/indian-express-bangla/media/media_files/2025/04/29/nb2J3jd4DPVEo7ocqCSs.jpg)
ফের দেশজুড়ে বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম?
Telecom Plans Hike: ফের দেশজুড়ে বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম? হ্যাঁ নতুন বছর শুরুর আগেই বিরাট দুঃসংবাদ টেলিকম গ্রাহকদের জন্য। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে,টেলিকম সংস্থাগুলি আরও এক দফা দাম বাড়ার পথে হাঁটার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে। রিলায়েন্স জিও সহ সব বড় টেলিকম অপারেটর শীঘ্রই তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়াতে চলেছে। ডিসেম্বর মাসেই সেক্টরজুড়ে ট্যারিফ ১৫% পর্যন্ত বাড়ানো হতে পারে, যা টেলিকম সংস্থাগুলির লাভের মার্জিন বাড়াতে সাহায্য করবে।
আরও পড়ুন- '৫২০১৩১৪' নম্বরটি বছরভর গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছেন ভারতীয়রা, অর্থ জানলে চমকে যাবেন
টেলিকম খাতে ট্যারিফ বাড়ানোর অন্যতম কারণ রাজস্ব বৃদ্ধি কমে যাওয়া। বিশ্লেষকদের মতে, ডিসেম্বর প্রান্তিকে পরিস্থিতি আরও দুর্বল হতে পারে। ভোডাফোন আইডিয়া ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যানের দাম বাড়িয়েছে। তাদের বার্ষিক ১,৯৯৯ টাকার প্ল্যানের দাম প্রায় ১২% বাড়ানো হয়েছে। ৫০৯ টাকার প্ল্যানের মূল্য বেড়েছে প্রায় ৭%। কোম্পানির দাবি, এই বার্ষিক প্ল্যানটি তাদের দীর্ঘদিনের ও বিশ্বস্ত গ্রাহকদের কাছে সবচেয়ে জনপ্রিয়।
এয়ারটেলও তাদের ১৮৯ টাকার বেসিক কলিং প্ল্যানের দাম ১০ টাকা বাড়িয়েছে। অন্যদিকে বিএসএনএল দাম না বাড়িয়ে বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানের বৈধতা কমিয়েছে, যাতে রাজস্ব বৃদ্ধির পথ তৈরি হয়।
এর মাঝেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL আবারও সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বেসরকারি টেলিকম অপারেটরদের তুলনায় কম দামে বেশি ডেটা ও আনলিমিটেড কলিং সুবিধা দেওয়ার জন্য পরিচিত BSNL বর্তমানে এমন একটি বিশেষ প্ল্যান চালু করেছে, যা বিশেষভাবে পড়ুয়াদের কথা মাথায় রেখে তৈরি। মাত্র ২৫১ টাকার এই লার্নার প্ল্যান রিচার্জ করলেই ব্যবহারকারীরা ২৮ দিনের জন্য ডেটা ও কলিং নিয়ে চিন্তামুক্ত থাকতে পারবেন।
BSNL-এর এই নতুন লার্নার প্ল্যানে ১০০GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাবেন গ্রাহকরা। প্ল্যানটির বৈধতা ২৮ দিন। সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে যে এই বিশেষ অফারটি ১৩ ডিসেম্বর পর্যন্ত উপলব্ধ থাকবে। ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই রিচার্জ করলে তবেই গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে ভুলেও এই ছোট্ট কাজটি করবেন না, হতে পারে জেল-জরিমানা
অন্যদিকে, BSNL-এর এই সাশ্রয়ী প্ল্যানের তুলনায় Jio-র সমমানের ২৮ দিনের রিচার্জ প্ল্যান বেশ ব্যয়বহুল। Jio-র ৩৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য মোট ৫৬GB ডেটা, প্রতিদিন ১০০টি SMS ও আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়। যদিও এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে ১৮ মাসের Google Gemini Pro এবং JioHotstar সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us