আরও ভালো রেঞ্জ, দুর্দান্ত লুক, চা-সিগারেটের দামে অফিস-বাড়ি, Bajaj লঞ্চ করল নতুন Chetak C25

বাজাজ অটো ভারতীয় বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Bajaj Chetak C25 লঞ্চ করেছে। সাশ্রয়ী দাম, আরও ভালো রেঞ্জ এবং শক্তিশালী ব্র্যান্ড ভ্যালুর জোরে এই স্কুটারটি এখন সরাসরি TVS iQube-এর সঙ্গে প্রতিযোগিতায় নামল।

বাজাজ অটো ভারতীয় বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Bajaj Chetak C25 লঞ্চ করেছে। সাশ্রয়ী দাম, আরও ভালো রেঞ্জ এবং শক্তিশালী ব্র্যান্ড ভ্যালুর জোরে এই স্কুটারটি এখন সরাসরি TVS iQube-এর সঙ্গে প্রতিযোগিতায় নামল।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bajaj Chetak C25 launch, Bajaj Chetak C25 price India, Bajaj Chetak C25 features, Bajaj Chetak C25 vs TVS iQube, Bajaj electric scooter 2026, TVS iQube competitor, Chetak C25 battery range, Bajaj electric scooter range, Bajaj Chetak C25 variants, Chetak C25 fast charging, Bajaj electric two-wheeler sales, Chetak C25 boot space, India electric scooter news, Bajaj Chetak C25 availability, mid-range electric scooter India

Bajaj লঞ্চ করল নতুন Chetak C25

বাজাজ অটো ভারতীয় বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Bajaj Chetak C25 লঞ্চ করেছে। সাশ্রয়ী দাম, আরও ভালো রেঞ্জ এবং শক্তিশালী ব্র্যান্ড ভ্যালুর জোরে এই স্কুটারটি এখন সরাসরি TVS iQube-এর সঙ্গে প্রতিযোগিতায় নামল। কেন্দ্রীয় সরকারের PM E-Drive ভর্তুকি অন্তর্ভুক্ত করে নতুন চেতক C25-এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ৯১,৩৯৯ টাকা। এই দামের ফলে মিড-রেঞ্জ ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে বাজাজের অবস্থান আরও মজবুত হয়েছে।

Advertisment

তিন লাখ ছুঁইছুঁই রূপার দাম, সোনার দামেও বিরাট লাফ, কলকাতায় হলুদ ধাতুর দর জানলে চমকে যাবেন

নতুন Bajaj Chetak C25-এ ব্যবহার করা হয়েছে ২.৫ kWh ক্ষমতার NMC ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ ১১৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। মূলত শহরের দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখেই এই স্কুটারটি ডিজাইন করা হয়েছে। চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৭৫০ ওয়াটের অফ-বোর্ড চার্জার, যার সাহায্যে মাত্র ২ ঘণ্টা ২৫ মিনিটে ব্যাটারি ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। 

এই চার বিষয় ভুলেও Google সার্চ করবেন না! আপনার জেলযাত্রা কেউ আটকাতে পারবে না

ডিজাইনের দিক থেকে নতুন চেতক C25 আগের মতোই বাজাজের ক্লাসিক মেটাল বডি স্টাইল বজায় রেখেছে, যা চেতক সিরিজের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। স্কুটারটিতে ২৫ লিটারের বড় বুট স্পেস দেওয়া হয়েছে, যেখানে সহজেই একটি হেলমেট ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাখা যায়। গ্রাহকদের চাহিদা অনুযায়ী এটি চেতক ৩৫০১, ৩৫০২, ৩৫০৩ এবং ৩০০১ এই চারটি ভেরিয়েন্টে উপলব্ধ হবে।

ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে বাজাজ অটোর দখল দ্রুত বাড়ছে। ২০২৫ সালে কোম্পানির মোট ই-টু-হুইলার বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ২,৬৯,৮৩৬ ইউনিটে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি। এর ফলে বাজারে বাজাজের অংশীদারিত্ব বেড়ে হয়েছে ২১ শতাংশ। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাজাজ অটো প্রথমবারের মতো দেশের শীর্ষ ই-টু-হুইলার সংস্থার তকমা পায়। একই বছরের মার্চ মাসে কোম্পানি রেকর্ড ৩৫,২১৪ ইউনিট বিক্রি করে।

“দুর্গম পাহাড় থেকে তুষারাবৃত শৃঙ্গ ভারতীয় সেনার সাহস-বীরত্ব দেশকে গর্বিত করে", সেনা দিবসে বিশেষ বার্তা নমো'র

এছাড়াও বাজাজ অটো ক্রমাগত তাদের চেতক নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। বর্তমানে দেশের ৫০০-রও বেশি শহরে বাজাজের ৩৯০টি এক্সক্লুসিভ স্টোর, ৪,২৮০টি বিক্রয় কেন্দ্র এবং ৪,১০০টিরও বেশি সার্ভিস ওয়ার্কশপ রয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সাল পর্যন্ত ভারতে বৈদ্যুতিক যানবাহনের বিক্রি আরও বাড়বে এবং এই বৃদ্ধিতে ই-টু-হুইলার সেগমেন্টই সবচেয়ে বড় ভূমিকা নেবে।

৮.২% সুদ! সরকারি গ্যারান্টি, জানুন পোস্ট অফিসের ৫ স্কিম সম্পর্কে

bajaj chetak