/indian-express-bangla/media/media_files/2025/09/22/amazon-great-indian-festival-sale-2025-2025-09-22-17-43-59.jpg)
Amazon Great Indian Festival Sale 2025: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫।
Amazon Great Indian Festival Sale 2025: ভারতের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব Amazon Great Indian Festival Sale 2025 শুরু হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। প্রাইম মেম্বারদের জন্য ২৪ ঘণ্টা আগেই থাকছে এক্সক্লুসিভ অ্যাক্সেস। প্রতিবছরের মত এবারও টেকপ্রেমীরা পাচ্ছেন অবিশ্বাস্য ডিসকাউন্ট, বিশেষ করে ল্যাপটপে। HP, Dell, Asus, Lenovo, Acer এবং MSI–এর মতো টপ ব্র্যান্ডের ল্যাপটপে মিলছে 'থ্রোঅ্যাওয়ে প্রাইস' ডিল।
কেন এই সেলে ল্যাপটপ কেনাটা সেরা সুযোগ?
আরও পড়ুন- হড়মুড়িয়ে কমল ল্যাপটপের দাম, কম বাজেট, হাই পারফরম্যান্স, কোনগুলি সেরা?
HP সবসময়ই স্টুডেন্ট এবং প্রফেশনালদের কাছে অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড। HP Omnibook সিরিজ – হালকা ওজনের, স্টুডেন্টদের জন্য পারফেক্ট। HP Victus Gaming – গেমারদের জন্য হাই পারফরম্যান্স। HP Omen সিরিজ – প্রো গেমিং এবং ক্রিয়েটিভ কাজে সেরা। এই সেলে HP ল্যাপটপে থাকবে ৩০–৪০% পর্যন্ত ডিসকাউন্ট।
আরও পড়ুন- নবরাত্রিতে এই শুভেচ্ছাবার্তা, উক্তি, স্ট্যাটাস ও ছবি বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন
Dell তাদের Latitude Business Series, XPS Ultrabook এবং Alienware Gaming ল্যাপটপের জন্য পরিচিত। এবার সেলে থাকছে বেসিক মডেল থেকে হাই-এন্ড পর্যন্ত বিশাল ডিসকাউন্ট। Alienware Gaming Laptop–এ গেমাররা পাবেন দুর্দান্ত অফার। Asus ল্যাপটপ ডিলে স্টাইলিশ ডিজাইন আর পারফরম্যান্সে Asus বরাবরই এগিয়ে। ZenBook – প্রফেশনালদের জন্য স্লিম ও স্টাইলিশ। VivoBook – স্টুডেন্ট ও হালকা কাজের জন্য আদর্শ। TUF ও ROG সিরিজ – গেমিং প্রেমীদের স্বপ্নের ল্যাপটপ।
আরও পড়ুন- দুর্ভাগ্য সহজেই করুন দূর, জানুন আজকের টিপস!
Lenovo ল্যাপটপ সব ধরনের ব্যবহারকারীর জন্য উপযুক্ত। এর মধ্যে IdeaPad – বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট ল্যাপটপ। Yoga Convertible – স্টাইলিশ এবং বহুমুখী। Legion Gaming Laptop দেবে প্রিমিয়াম গেমিং এক্সপেরিয়েন্স। Acer আবার তাদের প্রতিযোগিতামূলক দামের জন্য জনপ্রিয়। এর মধ্যে Swift সিরিজ – ট্রাভেলারদের জন্য হালকা এবং স্লিম। Aspire সিরিজ – দৈনন্দিন কাজের জন্য ঠিকঠাক। Nitro Gaming আবার সাশ্রয়ী দামে শক্তিশালী গেমিং ল্যাপটপ।
গেমারদের কাছে MSI মানেই পাওয়ারহাউস। Katana, Cyborg ও Stealth সিরিজ – হাই পারফরম্যান্স, কুলিং সিস্টেম এবং অ্যাগ্রেসিভ ডিজাইনের জন্য বিখ্যাত। এই সেলে MSI ল্যাপটপে থাকছে বড় মাপের প্রাইস কাট। কখন এই সেল শুরু হবে? চিন্তার কিছু নেই, সেল শুরু হবে শীঘ্রই। ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে। প্রাইম মেম্বারদের জন্য থাকছে ২৪ ঘণ্টা আগাম এক্সেস। কিছু ডিল ইতিমধ্যেই লাইভ — তাই আগে থেকে কিনে নেওয়াই ভালো।
মোদ্দা কথা, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫-এ ল্যাপটপ কেনা মানে একদম সঠিক সময়ে সঠিক বিনিয়োগ। HP, Dell, Asus, Lenovo, Acer থেকে MSI—সব ব্র্যান্ডেই থাকছে এমন ডিসকাউন্ট, যা সারা বছর আর পাওয়া যাবে না।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us