/indian-express-bangla/media/media_files/2025/09/23/new-iphone-2025-09-23-21-51-10.jpg)
New iPhone: ফোল্ডেবল আইফোন।
New iPhone: টেক দুনিয়ায় বহুদিন ধরেই প্রশ্ন—অ্যাপল কি সত্যিই তাদের প্রথম ভাঁজ করা যায়, এমন স্মার্টফোন বাজারে আনতে চলেছে? ব্লুমবার্গ ও বিভিন্ন বিশ্লেষকের রিপোর্টে এখবর আরও জোরালো হয়েছে। মার্ক গুরম্যানের রিপোর্ট অনুযায়ী, নতুন ফোল্ডেবল আইফোনের ডিজাইন এমন হবে যে এটি পাশাপাশি রাখা দুটি iPhone Air-এর মত দেখাবে। তবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল, ভাঁজ করার পরও স্ক্রিনে কোনও দৃশ্যমান ক্রিজ থাকবে না।
ডিভাইসটি ভাঁজ করলে পুরুত্ব হবে প্রায় ৯ থেকে ৯.৫ মিমি এবং খোলার পর মাত্র ৪.৫ থেকে ৪.৮ মিমি। অর্থাৎ, এটি হবে অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা ও প্রিমিয়াম গ্যাজেটগুলির একটি। ফোল্ডেবল iPhone-এ থাকছে ৭.৮ ইঞ্চির বড় ইননার ডিসপ্লে, যা আকারে প্রায় iPad Mini-এর সমান। বাইরের স্ক্রিন হবে ৫.৫ ইঞ্চি, যা পুরনো iPhone Mini-এর কথা মনে করিয়ে দেবে। এতে থাকবে বুক-ফোল্ড ডিজাইন, অর্থাৎ ডিভাইসটি বইয়ের মত খোলা-বন্ধ করা যাবে।
আরও পড়ুন- মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নথি, স্প্রেডশিট, প্রেজেন্টেশনের জন্য Zoho ব্যবহার করতে চান, কী এই জোহো?
গুজব অনুযায়ী, ফোল্ডেবল iPhone-এ মোট চারটি ক্যামেরা থাকবে। তার মধ্যে পিছনে থাকবে দুটি লেন্স (৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + আল্ট্রা-ওয়াইড বা টেলিফটো)। ভাঁজ করা ও খোলা অবস্থার জন্য আলাদা দুটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। ফলে ব্যবহারকারীরা যে অবস্থাতেই ফোন ব্যবহার করুন না কেন, ভালো মানের ছবি ও ভিডিও ক্যাপচার সম্ভব হবে।
আরও পড়ুন- বাজারে টেকসই, পাওয়ারফুল, গেমিং-ফ্রেন্ডলি স্মার্টফোন! ফিচার শুনলে চোখ কপালে উঠবে
Face ID নাকি Touch ID?
সবচেয়ে চমকপ্রদ খবর হল, এই ডিভাইসে হয়তো আর Face ID থাকবে না। এর পরিবর্তে Touch ID সাইড বোতামে থাকবে, ঠিক যেমনটি আমরা iPad Air-এ দেখি। এর কারণ হলো ভাঁজ করা ডিজাইনে জায়গা কম। সেখানে দুটি আলাদা ফেস আইডি সেন্সর রাখা কঠিন। iPhone Fold-এর বডি ও হিঞ্জ দুটোই হবে টাইটানিয়ামের। সম্প্রতি iPhone Air মডেলে এই উপাদান ব্যবহার করা হয়েছিল, যা হালকা ও টেকসই। এর ফলে ভাঁজের সময় ফোনের স্থায়িত্ব অনেক বেড়ে যাবে।
আরও পড়ুন- জিএসটি ২.০-র পর নিনজা ৩০০-সহ একাধিক বাইকের দাম হাতের নাগালে, জানেন কত?
শিল্প বিশ্লেষক মিং-চি কুওরের অনুমান অনুযায়ী, ফোল্ডেবল iPhone-এর দাম হবে ২০০০ থেকে ২,৫০০ ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় তা প্রায় ১.৬৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকার বেশি। ফোল্ডেবল স্মার্টফোন বাজারে ইতিমধ্যেই স্যামসাং, হুয়াওয়ে, শাওমি এবং অপ্পো নিজেদের জায়গা তৈরি করেছে। বিশেষ করে স্যামসাং-এর Galaxy Z সিরিজ এই সেগমেন্টে দাপটের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, অ্যাপল দেরি করে এলেও তাদের প্রবেশ ফোল্ডেবল বাজারে প্রতিযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে।
আরও পড়ুন- ChatGPT-তে ভুলেও এই সাত কাজ করবেন না, ভয়ঙ্কর বিপদ আসতে পারে আপনার জীবনে
অ্যাপল সবসময়ই নতুন প্রযুক্তিকে একটু দেরিতে আনে, কিন্তু বাজারে আনলে সেটিই হয়ে ওঠে গেম চেঞ্জার। iPhone Fold হয়তো হবে সেই ধরনের একটি প্রোডাক্ট, যা একদিকে iPad Mini আর অন্যদিকে iPhone Air-এর অভিজ্ঞতাকে একসঙ্গে মিশিয়ে দেবে। ফোল্ডেবল iPhone এখনও স্রেফ জল্পনা। তবে সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরেই এটি আমাদের হাতে আসতে পারে। টাইটানিয়াম বডি, ভাঁজহীন স্ক্রিন, অতিপাতলা ডিজাইন আর ভালো মানের ক্যামেরা—সব মিলিয়ে Apple-এর নতুন স্মার্টফোন বাজারে আলোড়ন তুলবে বলেই বিশেষজ্ঞদের আশা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us