সবচেয়ে বড় ডিল! হাজার হাজার টাকা সস্তায় কেনার সুযোগ OnePlus-এর প্রিমিয়াম স্মার্টফোন, ফিচার যা চমকে দেবে

২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বছরের সবচেয়ে বড় সেল Amazon Great Indian Festival 2025। তবে প্রাইম মেম্বারদের জন্য এই সেল একদিন আগে থেকেই অর্থাৎ ২২ সেপ্টেম্বর রাত থেকেই লাইভ হবে।

২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বছরের সবচেয়ে বড় সেল Amazon Great Indian Festival 2025। তবে প্রাইম মেম্বারদের জন্য এই সেল একদিন আগে থেকেই অর্থাৎ ২২ সেপ্টেম্বর রাত থেকেই লাইভ হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

OnePlus-এর দারুণ অফার

২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বছরের সবচেয়ে বড় সেল Amazon Great Indian Festival 2025। তবে প্রাইম মেম্বারদের জন্য এই সেল একদিন আগে থেকেই অর্থাৎ ২২ সেপ্টেম্বর রাত থেকেই লাইভ হবে। উৎসবের মরসুমে এই সেলে স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেট, ইয়ারফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি এবং হোম অ্যাপ্লায়েন্স সহ একাধিক পণ্যে মিলবে বিশেষ ছাড়। এর মধ্যে অন্যতম আকর্ষণ হতে চলেছে OnePlus 13-এর দারুণ অফার।

Advertisment

অবিশ্বাস্য! Iphone 16-তে বিরাট সাশ্রয়, ডিসকাউন্টের পরিমাণ জানলে চমকে যাবেন

Amazon Great Indian Festival 2025: OnePlus 13 এ দুর্দান্ত ছাড়

OnePlus Club-এর অফিশিয়াল এক্স (X) হ্যান্ডেলে জানানো হয়েছে যে আসন্ন সেলে OnePlus 13 বেশ বড় ছাড়ে পাওয়া যাবে। এই স্মার্টফোনের 12GB+256GB ভ্যারিয়েন্ট চলতি বছরের জানুয়ারিতে 69,999 টাকায়  লঞ্চ হয়েছিল। বর্তমানে এটি অ্যামাজনে তালিকাভুক্ত আছে। তবে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলের সময় ফোনটির বেস ভ্যারিয়েন্ট মাত্র 57,999 টাকায় পাওয়া যাবে। এর সঙ্গে যুক্ত থাকবে SBI ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট।

শুধু OnePlus 13 নয়, সংস্থার অন্যান্য মডেলও দারুণ দামে পাওয়া যাবে। OnePlus 13s-এর 12GB+256GB ভ্যারিয়েন্ট 54,999 টাকা থেকে নেমে হবে 47,999 টাকা। OnePlus Nord 5 পাওয়া যাবে 28,749 টাকায় এবং Nord 4 মাত্র 25,499 টাকায়। অন্যদিকে, Nord CE 4 Lite বিক্রি হবে 15,999 টাকায় এবং Nord CE 4 মাত্র 18,499 টাকায়। এই সমস্ত অফারের সঙ্গেই SBI ব্যাংক কার্ড ডিসকাউন্ট যুক্ত থাকবে।

OnePlus 13 স্পেসিফিকেশন

OnePlus 13-এ রয়েছে 6.82 ইঞ্চি Quad HD+ LTPO 4.1 ProXDR ডিসপ্লে, যার রেজোলিউশন 1440x3168 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 4,500 নিটস পিক ব্রাইটনেস। ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর। সেই সঙ্গে রয়েছে 6000mAh ব্যাটারি, যা 100W ওয়্যার্ড SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড 15-এ রান করে ।

Facebook Earning Tips: ৫ হাজার ভিউয়ে কত টাকা দেয় ফেসবুক? জানলে দেরি না করে আজ থেকেই ভিডিও বানাবেন!

ক্যামেরার দিক থেকে, ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ— 50MP প্রাইমারি সেন্সর (f/1.6), 50MP আল্ট্রাওয়াইড (f/2.6) এবং 50MP পেরিস্কোপ টেলিফটো (f/2.0)। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা (f/2.4)। ফোনটির ওজন 213 গ্রাম এবং এর মাপ 162.9 মিমি x 76.5 মিমি x 8.9 মিমি।

oneplus