/indian-express-bangla/media/media_files/2024/12/01/DZRbUEmc9pQTJY73rmmP.jpg)
অবশেষে.....! BSNL 5G নিয়ে সবচেয়ে বড় আপডেট
আপনি যদি রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL-এর সিম কার্ড ব্যবহার করেন, তাহলে আপনার জন্য দারুণ সুখবর। টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও সস্তায় নির্বাচিত প্রিপেইড প্ল্যানের সুবিধা নিতে পারবেন।
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করেছে। কোম্পানির দাবি, এখন নির্বাচিত প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা আগের তুলনায় আরও সস্তায় পরিষেবা পাবেন।
BSNL VS Jio VS VI: প্রতিদিন ২ জিবি ডেটা, সস্তার এই প্ল্যানে ঘুম ঊড়ল jio-এর, চাপে Vi-ও
কোম্পানি জানিয়েছে, এই অফারটি ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে চালু হয়েছে এবং শুধুমাত্র ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রযোজ্য। অর্থাৎ, নির্দিষ্ট সময়ের মধ্যেই গ্রাহকরা কম খরচে রিচার্জ করার সুবিধা পাবেন। বিএসএনএল তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ জানিয়েছে, তিনটি জনপ্রিয় প্রিপেইড প্ল্যানে মিলবে ২% পর্যন্ত তাৎক্ষণিক ছাড়।
BSNL SIM Upgrade: কীভাবে অনলাইনে বিএসএনএলের সিম আপডেট করবেন? বাড়িতেই পান ডেলিভারি
এই তিনটি প্ল্যান হল ১৯৯ টাকা , ৪৮৫ টাকা এবং ১৯৯৯ টাকা। ছাড়ের পরে, ১৯৯ টাকার প্ল্যানে আনুমানিক ৩.৮ টাকা, ৪৮৫ প্ল্যানে প্রায় ৯.৬ টাকা এবং দীর্ঘমেয়াদি ১৯৯৯ প্ল্যানে সর্বাধিক ৩৮ টাকা সাশ্রয় করতে পারবেন ইউজাররা । ফলে, সবচেয়ে বড় সুবিধা মিলবে দীর্ঘমেয়াদি প্ল্যানের ক্ষেত্রেই। মাসিক রিচার্জে তুলনামূলকভাবে ছাড়ের অঙ্ক কম।
BSNL: BSNL-এর ধুঁয়াধার অফার! ঘুম উড়ল Jio-Airtel-এর! ৩ মাসের জন্য বিনামূল্যে কী কী পরিষেবা?
উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় বিএসএনএল-এর প্রিপেইড প্ল্যান অনেকটাই সস্তা। সম্প্রতি সংস্থাটি নতুন গ্রাহকদের জন্য মাত্র ১ টাকায় সিম কার্ড অফার চালু করেছে। পাশাপাশি, কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দিল্লি ও মুম্বইতে বিএসএনএল ৫জি পরিষেবা চালু করতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us