/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheapest-4g-5g-prepaid-plans-india-2025-2025-08-24-15-48-42.jpg)
একই দাম, অনেক বেশি সুবিধা দিচ্ছে Airtel
Airtel VS Reliance Jio: একই স্মার্টফোনে যদি Airtel এবং Reliance Jioদু’টি সংস্থারই প্রিপেইড সিম ব্যবহার করেন, তাহলে রিচার্জের আগে কোন প্ল্যানটি বেশি লাভজনক তা জানা জরুরি। বিশেষ করে ৪৪৯ টাকার প্ল্যান নিয়ে গ্রাহকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। একই দামের হলেও Airtel ও Jio-র এই দুই প্ল্যানে সুবিধার দিক থেকে স্পষ্ট পার্থক্য রয়েছে। তাই রিচার্জের আগে দুই সংস্থার ৪৪৯ প্ল্যানের তুলনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
Airtel-এর ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৪ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন, অর্থাৎ মোট ১১২ জিবি ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানে ৩০ জিবি Google One ক্লাউড স্টোরেজ, ২৮ দিনের জন্য Jio Hotstar Mobile সাবস্ক্রিপশন, Airtel Xstream Play, Apple Music-এর মাধ্যমে ২০টিরও বেশি OTT অ্যাপে অ্যাক্সেস, আনলিমিটেড ৫জি ডেটা, স্প্যাম সতর্কতা এবং Perplexity Pro-এর সুবিধা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, Reliance Jio-এর ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএসের সুবিধা রয়েছে। এই প্ল্যানের মেয়াদও ২৮ দিন। ফলে মোট ৮৪ জিবি ডেটা ব্যবহার করা যাবে। অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকরা Jio TV এবং Jio Cloud স্টোরেজের অ্যাক্সেস পাবেন।
দুটি প্ল্যানের তুলনায় দেখা যাচ্ছে, ডেটার পরিমাণের ক্ষেত্রে Airtel স্পষ্টভাবে এগিয়ে। Airtel-এর প্ল্যানে প্রতিদিন Jio-এর তুলনায় ১ জিবি বেশি ডেটা পাওয়া যায়। যদিও কলিং এবং এসএমএস সুবিধা উভয় সংস্থার ক্ষেত্রেই একই, তবে অতিরিক্ত পরিষেবা ও ডেটা ব্যবহারের দিক থেকে Airtel-এর ৪৪৯ প্ল্যানটি বেশি লাভজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us