/indian-express-bangla/media/media_files/2025/08/01/bsnl-freedom-offer-1-rupee-recharge-plan-august-2025-2025-08-01-16-03-31.jpg)
নববর্ষের আগে তোলপাড় ফেলা অফার!
নববর্ষের আগের দিন গ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। ক্রিসমাস ও নববর্ষ উদযাপনের অংশ হিসেবে একাধিক রিচার্জ প্ল্যানে বিনামূল্যে অতিরিক্ত ডেটা দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি। সীমিত সময়ের এই অফারের আওতায় মাসিক থেকে শুরু করে বার্ষিক মোট চারটি রিচার্জ প্ল্যানে বাড়তি ডেটার সুবিধা মিলবে।
বিএসএনএল সূত্রে জানা গিয়েছে, এই প্রোমোশনাল অফারে গ্রাহকদের আলাদা কোনও খরচ করতে হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্ল্যানগুলিতে রিচার্জ করলেই স্বয়ংক্রিয়ভাবে বাড়তি ডেটা পাওয়া যাবে। সংস্থার দাবি, উৎসবের মরশুমে গ্রাহকদের আরও বেশি ডেটা ব্যবহারের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত।
২২৫ টাকার রিচার্জ প্ল্যানে আগে ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং মোট ২.৫ জিবি ডেটা পাওয়া যেত। তবে প্রোমোশনাল অফারের আওতায় এখন এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হবে।
৩৪৭ টাকার প্ল্যানের মেয়াদ ৫০ দিন। আগে এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা মিললেও এখন তা বাড়িয়ে প্রতিদিন ২.৫ জিবি করা হয়েছে। এর সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস।
৪৮৫ টাকার প্ল্যানে ৭২ দিনের বৈধতা রয়েছে। আগে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হলেও এখন এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা মিলবে। একই সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং ও ১০০টি এসএমএস।
এছাড়া, ২,৩৯৯ টাকার বার্ষিক প্ল্যানেও ডেটা বাড়ানো হয়েছে। আগে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হলেও এখন গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের বৈধতা এক বছর এবং এতে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে।
বিএসএনএল জানিয়েছে, এই বিশেষ অফারটি ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সময়সীমার মধ্যে যাঁরা উল্লিখিত প্ল্যানগুলিতে রিচার্জ করবেন, তাঁরাই বিনামূল্যে অতিরিক্ত ডেটার সুবিধা পাবেন।
এদিকে, নতুন বছরের আগে বেসরকারি টেলিকম সংস্থাগুলিও তাদের বার্ষিক প্ল্যানে নানা সুবিধা দিচ্ছে। রিলায়েন্স জিও ৩,৫৯৯ টাকায় ‘হিরো’ বার্ষিক প্ল্যান চালু করেছে, যেখানে ৩৬৫ দিনের মেয়াদের সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটা, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। এর পাশাপাশি গ্রাহকরা গুগল জেমিনি প্রো-এর ১৮ মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন।
একই দামের বার্ষিক প্ল্যান নিয়ে বাজারে রয়েছে এয়ারটেলও। এয়ারটেলের ৩,৫৯৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস, আনলিমিটেড ৫জি ডেটা এবং প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি এই প্ল্যানে ১২ মাসের জন্য বিনামূল্যে পারপ্লেক্সিটি প্রো এআই সাবস্ক্রিপশনের সুবিধাও মিলবে।
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us