কলড্রপের সমস্যা এখন অতীত! দুরন্ত টেকনোলজিতে নীরবছিন্ন কলিং পরিষেবা দিচ্ছে BSNL

কল ড্রপ সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে চালু করল ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) পরিষেবা।

কল ড্রপ সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে চালু করল ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) পরিষেবা।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL VoWiFi, BSNL call drop solution, BSNL WiFi calling, VoWiFi service India, BSNL 4G 5G network, BSNL new service, WiFi calling BSNL, telecom news India

কলড্রপের সমস্যা এখন অতীত!

কল ড্রপ সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে চালু করল ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) পরিষেবা। 

Advertisment

এই পরিষেবার মাধ্যমে নেটওয়ার্ক দুর্বল বা একেবারে না থাকলেও গ্রাহকরা ওয়াই-ফাইয়ের সাহায্যে ফোন কল করতে পারবেন। বর্তমানে দেশে এয়ারটেল ও জিও ইতিমধ্যেই VoWiFi পরিষেবা দিচ্ছে, এবার সেই তালিকায় যুক্ত হল BSNL-ও।

BSNL তাদের অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে, গোটা ভারত জুড়ে VoWiFi পরিষেবা চালু হয়ে গিয়েছে। এর ফলে যেখানে মোবাইল সিগন্যাল পাওয়া যায় না বা খুব দুর্বল, সেখানে গ্রাহকরা সহজেই ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলতে পারবেন।

 সংস্থার দাবি, এই পরিষেবা কল ড্রপ সমস্যাকে অনেকটাই কমিয়ে দেবে। উল্লেখ্য, কয়েক মাস আগেই BSNL দেশজুড়ে 4G পরিষেবা চালু করেছে। এর জন্য ইতিমধ্যেই ৯২ হাজারের বেশি নতুন 4G/5G মোবাইল টাওয়ার বসানো হয়েছে। আগামী দিনে আরও এক লক্ষ নতুন 4G/5G টাওয়ার স্থাপনের পরিকল্পনা রয়েছে। BSNL-এর এই 4G ও 5G নেটওয়ার্ক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি।

VoWiFi পরিষেবার সবচেয়ে বেশি সুবিধা পাবেন গ্রাম ও প্রত্যন্ত এলাকার গ্রাহকরা। যেখানে BSNL-এর মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা নেই, সেখানে হোম ব্রডব্যান্ড বা অন্য ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে নিরবচ্ছিন্ন কল করা যাবে। 

শহরাঞ্চলেও অফিসের বেসমেন্ট, লিফট বা কংক্রিট ঘেরা ভবনের মতো জায়গায়, যেখানে প্রায়ই নেটওয়ার্ক থাকে না, সেখানে এই পরিষেবা কার্যকর হবে। তবে এই সুবিধা শুধুমাত্র VoWiFi সমর্থিত স্মার্টফোনেই ব্যবহার করা যাবে। সাধারণত মিড-রেঞ্জ ও প্রিমিয়াম স্মার্টফোনে এই প্রযুক্তি থাকে, যদিও কিছু বাজেট ফোনে এই সুবিধা নাও থাকতে পারে।

BSNL জানিয়েছে, বেশিরভাগ আধুনিক স্মার্টফোনেই VoWiFi সমর্থিত। পরিষেবা ব্যবহার করতে গ্রাহকদের ফোনের সেটিংসে গিয়ে VoWiFi অপশনটি সক্রিয় করতে হবে। কোনও সমস্যা হলে গ্রাহকরা BSNL-এর হেল্পলাইন নম্বর ১৮০০-১৫০-৩-এ যোগাযোগ করতে পারেন।

হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

bsnl