Flipkart-Amazon Smart TV sale: বছর শেষে ধুঁয়াধার অফার! মিলছে বাম্পার ছাড়, জলের দামে কিনুন Sony-Samsung-এর ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি

Flipkart-Amazon Smart TV sale: ৬৫-ইঞ্চি স্মার্ট টিভি কেনার পরিকল্পনা যারা করছেন, তাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুই ই-কমার্স প্ল্যাটফর্মই বর্তমানে স্মার্ট টিভিতে দিচ্ছে বছরের অন্যতম বড় ডিসকাউন্ট ।

Flipkart-Amazon Smart TV sale: ৬৫-ইঞ্চি স্মার্ট টিভি কেনার পরিকল্পনা যারা করছেন, তাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুই ই-কমার্স প্ল্যাটফর্মই বর্তমানে স্মার্ট টিভিতে দিচ্ছে বছরের অন্যতম বড় ডিসকাউন্ট ।

author-image
IE Bangla Tech Desk
New Update
65 inch smart TV deals, Flipkart Buy Buy Sale, Amazon Mega TV Fest, Motorola 65 inch TV offer, TCL 65 inch Google TV discount, Realme 65 inch QLED TV, Sony Bravia 65 inch offer, Samsung 65 inch QLED TV, smart TV sale 2025, best 4K TV deals India

বছর শেষে ধুঁয়াধার অফার

Flipkart-Amazon Smart TV sale: বছর শেষে ধুঁয়াধার অফার! ৬৫-ইঞ্চি স্মার্ট টিভি কেনার পরিকল্পনা যারা করছেন, তাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুই ই-কমার্স প্ল্যাটফর্মই বর্তমানে স্মার্ট টিভিতে দিচ্ছে বছরের অন্যতম বড় ডিসকাউন্ট । ফ্লিপকার্টে চলছগে Buy Buy Sale, এই সেল চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। যেখানে স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট টিভিও অত্যন্ত কম দামে কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। অন্যদিকে, অ্যামাজন Mega TV Fest Sale আয়োজন করেছে, যেখানে নির্বাচিত টিভির  মডেলের উপর পেয়ে যান ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়। দুই প্ল্যাটফর্মের সেরা কয়েকটি অফার আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল....!

Advertisment

ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা

তালিকার প্রথম মডেলটি Motorola-এর ৬৫-ইঞ্চি QLED Ultra HD 4K স্মার্ট টিভি। যার আসল দাম ৮৮,৩৯৯ টাকা হলেও, ফ্লিপকার্ট সেলে টিভিটি বর্তমানে মাত্র ৪০,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে একাধিক ব্যাংক অফার। HDFC ব্যাংক ক্রেডিট কার্ড EMI ট্রান্স্যাকশনে ১,২৫০ টাকার ছাড় এবং পুরোনো টিভির বদলে পেয়ে যান বদলে সর্বোচ্চ ৬,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু।

Amazon-এ TCL-এর ৬৫ ইঞ্চি 4K Ultra HD Google TV-ও বড় ছাড়ে মিলছে। ৬২% ফ্ল্যাট ডিসকাউন্টের ফলে টিভিটির বর্তমান দাম ৪৬,৯৯০ টাকায় নেমে এসেছে। পাশাপাশি, সমস্ত ব্যাংকের কার্ডে ১,০০০ তাৎক্ষণিক ছাড়ের সুবিধাও মিলছে, Axis Bank EMI-তে ১,২৫০ টাকা এবং HDFC Credit Card EMI-তে ১,৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।

আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে

Realme TechLife-এর ৬৫-ইঞ্চি QLED 4K Google TV-ও Flipkart সেলে নজর কেড়েছে। ৫৫% পর্যন্ত ডিসকাউন্টে টিভিটির দাম এখন মাত্র ৩৮,৪৯৯ টাকা। SBI ক্রেডিট কার্ড ও EMI লেনদেনে পেয়ে যান ১,০০০ টাকা পর্যন্ত ছাড় এবং HDFC EMI বিকল্পে ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

প্রিমিয়াম সেগমেন্টে Sony Bravia 2 সিরিজের ৬৫-ইঞ্চি 4K Google TV Flipkart-এ বিশেষ অফারে পাওয়া যাচ্ছে। টিভিটির বর্তমান দাম ৭৭,৯৯০ টাকা, যেখানে ৩৯% পর্যন্ত ছাড় মিলছে। এছাড়া সব ব্যাংকের কার্ড পেমেন্টে অতিরিক্ত ৩,০০০ ছাড় এবং এক্সচেঞ্জে ভ্যালু সর্বোচ্চ ১২,৬৫০টাকা সহ ৬,০০০ টাকার  অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও পাচ্ছেন ক্রেতারা। 

গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে?

তালিকার শেষ অফারটি Samsung-এর ৬৫-ইঞ্চি Vision AI 4K QLED স্মার্ট টিভি। এটি Amazon-এ বর্তমানে ৭৫,৯৯০ টাকায়  টাকায় পাওয়া যাচ্ছে। HDFC ক্রেডিট কার্ড EMI-তে ২,০০০ টাকা  এবং Axis Bank EMI-তে ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় মিলছে।

অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন

amazon flipkart Smart TV