুত এবং নির্ভুল। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মানুষদের জন্য এটি হতে চলেছে এক বিরাট সুবিধা। এমনটাই মনে করছে প্রশাসন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us