Airtel Plan: এয়ারটেলের রিচার্জ প্ল্যানে বিরাট বদল, ন্যূনতম রিচার্জ করতে কত টাকা লাগবে?

Airtel Plan: ভারতের টেলিকম সংস্থা এয়ারটেল চুপিসারে ন্যূনতম রিচার্জের অঙ্কটা বাড়িয়ে নিল। এতে গ্রাহকদের ওপর কী প্রভাব পড়তে চলেছে? জানুন বিস্তারিত।

Airtel Plan: ভারতের টেলিকম সংস্থা এয়ারটেল চুপিসারে ন্যূনতম রিচার্জের অঙ্কটা বাড়িয়ে নিল। এতে গ্রাহকদের ওপর কী প্রভাব পড়তে চলেছে? জানুন বিস্তারিত।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Airtel OTT recharge plan, Netflix free prepaid plan, Amazon Prime recharge, Hotstar prepaid plan, Airtel Xstream Premium, 84-day Airtel plan, Jio OTT recharge plans, prepaid recharge comparison, Airtel vs Jio, 5G prepaid plan

Airtel Plan: এয়ারটেলের ন্যূনতম রিচার্জ প্ল্যানে বদল।

Airtel Plan: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল (Bharti Airtel) সম্প্রতি তাদের প্রিপেড রিচার্জ তালিকায় বড় পরিবর্তন এনেছে। সংস্থাটি চুপিসারে বাতিল করে দিয়েছে ১৮৯ টাকার ভয়েস-অনলি প্রিপেড প্ল্যান। এই প্ল্যান দীর্ঘদিন ধরেই বহু গ্রাহকের পছন্দের তালিকায় ছিল। ফলে এখন সংস্থার ন্যূনতম রিচার্জ প্ল্যানের অঙ্কটা দাঁড়িয়েছে ১৯৯ টাকা।

Advertisment

এই প্ল্যানটি মূলত তাঁদের জন্য তৈরি হয়েছিল যাঁরা শুধু ভয়েস কলিং বা এসএমএস ব্যবহার করেন, কিন্তু মোবাইল ডেটা ব্যবহার খুবই কম। ১৮৯ টাকার প্ল্যানে পাওয়া যেত আনলিমিটেড ভয়েস কলিং, ২৮ দিনের বৈধতা, কিছু নির্দিষ্ট সংখ্যক ফ্রি এসএমএস। এই কারণে বয়স্ক নাগরিক, গ্রামীণ এলাকা বা দ্বিতীয় সিম ব্যবহারকারীরা এই রিচার্জে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ ছিলেন। 

আরও পড়ুন- গাড়ি উঠলে কেন কারও বমিবমি লাগে, আর কেউ দিব্যি থাকেন, কারণটা কী?

Advertisment

এয়ারটেলের নতুন প্ল্যান

এয়ারটেলের নতুন ১৯৯ টাকার প্ল্যান হল সংস্থার সবচেয়ে কম দামের বর্তমান প্রিপেড রিচার্জ। এই প্ল্যানে থাকছে— আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ এসএমএস, ২ জিবি ডেটা (পুরো ২৮ দিনে), রিচার্জের বৈধতা থাকছে ২৮ দিন। তবে ডেটা শেষ হলে প্রতি MB-এর খরচ পড়বে ৫০ পয়সা, যা মূলত ভয়েস-অনলি ব্যবহারকারীদের জন্য কার্যত অপ্রয়োজনীয়।

আরও পড়ুন- আপনি কি আপনার সেভিংস অ্যাকাউন্টে ৩ গুণ বেশি সুদ চান? এই ছোট্ট কাজটি অবিলম্বে করুন

এতে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন সেইসব গ্রাহকরা, যাঁরা স্মার্টফোন ব্যবহার করলেও ইন্টারনেট প্রায় ব্যবহার করেন না, শুধু ফোন কল ও এসএমএসের জন্য সিমটি রাখেন, অথবা যাঁদের এয়ারটেল সিমটি হল সেকেন্ডারি সিম। এখন তাঁদের খরচ ১০ টাকা বাড়ল। পাশাপাশি, ব্যবহারহীন ডেটার জন্যও অর্থ দিতে হচ্ছে। ফলে ব্যবহারকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা অসন্তোষ দেখা দেবে।

আরও পড়ুন- আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন

সংস্থার তরফে এই সিদ্ধান্তের কোনও অফিশিয়াল কারণ জানানো হয়নি, তবে বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে একটি বড় বাজারগত কৌশল। ভারতের টেলিকম ইন্ডাস্ট্রি দ্রুত ডেটা-কেন্দ্রিক পরিষেবা-র দিকে এগোচ্ছে। স্মার্টফোন, OTT ভিডিও, অনলাইন কলিং, ব্যাঙ্কিং-অ্যাপ, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ-এর মত সার্ভিসের কারণে এখন ডেটা ব্যবহারের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। ফলে সংস্থাগুলি ভয়েস-অনলি গ্রাহকদের তুলনায় ডেটা ইউজারদের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ এই সেগমেন্ট থেকেই বেশি রাজস্ব আসে। এই প্রবণতার কারণে অনেক কোম্পানি ধীরে ধীরে ভয়েস-অনলি প্ল্যান (voice-only plan) বাদ দিয়ে দিচ্ছে।

আরও পড়ুন- এই দিনে লঞ্চ হতে চলেছে মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি, রেঞ্জ থেকে মাইলেজ চমকে দেওয়ার মত!

টেলিকম বিশেষজ্ঞরাও বলছেন, আগামী কয়েক বছরে ভারতে ভয়েস-অনলি প্ল্যান প্রায় হারিয়ে যাবে। কারণ ৫জি (5G) এবং ৪জি (4G)-এর যুগে মোবাইল নেটওয়ার্কের মূল উদ্দেশ্যই হয়ে উঠছে ডেটা সংযোগ। ভয়েস কলও এখন অনেকাংশে ডেটা-ভিত্তিক (VoLTE বা VoWiFi) হয়ে গেছে। অতএব, এয়ারটেলের এই সিদ্ধান্ত কেবল একটি বাণিজ্যিক পরিবর্তন নয়, বরং ভবিষ্যতের দিকনির্দেশও বটে।

airtel plan