/indian-express-bangla/media/media_files/2025/09/13/download-aadhar-card-on-whatsapp-2025-09-13-16-02-33.jpg)
এবার WhatsApp থেকে সরাসরি Aadhaar Card ডাউনলোড
How to download Aadhar Card on WhatsApp: এবার WhatsApp থেকে সরাসরি Aadhaar Card ডাউনলোড করুন ঘরে বসেই, দূর্দান্ত এই পদ্ধতি সময়, টাকা দুটোই বাঁচবে।
এখন আধার কার্ড ডাউনলোড করা খুবই সহজ। হোয়াটসঅ্যাপে কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি তাৎক্ষণিকভাবে আপনার ডিজিটাল আধার পিডিএফ পেতে পারেন। সম্পূর্ণ প্রক্রিয়া এবং এর সুবিধাগুলি জানুন আজকের এই প্রতিবেদনে।
Aadhaar card verification: দেরি করবেন না, জাল নথির ছড়াছড়ি, আপনার আধার রেজিস্টার্ড তো? ঘরে বসেই জানুন
আধার কার্ড আজ প্রতিটি ভারতীয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি। ব্যাংক থেকে শুরু করে সিম কার্ড কেনা, ইনকাম ট্যাক্স রিটার্ন সর্বত্র আধারের প্রয়োজন। কিন্তু কখনও কখনও হঠাৎ করে কোনও কাজের জন্য যদি আপনার কাছে আধারের একটি কপি চাওয়া হয় এবং আপনার কাছে সেই মুহূর্তে এর প্রিন্ট বা হার্ড কপি থাকে না তাহলে সমস্যার মুখে পড়তে হয়।
এমন পরিস্থিতিতে সহজ সমাধান নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। এখন আপনি কিছু সহজ স্টেপ অনুসরণ করে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনার ডিজিটাল আধার কার্ড ডাউনলোড করতে পারেন।এখন সহজে নিরাপদ সরকারি প্ল্যাটফর্ম থেকে আধার সহ অনেক গুরুত্বপূর্ণ নথির PDF ডাউনলোড করা যায়। এর সবচেয়ে বিশেষ দিক হল এতে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই।
lock Aadhaar card: এভাবে মাত্র এক মিনিটে লক করুন আপনার আধার কার্ড, হ্যাকাররাও কিছু করতে পারবে না
ডাউনলোড করতে এই ধাপগুলি অনুসরণ করুন
- প্রথমে আপনার মোবাইলে MyGov Helpdesk +91-9013151515 নম্বরটি সেভ করুন।
- এবার WhatsApp খুলুন এবং এই নম্বরে Hi অথবা Namaste পাঠান।
- আপনি অনেক সরকারি পরিষেবার একটি তালিকা দেখতে পাবেন। এখান থেকে ডিজিটাল
- আধার ডাউনলোড বিকল্পটি নির্বাচন করুন।
- এর পরে, আপনার আধার নম্বরটি প্রবেশ করান এবং এটি যাচাই করুন।
- আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। এটি এন্টার করুন এবং নিশ্চিত করুন।
- যাচাইকরণ সম্পন্ন হলে, আপনার আধার কার্ডটি সরাসরি WhatsApp চ্যাটে PDF ফর্ম্যাটে চলে আসবে।
একবার হোয়াটসঅ্যাপে আধার কার্ড ডাউনলোড হয়ে গেলে, আপনি যেকোনো সময় এটি খুলতে পারবেন, কাউকে পাঠাতে পারবেন বা প্রিন্ট আউট নিতে পারবেন। এর জন্য, আপনাকে বারবার UIDAI ওয়েবসাইটে যেতে হবে না এবং লগ ইন করে ক্যাপচা পূরণ করার ঝামেলা পোহাতে হবে না।
fake Aadhaar:সূত্রের খবরে অতর্কিতে হানা! জাল আধার কার্ড চক্রের বড়সড় দুই পাণ্ডা গ্রেফতার


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us