/indian-express-bangla/media/media_files/2025/04/06/GL26Wjx9FQDPqaGXUkqG.jpg)
অফারে ভরপুর ব্ল্যাক ফ্রাইডে সেল।
Black Friday Sale On Iphone: অফারে ভরপুর ব্ল্যাক ফ্রাইডে সেল। আইফোন 13, iPhone 15, iPhone 16, iPhone 16 Plus, iPhone 17 এবং iPhone Air- এর উপর বিশাল ছাড়। জানুন কোথায় সবচেয়ে সস্তায় মিলছে আইফোন। অফারগুলি Croma, Flipkart এবং Vijay Sales-এ পাওয়া যাচ্ছে।
ব্ল্যাক ফ্রাইডে সেল উপলক্ষে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে আইফোনের উপর দিচ্ছে নজিরবিহীন ছাড়। Croma, Amazon, Flipkart এবং Vijay Sales সব জায়গাতেই একাধিক মডেলের আইফোনে মিলছে বিরাট ছাড়ের সুযোগ। সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ বোনাস, ব্যাঙ্ক অফার এবং ক্যাশব্যাক সুবিধা।
আরও পড়ুন- ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা
iPhone 13-এর দাম ক্রেতাদের ঘুম উড়িয়েছে। Vijay Sales এই মডেলটির দাম ৪৯,৯০০ টাকা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৪,৯৯০ টাকাতে। আইসিআইসিআই বা এসবিআই কার্ড থাকলে আরও ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
iPhone 15-এও মিলছে সাশ্রয়। সাধারণত ৫৯,৯০০ টাকা দামের এই আইফোনটি এখন পাওয়া যাচ্ছে ৫৫,৬৯০ টাকাতে। ব্যাঙ্ক কার্ডের উপর থাকছে অতিরিক্ত ২,০০০ টাকার ছাড়।
সবচেয়ে বড় ছাড় মিলছে সদ্য লঞ্চ হওয়া iPhone 16-এ। Amazon-এ এর দাম কমে দাঁড়িয়েছে ৬৬,৯০০টাকাতে। সরাসরি পেয়ে যাচ্ছেন ১৩,০০০ টাকার বিশাল ছাড়। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৪৭,৬৫০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, ফলে কার্যকর দাম নেমে আসছে মাত্র ৩৬,৬৫০টাকায়। ব্যাঙ্ক অফার যুক্ত হলে দাম আরও ৪,০০০ টাকা কমে পেতে পারেন সাধের এই আইফোন। Flipkart-এও মডেলটি ৬৯,৯০০ টাকাতে পাওয়া যাচ্ছে, যেখানে এক্সচেঞ্জ ও ক্যাশব্যাক মিলিয়ে ৪০,০০০ টাকার কমে কিনতে পারেন মডেলটি। Croma-তে iPhone 16-এর সর্বনিম্ন ৩৯,৯৯০টাকা। অন্যদিকে Reliance Digital বিক্রি করছে ৬৩,৯০০টাকায়, ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত ৩,০০০ ছাড় সহ।
আরও পড়ুন- ভারতে এল নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন
iPhone 16 Plus-এর ক্ষেত্রেও মিলছে ছাড়। Vijay Sales-এ এর দাম ৭৯,৯০০ টাকা থেকে কমে হয়েছে ৭৬,৬৯০ টাকা। যদিও এই মডেলের উপর কোনো ব্যাঙ্ক অফার নেই, তবে এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা উপলব্ধ।
iPhone 17 যার বাজারমূল্য ৮২,৯০০ টাকা। Croma দিচ্ছে ১,০০০ টাকার ক্যাশব্যাক, ৭,০০০ এক্সচেঞ্জ বোনাস এবং সর্বোচ্চ ২৯,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ মূল্য। সমস্ত অফার মিলিয়ে কার্যকর দাম নেমে আসছে মাত্র ৪৫,৯০০টাকায়। মাত্র দুই মাস আগে লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ মডেলের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
এছাড়া iPhone Air, যার দাম ১,১৯,৯০০ টাকা, মিলছে মোট ১১,০০০ ছাড়ে। Croma দিচ্ছে সরাসরি ৭,০০০ টাকার বিরাট ডিসকাউন্ট, নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে পাওয়া যাচ্ছে আরও ৪,০০০টাকার ছাড়। সঙ্গে রয়েছে ৬ মাসের নো-কস্ট ইএমআই সুবিধাও।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us