/indian-express-bangla/media/media_files/2024/10/27/9rfYm0JYsQjm0v6JMcib.jpg)
২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম
Airtel Recharge Plan Price Hike: ২০২৬ সালে মোবাইল রিচার্জের খরচ ফের বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে বিভিন্ন রিপোর্টে। টেলিকম সংস্থাগুলি আগামী বছরে তাদের ট্যারিফ ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে বলে দাবি। এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর এনে দিয়েছে এয়ারটেল। সংস্থার দুটি ৩৬৫ দিনের বার্ষিক রিচার্জ প্ল্যান দীর্ঘমেয়াদে ব্যবহারকারীদের খরচ অনেকটাই বাঁচাতে পারে। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ৫জি ডেটা, কলিং এবং একাধিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা দেওয়া হচ্ছে। একবার রিচার্জ করলে পুরো এক বছর আর দাম বাড়ার চিন্তা থাকবে না।
এয়ারটেলের ৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ৫জি ডেটা ব্যবহার করা যাবে। নির্ধারিত ডেটা শেষ হলেও ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না। এর পাশাপাশি আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কল এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা মিলবে। গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে একটি বিনামূল্যের হ্যালো টিউন এবং ১২ মাসের Perplexity Pro AI সাবস্ক্রিপশন, যার বাজারমূল্য প্রায় ১৭ হাজার টাকা।
আরও বেশি ডেটা ব্যবহারের প্রয়োজন হলে এয়ারটেলের ৩৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানটি বেছে নেওয়া যেতে পারে। এই প্ল্যানেও মেয়াদ ৩৬৫ দিন। এতে প্রতিদিন ২.৫ জিবি ৫জি ডেটা দেওয়া হয়। সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস, বিনামূল্যের হ্যালো টিউন এবং Perplexity Pro AI-এর ১২ মাসের সাবস্ক্রিপশন। এছাড়াও এই প্ল্যানে পুরো এক বছরের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৬ সালে রিচার্জের দাম বাড়ার সম্ভাবনার পিছনে রয়েছে টেলিকম সংস্থাগুলির আয় বাড়ানোর পরিকল্পনা। মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গড় ব্যবহারকারী প্রতি আয় বা ARPU বাড়াতে আগামী বছরে ট্যারিফ ১৬ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। শেষবার ২০২৪ সালে রিচার্জের দাম বৃদ্ধি পেয়েছিল। দুই বছর পর ফের সেই পথে হাঁটতে পারে সংস্থাগুলি, যার প্রভাব বিশেষ করে ৫জি ব্যবহারকারীদের উপর পড়তে পারে।
রিপোর্ট অনুসারে এয়ারটেলের ২৮ দিনের আনলিমিটেড ৫জি প্ল্যানের দাম ৩১৯ টাকা থেকে বেড়ে ৪১৯ টাকা হতে পারে। একইভাবে জিও-র ২৯৯ টাকা প্ল্যানের দাম বেড়ে ৩৫৯ টাকা এবং ৩৪৯ টাকার ৫জি প্ল্যান ৪২৯-এ পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে এখনই একটি বার্ষিক রিচার্জ প্ল্যান নেওয়া ভবিষ্যতে খরচের চাপ কমাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us