নিউ ইয়ার 'বোনানজা' প্ল্যান, এক বছর প্রতিদিন পান ৩জিবি ডেটা, ঝড় তুলল এই কোম্পানি

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) ফের একবার গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। দীর্ঘদিন ধরেই BSNL সাশ্রয়ী মূল্যের বিভিন্ন রিচার্জ প্ল্যান এনে বাজারে তোলপাড় ফেলেছে।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) ফের একবার গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। দীর্ঘদিন ধরেই BSNL সাশ্রয়ী মূল্যের বিভিন্ন রিচার্জ প্ল্যান এনে বাজারে তোলপাড় ফেলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL Freedom Offer 2025, BSNL ₹1 recharge plan, BSNL Independence Day offer, cheap prepaid plan India, BSNL 2GB per day plan, BSNL unlimited calls plan, free 4G SIM BSNL, BSNL new users recharge

নিউ ইয়ার 'বোনানজা' প্ল্যান, প্রতিদিন পান ৩জিবি ডেটা, ঝড় তুলল এই কোম্পানি

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) ফের একবার গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে।  দীর্ঘদিন ধরেই BSNL সাশ্রয়ী মূল্যের বিভিন্ন রিচার্জ প্ল্যান এনে বাজারে তোলপাড় ফেলেছে। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি নতুন বার্ষিক প্রিপেইড প্ল্যানের ঘোষণা করেছে বিএসএনএল। এই প্ল্যানটি মূলত সেই সব ব্যবহারকারীদের জন্য, যারা ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়িয়ে কম খরচে দীর্ঘমেয়াদি সংযোগ বজায় রাখতে চান।

Advertisment

বিএসএনএলের এই এক বছরের প্রিপেইড প্ল্যানের দাম ২৭৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন। পাশাপাশি, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধাও দেওয়া হচ্ছে। একবার রিচার্জ করলেই ৩৬৫ দিনের জন্য সমস্ত পরিষেবা মিলবে। ফলে পুরো বছর রিচার্জ নিয়ে চিন্তা করতে হবে না। 

বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় এই প্ল্যানটি অনেকটাই সস্তা বলে দাবি সংস্থার। বর্তমানে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো অপারেটরদের বার্ষিক প্ল্যানগুলির দাম তুলনামূলকভাবে বেশি অথবা সুবিধা সীমিত। সেই কারণে বিএসএনএলের এই বার্ষিক বাজেট প্ল্যানটি পড়ুয়া থেকে শুরু করে ওয়ার্কিং প্রফেশ্যানাল সকলের জন্যই স্বস্তি বয়ে এনেছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে বিএসএনএল তাদের নেটওয়ার্ক উন্নত এবং নতুন প্ল্যান নিয়ে কাজ করেছে। যদিও ৪জি ও ৫জি পরিষেবার ক্ষেত্রে সংস্থাটি এখনও বেসরকারি অপারেটরদের থেকে কিছুটা পিছিয়ে, তবুও কম খরচে দীর্ঘমেয়াদি প্ল্যান এনে বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা করছে বিএসএনএল। কম দামে এক বছরের ডেটা, কলিং এবং এসএমএস পরিষেবা পেতে চাইলে এই নতুন বার্ষিক প্ল্যানটি গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।

আরও পড়ুন-Whatsapp-এ সহজেই ডাউনলোড করুন, বন্ধু, আত্মীয়কে কীভাবে পাঠাবেন Happy New Year স্টিকার?

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক 

bsnl bsnl plan BSNL JiO BSNL 5G