শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে চাই দুর্দান্ত মাইলেজ? রইল বাজারের সেরা ৩৫০ সিসি বাইকের বেস্ট কালেকশন

শক্তিশালী ইঞ্জিন, দুর্দান্ত মাইলেজ সহ তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের একটি ৩৫০ সিসি বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে দেশীয় বাজারে একাধিক আকর্ষণীয় বাইকের বিকল্প রয়েছে আপনার কাছে।

শক্তিশালী ইঞ্জিন, দুর্দান্ত মাইলেজ সহ তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের একটি ৩৫০ সিসি বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে দেশীয় বাজারে একাধিক আকর্ষণীয় বাইকের বিকল্প রয়েছে আপনার কাছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
350cc bikes 2026, best 350cc bikes in India, Royal Enfield Hunter 350, Royal Enfield Bullet 350, Royal Enfield Classic 350, Honda Hness CB350, Jawa 42, best mileage 350cc bike, affordable 350cc bikes, 350cc bike price India, powerful bikes under budget, 350cc segment bikes, new bikes 2026 India

বাজারের সেরা ৩৫০ সিসি বাইকের বেস্ট কালেকশন

শক্তিশালী ইঞ্জিন, দুর্দান্ত মাইলেজ সহ  তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের একটি ৩৫০ সিসি বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে দেশীয় বাজারে একাধিক আকর্ষণীয় বাইকের বিকল্প রয়েছে আপনার কাছে। বর্তমানে মানুষজন ৩৫০ সিসি সেগমেন্ট বাইক বেশি মাত্রায় কিনছেন  দৈনন্দিন অফিস যাতায়াত থেকে শুরু করে দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্যও। এই সেগমেন্টের  বাইকগুলি অফিসে যাতায়াত হোক বা উইকেন্ড ছুটি কাটাতে দূরে কোথাও ট্যুরের জন্য একেবারে  আদর্শ। রয়েল এনফিল্ড, জাওয়া ও হোন্ডার মতো বিশ্বস্ত ব্র্যান্ড এই সেগমেন্টে পারফরম্যান্স, মাইলেজ ও আরামের সুষম মেলবন্ধন ঘটিয়ে একাধিক জনপ্রিয় মডেল বাজারে এনেছে।

Advertisment

এই সেগমেন্টে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাইক রয়েল এনফিল্ড হান্টার ৩৫০। ১.৩৮ লক্ষ টাকা এক্স-শোরুম মূল্যে উপলব্ধ এই বাইকটিতে রয়েছে ৩৪৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, এই বাইকটি মসৃণ পারফরম্যান্সের জন্য বিশেষভাবে ক্রেতাদের নজর কেড়েছে। সংস্থার দাবি অনুযায়ী, হান্টার ৩৫০ প্রায় ৩৬ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ প্রদান করে। হালকা ওজন এবং সহজ হ্যান্ডলিংয়ের কারণে শহরের রাইডিংয়ের জন্য এই বাইকটি তরুণ প্রজন্মের  ও অফিসযাত্রীদের কাছে বেশ জনপ্রিয়।

অন্যদিকে, রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ তার আইকনিক ডিজাইন ও শক্তিশালী পারফরমেন্সের  জন্য আজও বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। প্রায় ১.৬০ লক্ষ টাকা দামের এই বাইকটিতে রয়েছে ৩৪৯ সিসি ইঞ্জিন,যেটি প্রায় ৩৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেওয়ার দাবি করে। ক্লাসিক ডিজাইনের কারণে গ্রাম ও শহর দু’জায়গাতেই বুলেটের জনপ্রিয়তা অটুট।

৩৫০ সিসি সেগমেন্টে জাওয়া ৪২-ও একটি উল্লেখযোগ্য নাম। যদিও এতে ২৯৫ সিসি ইঞ্জিন রয়েছে, তবে পারফরম্যান্সের দিক থেকে এটি অনেক ৩৫০ সিসি বাইকের সঙ্গে পাল্লা দিতে সক্ষম। প্রায় ১.৬১ লক্ষ টাকা থেকে শুরু হওয়া এই বাইকটির স্টাইলিশ লুক ও দ্রুত পিকআপের জন্য পরিচিত। জ্বালানি দক্ষতার ক্ষেত্রে এটি প্রায় ৩২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়।

এই তালিকায় রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ এবং হোন্ডা এইচ’নেস সিবি৩৫০-ও বিশেষভাবে উল্লেখযোগ্য। আরামদায়ক রাইডিং পজিশন ও আইকনিক ডিজাইনের জন্য ক্লাসিক ৩৫০ দেশের অন্যতম সর্বাধিক বিক্রিত বাইক। অন্যদিকে, Honda H’ness CB350 তার অত্যন্ত মসৃণ ইঞ্জিন, আধুনিক প্রযুক্তি ও প্রায় ৪২ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত জ্বালানি দক্ষতার জন্য পরিচিত। সব মিলিয়ে, ২০২৬ সালে ৩৫০ সিসি সেগমেন্টে বাইক কেনার ক্ষেত্রে ক্রেতাদের সামনে থাকছে একাধিক শক্তিশালী ও সাশ্রয়ী বিকল্প।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা

আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?

আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

motorbike riding bike Royal Enfield Himalayan electric Bike Motorbike