/indian-express-bangla/media/media_files/2025/12/20/ather-energy-2025-12-20-17-28-16.jpg)
নতুন সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে চলেছে অ্যাথার এনার্জি
ওলা ইলেকট্রিককে টক্কর দিতে শীঘ্রই একটি নতুন সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে চলেছে অ্যাথার এনার্জি (Ather Energy)। নতুন এই ইলেকট্রিক স্কুটারটি মধ্যবিত্ত শ্রেণীর কথা বিবেচনা করে বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে লঞ্চ করার চিন্তা ভাবনা করেছে সংস্থা।
Ather 450 সিরিজের সাফল্যের পর সম্প্রতি বাজারে আনা Rizta ই স্কুটার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। লঞ্চের অল্প সময়ের মধ্যেই Rizta ভারতের অন্যতম সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটারে পরিণত হয়। সেই সাফল্যের ধারাবাহিকতাতেই এবার আরও সস্তা ও দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটার আনতে চাইছে সংস্থা, যাতে আরও বেশি মানুষ বৈদ্যুতিক যানবাহনের দিকে আকৃষ্ট হন।শিল্প মহলের ধারণা, স্কুটারটি ২০২৬ সাল নাগাদ বাজারে আসতে পারে।
ডিজাইনের দিক থেকে Ather EL01 অনেকটাই Rizta-র মতো হলেও, এটিকে আরও সাশ্রয়ী মডেল হিসাবেই বাজারে আনার চিন্তা ভাবনা করছে সংস্থা। এতে থাকতে পারে LED হেডলাইট, পাতলা সামনের LED DRL, পরিষ্কার ও মসৃণ বডি প্যানেল, সিঙ্গেল-পিস সিট এবং পিলিয়ন ব্যাকরেস্ট। সামনের অ্যাপ্রোনে ইন্ডিকেটর বসানো হতে পারে। ব্যাটারি ও রেঞ্জের ক্ষেত্রেও এই স্কুটারটি বেশ আকর্ষণীয় হতে পারে।
Ather EL01-এ ফ্লোরবোর্ডের নিচে ব্যাটারি প্যাক থাকার সম্ভাবনা রয়েছে। নতুন EL প্ল্যাটফর্মে ২ kWh থেকে ৫ kWh পর্যন্ত ব্যাটারি সাপোর্ট করার ক্ষমতা থাকবে বলে জানা গেছে। একাধিক ব্যাটারি বিকল্প থাকলে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী স্কুটার বেছে নিতে পারবেন। একবার চার্জে এই স্কুটারের সম্ভাব্য রেঞ্জ প্রায় ১৫০ কিলোমিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।সব মিলিয়ে, নতুন সাশ্রয়ী মূল্যের Ather EL01 ইলেকট্রিক স্কুটার লঞ্চ হলে ভারতের ইভি বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং Ola-সহ অন্যান্য সংস্থার জন্য বাড়তে পারে চাপ।
আরও পড়ুন- WhatsApp Feature: ফোন নম্বর শেয়ার না করেই WhatsApp চ্যাট, ধামাকা অফারে বাজিমাত Meta-র
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us