/indian-express-bangla/media/media_files/2025/01/04/OUdtceWgOmgZnaG45GUd.jpg)
অবিশ্বাস্য! Iphone 16-তে বিরাট সাশ্রয়, ডিসকাউন্টের পরিমাণ জানলে চমকে যাবেন
ফ্লিপকার্টে শুরু হতে চলেছে বিগ বিলিয়ন ডে'জ সেল। আর এই সেলকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই সেলে দুর্দান্ত অফারে মিলবে iPhone 16। জানা গেছে, এবার এই জনপ্রিয় আইফোন মডেলটি পাওয়া যাবে ৫০,০০০ টাকারও কম দামে।
Facebook Earning Tips: ৫ হাজার ভিউয়ে কত টাকা দেয় ফেসবুক? জানলে দেরি না করে আজ থেকেই ভিডিও বানাবেন!
গত বছর অ্যাপল লঞ্চ করেছিল আইফোন ১৬, যার প্রারম্ভিক দাম ছিল ৭৯,৯০০ টাকা। ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে (৬০Hz রিফ্রেশ রেট), সর্বোচ্চ ১৬০০ নিট ব্রাইটনেস এবং সিরামিক শিল্ড সুরক্ষা। শক্তিশালী A18 প্রসেসরের সঙ্গে এই মডেলে রয়েছে ৮ জিবি র্যাম। ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর পাশাপাশি থাকছে ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বোতাম এবং সর্বশেষ iOS ২৬ আপডেট।
অফারের দিক থেকে দেখা যাচ্ছে, এই সেলে iPhone 16 বিক্রি হবে ৫১,৯৯৯ দামে। তবে ফ্লিপকার্ট Axis Bank কার্ড ব্যবহার করলে মিলবে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় (৩,৬৫৩ টাকা পর্যন্ত) এবং SBI কার্ডের ক্ষেত্রে মিলবে অতিরিক্ত ২,৬০০ টাকার ছাড়। ফলে আইফোন ১৬-এর দাম নেমে আসবে ৫০,০০০ টাকারও কমে। এর সঙ্গে থাকছে এক্সচেঞ্জ বোনাসের সুযোগও। অর্থাৎ, আইফোন কেনার স্বপ্ন এবার আরও সহজ হতে চলেছে ক্রেতাদের জন্য।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us