আজ থেকে শুরু নতুন আইফোন, অ্যাপল ওয়াচের প্রি-অর্ডার, বিরাট ছাড়ের বড় ঘোষণা সংস্থার

প্রি-অর্ডারের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে অ্যাপল। নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ৫,০০০ টাকা ডিসকাউন্টের সুবিধাও পাওয়া যাবে।

প্রি-অর্ডারের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে অ্যাপল। নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ৫,০০০ টাকা ডিসকাউন্টের সুবিধাও পাওয়া যাবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

আজ থেকে শুরু নতুন আইফোন, অ্যাপল ওয়াচের প্রি-অর্ডার, বিরাট ছাড়ের বড় ঘোষণা সংস্থার

অ্যাপলের নতুন প্রোডাক্ট কিনতে মুখিয়ে থাকা গ্রাহকদের জন্য এল বিরাট সুখবর। আজ শুক্রবার থেকে আইফোন ১৭ সিরিজ, এয়ারপডস প্রো ৩ এবং নতুন অ্যাপল ওয়াচ মডেলগুলির প্রি-অর্ডার শুরু হচ্ছে। ভারতীয় গ্রাহকরা বিকেল ৫.৩০টা থেকে অ্যাপল স্টোর অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডিভাইসগুলি বুক করতে পারবেন। ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্বব্যাপী প্রোডাক্টগুলির বিক্রি শুরু হবে।

Advertisment

৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত অ্যাপল ইভেন্টে সংস্থা আইফোন ১৭ সিরিজ, এয়ারপড এবং অ্যাপেল ওয়াচ লঞ্চ করেছে। আইফোন ১৭ সিরিজে বড় এবং উজ্জ্বল ডিসপ্লে, উন্নত ব্যাটারি এবং প্রো মডেলে থাকছে আকর্ষনীয় লুক। প্রথমবারের মতো লঞ্চ হয়েছে আইফোন এয়ার, যেটি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দাম শুরু হচ্ছে আইফোন ১৭ মডেলের জন্য ৮২,৯০০ থেকে। আইফোন এয়ার-এর দাম ১,১৯,৯০০ টাকা, আইফোন ১৭ প্রো ১,৩৪,৯০০ টাকা  এবং প্রো ম্যাক্স ১,৪৯,৯০০ টাকা রাখা হয়েছে।

নতুন এয়ারপডস প্রো ৩-এ দেওয়া হয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, লাইভ ট্রান্সলেশন এবং হার্ট রেট মনিটরিং-এর মতো ফিটনেস ফিচার। ভারতে এর দাম ২৫,৯০০ টাকা।

অ্যাপল ওয়াচ সিরিজ ১১-তে রয়েছে বড় ব্যাটারি এবং নতুন হেলথ ফিচার। এর দাম শুরু ৪৬,৯০০টাকা থেকে। প্রিমিয়াম মডেল ওয়াচ আল্ট্রা ৩-এ স্যাটেলাইট কানেকশন সহ একাধিক উন্নত ফিচার যুক্ত হয়েছে, যার দাম ৮৯,৯০০ টাকা। পাশাপাশি বাজেট-ফ্রেন্ডলি ওয়াচ এসই ৩ আপডেট করে আনা হয়েছে, দাম ২৫,৯০০ টাকা ।

প্রি-অর্ডার গ্রাহকদের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে অ্যাপল। আইফোন প্রি-বুক করলে ৪,০০০, এয়ারপডে ১,০০০ টাকা, আল্ট্রা ৩-এ ৬,০০০ টাকা, এসই ৩-এ ২,০০০ টাকা  এবং সিরিজ ১১-এ ৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ৫,০০০ টাকা ডিসকাউন্টের সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন- জিওর নতুন নানা প্ল্যানে দুর্দান্ত অফার, আনলিমিটেড কলিং-সহ বিরাট সুবিধা, বিস্তারিত জানুন এখানে!

iPhone 17 series apple