/indian-express-bangla/media/media_files/2025/08/19/bsnl-sim-upgrade-2025-08-19-17-22-28.jpg)
১ বছর রিচার্জের আর কোন ঝামেলা নেই!
বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তাদের লক্ষ লক্ষ গ্রাহকের জন্য একের পর এক আকর্ষণীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান ও বিশেষ অফার ঘোষণা করে চলেছে। সম্প্রতি মাত্র ১ টাকায় ৩০ দিনের ডেটা ও কলিং সুবিধার ঘোষণায় নজর কেড়েছিল সংস্থাটি। এবার সেই ধারাবাহিকতায় বিএসএনএলের একটি বার্ষিক প্রিপেইড রিচার্জ প্ল্যান সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনায় এসেছে।
বিএসএনএলের এই বার্ষিক প্রিপেইড প্ল্যানের মূল্য ২,৭৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন, যার মেয়াদ ৩৬৫ দিন। পাশাপাশি, দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও থাকছে। শুধু তাই নয়, এই প্ল্যানে প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুযোগও মিলবে।
সংস্থার দাবি, এই প্ল্যানটি মূলত সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে যারা প্রচুর ডেটা ব্যবহার করেন এবং ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়িয়ে সারা বছর নিরবচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে চান। দীর্ঘ মেয়াদের এই প্ল্যানে ডেটা শেষ হয়ে যাওয়া বা অতিরিক্ত রিচার্জের চিন্তা অনেকটাই কমবে বলে মনে করছে বিএসএনএল।
সংস্থার বক্তব্য, যেখানে অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থা রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে, সেখানে বিএসএনএল গ্রাহকদের জন্য স্থিতিশীল ও সাশ্রয়ী মূল্যের একটি বার্ষিক প্যাক আনছে। এর ফলে ব্যবহারকারীরা পুরো বছর একই দামে ডেটা, কলিং ও মেসেজিং পরিষেবা উপভোগ করতে পারবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us