EV Scooter Battery Care Tips: কয়েকটি সহজ টিপসেই ইলেকট্রিক স্কুটেরের ব্যাটারির থাকবে চাঙ্গা, পাবেন দুর্দান্ত রেঞ্জ, জানেন তো সেগুলি?

EV Scooter Battery Care Tips:ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা ভারতের বাজারে হুহু করে বাড়ছে। নামি দামি টু-হুইলার কোম্পানিগুলির এই সেগমেন্ট নতুন রেঞ্জ ও ফিচারের ইভি লঞ্চ করার ফলে প্রতিযোগিতা আরও বাড়ছে।

EV Scooter Battery Care Tips:ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা ভারতের বাজারে হুহু করে বাড়ছে। নামি দামি টু-হুইলার কোম্পানিগুলির এই সেগমেন্ট নতুন রেঞ্জ ও ফিচারের ইভি লঞ্চ করার ফলে প্রতিযোগিতা আরও বাড়ছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric Scooter

কয়েকটি সহজ টিপসেই ইলেকট্রিক স্কুটেরের ব্যাটারির থাকবে চাঙ্গা

EV Scooter Battery Care Tips: ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা ভারতের বাজারে হুহু করে বাড়ছে। নামি দামি টু-হুইলার কোম্পানিগুলির এই সেগমেন্ট নতুন রেঞ্জ ও ফিচারের ইভি লঞ্চ করার ফলে প্রতিযোগিতা আরও বাড়ছে। তবে ক্রেতাদের অন্যতম বড় দুশ্চিন্তা এখনও ব্যাটারি ও রেঞ্জকে ঘিরেই। কারণ একটি ইভি স্কুটারের পারফরম্যান্স সরাসরি নির্ভর করে এর ব্যাটারির স্বাস্থ্যের উপর। বিশেষজ্ঞরা বলছেন, মাত্র কয়েকটি সহজ টিপসেই ব্যাটারির থাকবে চাঙ্গা, পাবেন দুর্দান্ত রেঞ্জ।

Advertisment

বছর শেষে ধুঁয়াধার অফার! মিলছে বাম্পার ছাড়, জলের দামে কিনুন Sony-Samsung-এর ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি

ইভি স্কুটারে সাধারণত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়, যা স্কুটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল অংশ। পেট্রোলচালিত গাড়ির যন্ত্রাংশ সহজে মেরামত করা গেলেও, ইভি ব্যাটারি মেরামত করা ততটা সহজ নয়। সময়ের সঙ্গে সঙ্গে এগুলির কার্যক্ষমতা কমতে থাকে, আর সঠিক যত্ন না নিলে খুব তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট নয়। তাই ব্যাটারি সুস্থ রাখতেই চার্জিংয়ের সময় বিশেষ নজর দেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্রতিদিন ১০০% পর্যন্ত চার্জ করা উচিত নয়। মোবাইল ফোনের মতোই ইভি ব্যাটারিও বারবার ফুল চার্জ করাটা ক্ষতিকর। ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে চাইলে চার্জিং লেভেল ২০% থেকে ৮০%–এর মধ্যে রাখতে হবে। প্রয়োজনে ফুল চার্জ করা যেতে পারে, তবে তা যেন দৈনন্দিন অভ্যাসে পরিণত না হয়। 

ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা

তাপমাত্রা ইভি ব্যাটারির কর্মক্ষমতার উপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে বেশি গরম বা ঠান্ডায় ব্যাটারি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্কুটার সর্বদা ছায়ায় পার্ক করা উচিত এবং সরাসরি রোদে চার্জ দেওয়া এড়িয়ে চলা জরুরি। যদি দীর্ঘক্ষণ স্কুটার চালানোর পর ব্যাটারি গরম হয়ে যায়, তবে চার্জ দেওয়ার আগে সেটিকে ঠান্ডা হতে সময় দিতে হবে। গরম ব্যাটারিতে সঙ্গে সঙ্গে চার্জ দিলে ক্ষতির ঝুঁকি বেড়ে যায়।

গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে?

ফসাট চার্জিং সুবিধা জরুরি পরিস্থিতিতে কার্যকর হলেও প্রতিনিয়ত ব্যবহার করলে ব্যাটারির হেলথ নষ্ট হয়। কারণ ফাস্ট চার্জার ব্যাটারিকে গরম করে। তাই সাধারণ অবস্থায় সবসময় স্ট্যান্ডার্ড চার্জার ব্যবহার করাই বাঞ্ছনীয়। পাশাপাশি, ব্যাটারির নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা কোম্পানির দেওয়া আসল চার্জার ব্যবহার করা উচিত। সস্তার চার্জার ব্যাবহার একেবারে ভুলে যান।  

ইভি স্কুটারের ব্যাটারি দীর্ঘদিন সুস্থ রাখতে এই সহজ টিপসগুলি অত্যন্ত কার্যকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একটু সচেতনতা এবং সঠিক চার্জিং অভ্যাসই আপনার স্কুটারের রেঞ্জ ও ব্যাটারি লাইফ বছরের পর বছর স্থায়ী রাখতে সাহায্য করবে।

আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে

ev Electric scooter